Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে ৪ দিনব্যাপী “স্মার্ট চিলড্রেন কার্নিভাল ২০২৩”

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে ৪ দিনব্যাপী “স্মার্ট চিলড্রেন কার্নিভাল ২০২৩”
Share on FacebookShare on Twitter

দেশপ্রেমে উদ্বুদ্ধ, উদ্ভাবনী, সৃজনশীল, অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত মানবিক গুনাবলি সম্পন্ন মানুষ তৈরির লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী দেশের ইতিহাসে এ প্রথম বিশ্বমানের “স্মার্ট চিলড্রেন কার্নিভাল ২০২৩”।

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বুধবার সকাল ১১:০০মি বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উক্ত কার্নিভাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ স্মার্ট চিলড্রেন কার্নিভাল ২০২৩ উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত “সংবাদ সম্মেলনে” এসব তথ্য জানান।

তিনি আরও জানান প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দিনে শিল্পকলা একাডেমিতে শিশুদের জন্য সকাল ১১:০০ থেকে রাত ৮:০০টা পর্যন্ত ১০টি জোনে ডিজিটাল অ্যানিমেটেড চিত্রাঙ্কন প্রদর্শন, গেমিং জোন ও কুইজ প্রতিযোগিতা, গল্প উপস্থাপন, রিডিং জোন, ভিডিও ম্যাপিং এর মাধ্যমে অ্যানিমেটেড জায়ান্ট বই প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। এছাড়াও পারফরমেন্স, রণপা, জায়ান্ট গেম, রাইডিং জোন, ইমার্সিভ ডিজিটাল এনভায়রনমেন্ট এর আয়োজন করা হয়েছে। শিশুরা বিনামূল্যে এতে প্রবেশ করতে পারবে। চতুর্থ দিন ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ সন্ধ্যা ৬:০০ মি. সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেন বঙ্গবন্ধু বলতেন, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। তিনি বলেন দেশপ্রেমে উদ্বুদ্ধ, প্রগতিশীল, সৃজনশীল, অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত একেক জনকে সোনার মানুষে পরিণত করাই হচ্ছে স্মার্ট চিলড্রেন কার্নিভালের মূল উদ্দেশ্য।

পলক বলেন আজকের শিশু কিশোরদের যেভাবে গড়ে তুলবো আগামীর স্মার্ট বাংলাদেশ সেভাবেই গড়ে উঠবে। বর্তমান প্রজন্মের শিশু কিশোরদের নৈতিকতা শিক্ষা, মূল্যবোধ এবং দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে তাদেরকে পরিবেশ বান্ধব চিন্তা, সমস্যা সমাধানকারী, উদ্ভাবনী নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। তিনি বলেন বঙ্গবন্ধুর সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে শিশুদের সু্প্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে।

প্রতিমন্ত্রী বলেন প্রযুক্তিজ্ঞান সমৃদ্ধ জনসম্পদ গড়ে তুলতে লক্ষে সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৩ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। আগামীতে আরও ১০ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে। তিনি বলেন ডিজিটাল বাংলাদেশ সফলভাবে বাস্তবায়নের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪টি স্তম্ভের ওপর ভিত্তি করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছেন। আজকের শিশু, কিশোর এবং কিশোরীই আগামী দিনের স্মার্ট বাংলাদেশে নেতৃত্ব দিবেন।

তিনি এধরনের আয়োজন বাংলাদেশে প্রথম উল্লেখ করে বলেন পরিকল্পনা রয়েছে প্রতি বছর সেপ্টেম্বরের শেষ সপ্তাহে স্মার্ট চিলড্রেন কার্নিভাল আয়োজন করা হবে। পর্যায়ক্রমে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত হবে এ অনুষ্ঠান। শিশুরা খেলতে খেলতে শিখবে বিজ্ঞান, প্রযুক্তি, মূল্যবোধ, নৈতিকতা, সংস্কৃতিসহ বিভিন্ন বিষয় এ লক্ষে আইসিটি বিভাগের উদ্যোগে www.hasinaandfriends.gov.bd ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। পরে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সামসুল আরেফিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার সামদানী ফাউন্ডেশনের কো-ফাউন্ডার অ্যান্ড ট্রাস্টি রাজীব সামদানীসহ আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Tags: জুনাইদ আহমেদ পলকস্মার্ট চিলড্রেন কার্নিভাল ২০২৩

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাণিজ্যের ডিজিটাল রূপান্তর তরুণদের আত্মকর্মসংস্থানের জন্য অসাধারণ সুযোগ
নির্বাচিত

বাণিজ্যের ডিজিটাল রূপান্তর তরুণদের আত্মকর্মসংস্থানের জন্য অসাধারণ সুযোগ

কেউ আপনার ফোনের ক্যামেরা ও মাইক অ্যাক্সেস করছে, জানবেন কিভাবে
নির্বাচিত

কেউ আপনার ফোনের ক্যামেরা ও মাইক অ্যাক্সেস করছে, জানবেন কিভাবে

পদত্যাগ করছেন ইন্টেলের সিইও!
নির্বাচিত

পদত্যাগ করছেন ইন্টেলের সিইও!

সেভর এক্সপোতে স্যামসাংয়ের সর্বশেষ উদ্ভাবন ও সিস্টেম এসি সলিউশন প্রদর্শন
প্রযুক্তি সংবাদ

সেভর এক্সপোতে স্যামসাংয়ের সর্বশেষ উদ্ভাবন ও সিস্টেম এসি সলিউশন প্রদর্শন

করোনাভাইরাস: প্লেস্টেশন ৫-এ বিলম্বের শঙ্কা
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাস: প্লেস্টেশন ৫-এ বিলম্বের শঙ্কা

বিকাশে লিঙ্কের ফাঁদ, ক্লিক করলেই সর্বনাশ
নির্বাচিত

বিকাশে লিঙ্কের ফাঁদ, ক্লিক করলেই সর্বনাশ

Load More

ট্রেন্ডিং টপিক

গ্যালারির ছবি থেকে ভিডিও বানাবে স্যামসাংয়ের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

ফিচারের চাকচিক্য নাকি স্থায়িত্ব: কেন অ্যাপল-স্যামসাং ছাড়ছেন গ্রাহকরা?

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক
নির্বাচিত

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক

ইরানের নতুন নেতাকে হত্যার হুমকি, সতর্কবার্তা দিলো চীন
বিবিধ

ইরানের নতুন নেতাকে হত্যার হুমকি, সতর্কবার্তা দিলো চীন

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে
প্রযুক্তি সংবাদ

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix