Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সেপ্টেম্বরে আসছে রাহিতুল ইসলামের থ্রিলার ‘হ্যাকার হিমেল’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 4 July 2023
সেপ্টেম্বরে আসছে রাহিতুল ইসলামের থ্রিলার ‘হ্যাকার হিমেল’
Share on FacebookShare on Twitter

এথিক্যাল হ্যাকার হিমেল। হ্যাকিং করেন ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের স্বার্থে। সাইবার জগতে বাংলাদেশের মানুষ যাতে নিরাপদ থাকে, পর্দার আড়াল থেকে তারই নিশ্চয়তা দিতে দিন–রাত এক করে ফেলেন হিমেল। আর সাইবার অপরাধীদের ওপর ঝাঁপিয়ে পড়েন, তাদের ঠেকানোর চেষ্টা করেন ভার্চুয়াল দুনিয়ায়। জনপ্রিয় লেখক ও তথ্যপ্রযুক্তি সাংবাদিক রাহিতুল ইসলামের কলমে এবার উঠে এসেছে হ্যাকার হিমেলের গল্প।

শ্বাসরুদ্ধকর সাইবার হামলা, পাল্টা হামলায় পাঠক হিমেলের সঙ্গে নিতে পারবেন লোমহর্ষক ভার্চুয়াল অভিজ্ঞতা। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে লেখক রাহিতুল ইসলামের ‘হ্যাকার হিমেল’ প্রকাশের জন্য জ্ঞানকোষ প্রকাশনীর সঙ্গে একটি চুক্তি সম্পাদিত হয়। চুক্তি সই করার সময় উপস্থিত ছিলেন লেখক রাহিতুল ইসলাম, জ্ঞানকোষ প্রকাশনীর প্রকাশক শাহীদ হাসান তরফদার, প্রধান নির্বাহী আব্দুল ওয়াসি তরফদার প্রমুখ। চুক্তিপত্রে সই করার পর আব্দুল ওয়াসি তরফদার বলেন, প্রযুক্তি ও ডিজিটাল বাংলাদেশকে নিয়ে একটা লম্বা সময় ধরে লিখে চলেছেন রাহিতুল ইসলাম।

একটু ভিন্ন আঙ্গিকে, গল্পের মাধ্যমে তিনি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন প্রযুক্তির ছোঁয়ায় বদলে যেতে থাকা বাংলাদেশের কথা। তাঁর লেখার সঙ্গে যুক্ত থাকতে পেরে আমরা আনন্দিত। বইটি আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে প্রকাশিত হবে। তবে প্রি-অর্ডার নিয়ে ১ অক্টোবর থেকে বইটি হাতে পাবেন পাঠক। রাহিতুল ইসলাম বলেন, ‘হ্যাকার হিমেল’ শিরোনামের বইটি মূলত একটি থ্রিলার। এর প্রধান চরিত্র হিমেল একজন হোয়াইট হ্যাট হ্যাকার। রাহিতুলের উপন্যাস অবলম্বনে নির্মাণ হয়েছে বেশকিছু নাটক ও টেলিফিল্ম। এরমধ্যে ‘আউটসোর্সিং ও ভালোবাসার গল্প’ জনপ্রিয় একটি শর্ট-ফিল্ম। এতে অভিনয় করেছেন আফরান নিশো ও তানজিন তিশা। এ উপন্যাস থেকেই বাংলাদেশের সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার স্বীকৃতি পেয়েছে। ‘চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ার’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে টেলিফিল্ম ‘চরের মাস্টার’। এতে অভিনয় করেছেন খায়রুল বাশার ও সাফা কবির। উপন্যাসটির মতো টেলিফিল্মটিও ভীষণ প্রশংসা কুড়িয়েছিল দর্শকমহলে।

রাহিতুলের লেখা ‘কেমন আছে ফ্রিল্যান্সার নাদিয়া?’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘ফ্রিল্যান্সার নাদিয়া’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নারীর ক্ষমতায়নের ওপর নির্মিত এ টেলিফিল্মের একটি বিশেষ দৃশ্যে অভিনয় করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। উল্লেখ্য, গল্পটা প্রেমের হোক কিংবা বিচ্ছেদের; সাফল্যের হোক কিংবা প্রতিকূলতার রাহিতুল ইসলামের লেখায় বরাবরই বিশেষভাবে ফুটে ওঠে দেশের তথ্যপ্রযুক্তি খাতের ভিন্ন ভিন্ন দিকের রাহিতুল ইসলামের লেখার উপজীব্য কখনো চরের শিক্ষক, কখনো কল সেন্টার কর্মী, কখনো ফ্রিল্যান্সিং, আবার কখনো টেলিমেডিসিন সেবা বা ই-কমার্স খাত। বিষয় নির্বাচনে এভাবেই স্বতন্ত্র্য বজায় রেখে চলেছেন রাহিতুল ইসলাম। এ পর্যন্ত তার প্রায় ১৫টির মতো বই প্রকাশিত হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হ্যাকার হিমেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিবিধ

কমদামে স্মার্টফোন আনছে গুগল

সমঝোতা স্মারকে সই করল ইরান-যুক্তরাষ্ট্র, কে বেশি সুবিধা পেল?
বিবিধ

সমঝোতা স্মারকে সই করল ইরান-যুক্তরাষ্ট্র, কে বেশি সুবিধা পেল?

আক্রান্ত হলে কোথায় পাল্টা হামলা হবে জানাল ইরান
বিবিধ

আক্রান্ত হলে কোথায় পাল্টা হামলা হবে জানাল ইরান

মুন্সিগঞ্জের মৃৎশিল্প
বিবিধ

মুন্সিগঞ্জের মৃৎশিল্প

রাজধানীতে ছিনতাই করতে ভাড়ায় পাওয়া যাচ্ছে চাপাতি-মোটরসাইকেল
বিবিধ

রাজধানীতে ছিনতাই করতে ভাড়ায় পাওয়া যাচ্ছে চাপাতি-মোটরসাইকেল

বিবিধ

‘মটো ই৫ প্লাস’ হ্যান্ডসেটের দাম কমলো

Load More

ট্রেন্ডিং টপিক

Dacia Spring Mk2: ইউরোপের বাজেট ইভিতে নতুন চমক, ২৫০ কিমি রেঞ্জ
অটোমোবাইল

Dacia Spring Mk2: ইউরোপের বাজেট ইভিতে নতুন চমক, ২৫০ কিমি রেঞ্জ

এআই প্রযুক্তি সমৃদ্ধ ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া এখন আরও সহজ
প্রযুক্তি সংবাদ

ওয়াশিং মেশিন ব্যবহারে মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা
অর্থ ও বাণিজ্য

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 July 2023

সেপ্টেম্বরে আসছে রাহিতুল ইসলামের থ্রিলার ‘হ্যাকার হিমেল’

Techzoom.TV |
TechzoomTV