Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পুনরায় কিরিন চিপসেট আনবে হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৩০ আগস্ট ২০২৩
পুনরায় কিরিন চিপসেট আনবে হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বর্তমানে চীন ও সেখানকার প্রযুক্তি কোম্পানিগুলো চিপ উৎপাদন করতে পারছে না। প্রযুক্তি ও উৎপাদন উপাদান রফতানিতে নিষেধাজ্ঞা অনেক কোম্পানির কার্যক্রমকে প্রভাবিতও করছে। যাদের মধ্যে হুয়াওয়ে অন্যতম। বিশ্ববাজার থেকে কোম্পানিটি স্মার্টফোন ব্যবসা গুটিয়ে নিয়েছে। তবে এত কিছুর পরও স্মার্টফোনের জন্য পুনরায় কিরিন চিপসেট বাজারজাতের কথা ভাবছে।

কোম্পানিটি বর্তমানে সেলফোনের জন্য কিরিন চিপ সরবরাহের পথ তৈরিতে কাজ করছে বলে ধারণা বাজার বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে হুয়াওয়ের হাইসিলিকন ডিভিশন কিরিন চিপসেট তৈরিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফাকচারিং কোম্পানি (টিএসএমসি) চিপ তৈরিতে কাজ করেছে। এদিক থেকে অ্যাপলের পর ক্রেতার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে হুয়াওয়ে।

২০২০ সালে নিষেধাজ্ঞার কারণে চিপ উৎপাদনে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ব্যবহারে বাধার মুখে পড়ে হুয়াওয়ে। তবে কোম্পানিটি মডিফাই করা স্ন্যাপড্রাগন চিপ সংগ্রহের অনুমতি পায়। তবে চিপগুলোয় ফাইভজি নেটওয়ার্ক সংযোগ ছিল না। পাশাপাশি চীনের এ প্রযুক্তি কোম্পানি কিরিন চিপসেট পুনরায় বাজারে আনতে উদ্যোগ অব্যাহত রেখেছে।

ফোন অ্যারেনা প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, হুয়াওয়ের সবশেষ কিরিন চিপসেট ৯০০০ ৫ ন্যানোমিটার প্রসেস নোডে তৈরি হয়েছিল এবং এতে ফাইভজি মডেম ছিল। চিপসেটে দুটি করটেক্স এক্স৩ প্রাইম সিপিইউ কোর, দুটি করটেক্স এ৭১৫ পারফরম্যান্স সিপিইউ কোর ও চারটি বিদ্যুৎ সাশ্রয়ী করটেক্স এ৫১০ সিপিইউ ছিল।

কারো মতে, যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে তা হয়তো অন্য চিপ মডেলের হতে পারে। উইবোতে দেয়া আলাদা আরেক পোস্টে কিরিন ৭২০, ৮৩০ ও ৯১০০ সিরিজের তিনটি কিরিন চিপসেট হয়তো তৈরি করা হবে। চলতি বছর শেষে প্রথম দুটি সিরিজ আসতে পারে বলে গুঞ্জন রয়েছে। অন্যদিকে পি৭০ ফ্ল্যাগশিপ ডিভাইসের মাধ্যমে আগামী বছরের শুরুতে কিরিন ৯১০০ উন্মোচন করা হতে পারে বলে সূত্রে জানা গেছে।

প্রযুক্তি বিশারদদের পাশাপাশি ব্যবহারকারীদের মনেও একই প্রশ্ন। সেটি হলো মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে হুয়াওয়ে কীভাবে কিরিন চিপ তৈরি করবে। এক প্রতিবেদনে নোটবুক চেক জানায়, চীনের শীর্ষ ফাউন্ড্রি এসএমআইসি চিপ উৎপাদন কার্যক্রম পরিচালনা করবে এবং এজন্য অ্যাডভান্সড এনপ্লাস২ (৭ ন্যানোমিটার) প্রযুক্তি ব্যবহার করা হবে।

অন্যভাবে হুয়াওয়ে হয়তো ১৪ ন্যানোমিটারের দুটি চিপকে একত্র করে ৭ ন্যানোমিটারের কার্যক্ষমতা অর্জনের চেষ্টা চালাতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি স্মার্টফোন থেকে ভালো ফিডব্যাক পাওয়ার জন্য তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে এবং বিদ্যুৎ ব্যয় কমানোর দিকে লক্ষ্য রাখবে বলেও জানা গেছে।

সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, ফাইভজি ও অন্যান্য প্রযুক্তি রফতানিতে যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞা হুয়াওয়ে দীর্ঘদিন থেকে এর বিরোধিতা করে আসছে।

তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ হুয়াওয়ের কাছে পণ্য ও প্রযুক্তি বিক্রিতে অনুমতি গ্রহণের নিয়ম করে দিয়েছে। উল্লেখ্য, হুয়াওয়েকে ফোরজি স্মার্টফোন সরবরাহের জন্য কোয়ালকম ২০২০ সালে অনুমতি পেয়েছিল।

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্লোবাল কানেক্টিভিটি ইনডেক্সে আগালো বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

গ্লোবাল কানেক্টিভিটি ইনডেক্সে আগালো বাংলাদেশ

টেলিগ্রাম ব্যবহারে এ বার পকেট থেকে খোয়াতে হবে টাকা, জানুন
প্রযুক্তি সংবাদ

টেলিগ্রামে অ্যাকাউন্ট খুলতে গুনতে হবে টাকা

ডিসেম্বর থেকে যাদের অ্যাকাউন্ট মুছে ফেলবে গুগল
নির্বাচিত

ডিসেম্বর থেকে যাদের অ্যাকাউন্ট মুছে ফেলবে গুগল

অতিরিক্ত মোবাইল সিম ৩০ অক্টোবরের মধ্যে বাতিলের নির্দেশ বিটিআরসির
টেলিকম

অতিরিক্ত মোবাইল সিম ৩০ অক্টোবরের মধ্যে বাতিলের নির্দেশ বিটিআরসির

পোকো এক্স৩ এনএফসির সঙ্গে দেশে এলো পোকো এম২ এবং পোকো সি৩ স্মার্টফোন
নির্বাচিত

পোকো এক্স৩ এনএফসির সঙ্গে দেশে এলো পোকো এম২ এবং পোকো সি৩ স্মার্টফোন

বাজারে শীর্ষে অ্যাপল, উঠে এসেছে শাওমিও
নির্বাচিত

বাজারে শীর্ষে অ্যাপল, উঠে এসেছে শাওমিও

Load More

ট্রেন্ডিং টপিক

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ব্যাংকিং খাতের ‘রোল মডেল’ সিটি ব্যাংক: ৬ বছরে মুনাফা বাড়ল ৫ গুণ!

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে
প্রযুক্তি সংবাদ

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

জ্বালানি সংকট: বাইকের তেলের খরচ কমাবেন যেভাবে
অটোমোবাইল

জ্বালানি সংকট: বাইকের তেলের খরচ কমাবেন যেভাবে

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো
প্রযুক্তি সংবাদ

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার
প্রযুক্তি বাজার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

মোবাইল গেমিংয়ের সংজ্ঞাকে বদলে দিতে ইনফিনিক্স বাজারে নিয়ে...

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix