Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আগামী বছর তিন ন্যানোমিটার চিপের চাহিদা কমবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২ অক্টোবর ২০২৩
আগামী বছর তিন ন্যানোমিটার চিপের চাহিদা কমবে
Share on FacebookShare on Twitter

বৈদ্যুতিক বিভিন্ন যন্ত্রপাতি ছাড়াও কম্পিউটার, সেলফোন, ট্যাবসহ বিভিন্ন ডিভাইসে চিপ ব্যবহার হয়। বাজার প্রতিযোগিতায় টিকে থাকার পাশাপাশি কর্মক্ষমতা বাড়াতে চিপ উৎপাদন প্রযুক্তিতে পরিবর্তন আনছে কোম্পানিগুলো। বর্তমানে জনপ্রিয়তায় এগিয়ে তিন ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি চিপ। অ্যাপলের এ১৭প্রো চিপসেট এ প্রযুক্তিতে তৈরি। তবে বিশ্লেষক মিং-চি-কুওর মতে, আগামী বছর এ প্রযুক্তির চাহিদা কমে আসবে।

গিজমোচায়নার খবরে বলা হয়, অনেক কোম্পানি আগামী বছর চিপ উৎপাদন নিয়ে নতুন সিদ্ধান্ত নেবে। অন্যদিকে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট অ্যাপলও ২০২৪ সাল থেকে তিন ন্যানোমিটার চিপের চাহিদা কমাবে। এর পরিপ্রেক্ষিতে উৎপাদনকারী এএসএমএলকে ইইউভি ইকুইপমেন্ট বাজারজাত ২০-৩০ শতাংশ কমাতে হবে।

প্রযুক্তি বিশ্লেষক কুওর মতে, আগামী বছর তিন ন্যানোমিটার চিপের জন্য অ্যাপলের চাহিদা পূর্বাভাসের তুলনায় কম থাকবে। তার মতে, এটি কোম্পানির ম্যাকবুক ও আইপ্যাড বাজারজাত কমার ক্ষেত্রে চলতি বছর সবচেয়ে বড় অবনমন। এ দুটি পণ্যের বাজারজাত যথাক্রমে ৩০ ও ২২ শতাংশ কমেছে।

এক ব্লগপোস্টে বিশ্লেষক জানান, কভিড-১৯ মহামারীর সময় ওয়ার্ক ফ্রম হোমের প্রচলন বেড়েছিল। অন্যদিকে বর্তমানে নতুন বৈশিষ্ট্যের প্রতি গ্রাহকদের আগ্রহও কমে এসেছে। যে কারণে ডিভাইসগুলোর বিক্রিতেও নেতিবাচক প্রভাব পড়ছে। ২০২৪ সালের হিসেবে তিন ন্যানোমিটার চিপের চাহিদা কমিয়েছে অ্যাপল। মূলত ম্যাকবুক ও আইপ্যাডের বাজার সেভাবে প্রবৃদ্ধি অর্জন না করায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।

অ্যাপলের চাহিদা কমলে এর প্রভাব পড়বে নেদারল্যান্ডসভিত্তিক সেমিকন্ডাক্টর কোম্পানি এএসএমএলের ওপর। এছাড়া আগামী বছর কোয়ালকমও তিন ন্যানোমিটার চিপের চাহিদা পূর্বাভাসের তুলনায় কমাবে। এর মূলে দুটি কারণ রয়েছে। প্রথমত চিপ উৎপাদনে প্রয়োজনীয় উপাদান সরবরাহ বন্ধ করবে হুয়াওয়ে। দ্বিতীয় কারণ হলো স্যামসাংয়ের স্মার্টফোনে এক্সিনোস ২৪০০-এর ব্যবহার বৃদ্ধি।

সম্প্রতি বাজারে আনা মেট ৬০ ও ৬০ প্রো ফ্ল্যাগশিপ ডিভাইসে সাত ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি কিরিন ৯০০০এস ফাইভজি প্রসেসর ব্যবহার করেছে হুয়াওয়ে। এর মাধ্যমে কোম্পানিটি ভালো অবস্থান তৈরি করতে পেরেছে। যেখানে আগে কোয়ালকমের ফোরজি ফ্ল্যাগশিপ প্রসেসর ব্যবহার করত চীনের এ প্রযুক্তি কোম্পানি। অন্যদিকে স্যামসাংও গ্যালাক্সি এস২৩ মডেলে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপ ব্যবহার করে আসছিল। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটিও এ চিপ ব্যবহার কমানোর উদ্যোগ নিয়েছে। এর পরিবর্তে ২৪০০সহ এক্সিনোসের এস সিরিজে ঝুঁকছে।

তিন ন্যানোমিটার প্রসেস প্রযুক্তির মাধ্যমে অ্যাপলের এ১৭ প্রো চিপ তৈরি করেছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। তবে দ্রুতই চিপ উৎপাদন প্রযুক্তিতে পরিবর্তন আনতে পারছে না এ প্রতিষ্ঠান। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের আগে দুই ন্যানোমিটার প্রযুক্তিতে চিপ উৎপাদনে যাবে না টিএসএমসি।

ব্যাটারির ব্যবহার কমাতে ও কার্যক্ষমতা বাড়াতে ফিনফেট ট্রানজিস্টর থেকে গেট অল অ্যারাউন্ড (জিএএ) প্রযুক্তিতে স্থানান্তরিত হতে চাইছে টিএসএমসি। এজন্য দুই ন্যানোমিটার প্রসেস প্রযুক্তি ব্যবহার কোম্পানিটির জন্য গুরুত্বপূর্ণ। এর ব্যবহার শুরু হলে সেমিকন্ডাক্টর উৎপাদন খাতে স্যামসাং ফাউন্ড্রির সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে টিএসএমসি। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি এরই মধ্যে তিন ন্যানোমিটার নোডে জিএএ প্রযুক্তি ব্যবহার করছে। কিন্তু দ্রুত উৎপাদনে যেতে না পারলে টিএসএমসির প্রতিযোগীরা এগিয়ে যাবে বলে জানিয়েছেন প্রযুক্তিবিশারদরা। আগামী বছর পাওয়ার ভায়া টেকনোলজি চালুর পরিকল্পনা নিয়েছে ইন্টেল। এর মাধ্যমে ২০২৫ সাল নাগাদ প্রসেস প্রযুক্তিতে ১৮এ (১ দশমিক ৮ ন্যানোমিটার) নোডের মাধ্যমে নেতৃস্থানীয় পর্যায়ে পৌঁছানোর ব্যাপারে আশাবাদী যুক্তরাষ্ট্রের এ প্রযুক্তি কোম্পানি।

Tags: অ্যাপলের এ১৭প্রো চিপসেটকম্পিউটারচিপট্যাবসেলফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভুয়া ওয়েবসাইট চেনার সহজ ৫ উপায়
নির্বাচিত

ভুয়া ওয়েবসাইট চেনার সহজ ৫ উপায়

যন্ত্রাংশ তৈরি বাড়িয়েছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

যন্ত্রাংশ তৈরি বাড়িয়েছে স্যামসাং

টুইটারের বিকল্প প্লাটফর্ম আনছে মেটা
নির্বাচিত

টুইটারের বিকল্প প্লাটফর্ম আনছে মেটা

শেষ দিনের স্মার্টফোন মেলা শুরু
নির্বাচিত

স্মার্টফোন মেলায় বিক্রিতে শীর্ষে হুয়াওয়ে পি৩০ লাইট

অ্যাসোসিও’র পুরস্কার আইসিটি উপদেষ্টার হাতে
প্রযুক্তি সংবাদ

অ্যাসোসিও’র পুরস্কার আইসিটি উপদেষ্টার হাতে

গুগল মিট গ্রাহকদের ব্রেকআউট রুমের প্রসারতা বাড়াচ্ছে
প্রযুক্তি সংবাদ

গুগল মিট গ্রাহকদের ব্রেকআউট রুমের প্রসারতা বাড়াচ্ছে

Load More

ট্রেন্ডিং টপিক

রিয়েলমি নিয়ে আসছে ৮০০০ mAh ব্যাটারির দানব: বাজেট কাঁপাতে আসছে realme C100x
প্রযুক্তি সংবাদ

রিয়েলমি নিয়ে আসছে ৮০০০ mAh ব্যাটারির দানব: বাজেট কাঁপাতে আসছে realme C100x

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার
প্রযুক্তি বাজার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

এবার ‘গুগল ফটোসের’ সঙ্গে যোগ হচ্ছে জেমিনাই ও ন্যানো ব্যানানা
নির্বাচিত

এবার ‘গুগল ফটোসের’ সঙ্গে যোগ হচ্ছে জেমিনাই ও ন্যানো ব্যানানা

অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচার করলে ৯০ দিনেই বিচার
প্রযুক্তি সংবাদ

অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচার করলে ৯০ দিনেই বিচার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা

২০২৬ সালে মোবাইল গেমিং আর কেবল বিনোদনের মাধ্যম...

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

মেটার বিরুদ্ধে মামলা

মেটার বিরুদ্ধে মামলা

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix