Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইন্টারনেটের খরচ ও কলরেট কমানোসহ ৫ দাবি টিক্যাবের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 11 August 2024
মোবাইল ইন্টারনেট চালু
Share on FacebookShare on Twitter

অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়েছে টেলি-কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিক্যাব)। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আওয়ামী লীগ সরকার দ্বারা গ্রাহকদের ওপর অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া ৩০ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) কমিয়ে এনে গ্রাহকদের স্বস্তি দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ রোববার সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়ে টিক্যাবের আহ্বায়ক মুর্শিদুল হক বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বিগত মহাজোট সরকার গণমানুষের দাবি উপেক্ষা করে ২০২৪—২৫ অর্থবছরের বাজেটে ভোক্তা পর্যায়ে আরও ৫ শতাংশ কর আরোপ করে ৩০ শতাংশ নির্ধারণ করে। এতে করে বর্তমানে ১০০ টাকার মুঠোফোন সেবা ব্যবহারে গ্রাহকদের ৩৯ টাকা কর দিতে হচ্ছে, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। অথচ মোবাইল ইন্টারনেটের গতি ও সেবার দিক দিয়ে আমাদের অবস্থান দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন।

তিনি বলেন, মুঠোফোন বা মোবাইল ফোন এখন আমাদের অপরিহার্য অনুষঙ্গ। মোবাইল ফোনে ইন্টারনেট ব্রাউজিং ও কথা না বলে থাকার বিষয়টি কল্পনাতীত। যোগাযোগ, ব্যবসা—বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা থেকে ব্যক্তিগত পর্যায় সবখানেই মুঠোফোনের ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে। কিন্তু বিগত সরকারের সময়ে কোন কারণ ছাড়াই মোবাইল ফোন অপারেটরগুলো পাল্লা দিয়ে ইন্টারনেট ও টকটাইম প্যাকেজের দাম বৃদ্ধির কারণে নাভিশ্বাস উঠেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির কারণে জনসাধারণ যেমন চিন্তিত, মুঠোফোন সেবা ব্যবহারের ব্যয় বৃদ্ধিতেও তারা একই ভাবে চিন্তিত। ভুলে গেলে চলবে না দেশে সচল প্রায় ১৮ কোটি সিমের সিংহভাগ গ্রাহকই কিন্তু নিম্নবিত্ত। জীবনযুদ্ধে টিকে থাকতে রক্ত—ঘামে উপার্জিত প্রতিটি টাকা তাদেরকে অত্যন্ত হিসাব করে ব্যয় করতে হয়।

এমতাবস্থায় গ্রাহকদের স্বস্তির জন্য ছাত্র—জনতার অভ্যুত্থানে পাওয়া গণমানুষের কাক্সিক্ষত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে টিক্যাবের পক্ষ থেকে ৫টি সুনির্দিষ্ট দাবি পেশ করছি—

১) বর্তমানে ১০০ টাকার মুঠোফোন সেবা ব্যবহারে গ্রাহকদের ৩৯ টাকা কর দিতে হচ্ছে, এ কর কমিয়ে ২০ টাকায় নামিয়ে এনে টকটাইম ও ইন্টারনেটের মূল্য কমিয়ে আনা হোক।
২) সেবার মান বাড়িয়ে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেটের স্পিড বৃদ্ধি করতে হবে এবং কলড্রপ বন্ধ করতে হবে। মেয়াদ শেষে অব্যবহৃত টকটাইম ও ডেটা কেটে নেয়া যাবে না, পরবর্তী যে কোন প্যাকেজের সাথে অব্যবহৃত টকটাইম ও ডেটা ব্যবহারের সুযোগ সৃষ্টি করতে হবে।
৩) ২০২৩ সালের অক্টোবর মাসে তৎকালীন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার কর্তৃক অপারেটরগুলোকে শুধুমাত্র ৭ দিন, ৩০ দিন ও আনলিমিটেড মেয়াদের ৪০টি প্যাকেজ দেয়ার সিদ্ধান্ত বাতিল করে পূর্বের ন্যায় আবারো ৯৫টি প্যাকেজ চালু করতে হবে।
৪) বাক—স্বাধীনতার পরিপন্থী হওয়ায় যুদ্ধাবস্থা ছাড়া কোন পরিস্থিতিতেই ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করা যাবে না।
৫) ই—কর্মাস সেক্টরে প্রতারণা বন্ধ করতে হবে। তথ্য প্রযুক্তি খাতের ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সংশোধন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরো জনবান্ধব ও শক্তিশালী করা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরাবর অনলাইনে অভিযোগ দায়ের ও ১৫ দিনের মধ্যে নিষ্পত্তির সুযোগ সৃষ্টি করতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যাটেলাইট মেসেজিংয়ের সুবিধা থাকবে অ্যান্ড্রয়েড ১৪তে
নির্বাচিত

স্যাটেলাইট মেসেজিংয়ের সুবিধা থাকবে অ্যান্ড্রয়েড ১৪তে

ভালো ক্যামেরা সমাচারঃ কিভাবে কিনবেন “ভালো” ক্যামেরার ফোন !
কিভাবে করবেন

ভালো ক্যামেরা সমাচারঃ কিভাবে কিনবেন “ভালো” ক্যামেরার ফোন !

টিকটকে জনপ্রিয়তার শীর্ষে অ্যামেলিও
নির্বাচিত

টিকটক ভিডিও নিয়ে চর্মরোগ বিশেষজ্ঞদের সতর্কতা

অ্যাপল-ব্রডকমের ১৫ বিলিয়ন ডলারের চুক্তি
নির্বাচিত

অ্যাপল-ব্রডকমের ১৫ বিলিয়ন ডলারের চুক্তি

গুগলের জেমিনি লাইভে
নির্বাচিত

জেমিনিতে নতুন ফিচার, মানসিক স্বাস্থ্য সুরক্ষায় গুগলের নতুন উদ্যোগ

ওয়ালটনের ফ্রিজ রয়েছে ১০ লাখ টাকা কিংবা নিশ্চিত ক্যাশ ভাউচার
নির্বাচিত

ওয়ালটনের ফ্রিজ রয়েছে ১০ লাখ টাকা কিংবা নিশ্চিত ক্যাশ ভাউচার

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস
ই-কমার্স

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 August 2024

ইন্টারনেটের খরচ ও কলরেট কমানোসহ ৫ দাবি টিক্যাবের

Techzoom.TV |
TechzoomTV