Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১,২১৬ ইউনিয়নে ফ্রি ওয়াইফাই নিয়ে আসছে বিটিসিএল

দেশের ১২’শ ১৬টি ইউনিয়নে ফ্রি ওয়াইফাই সেবা নিয়ে আসছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Thursday, 19 March 2020
১,২১৬ ইউনিয়নে ফ্রি ওয়াইফাই নিয়ে আসছে বিটিসিএল
Share on FacebookShare on Twitter

বুধবার (১৮ মার্চ) প্রথমবারের মতো নিজেদের সেবা সম্পর্কে গ্রাহকদের অভিযোগ এবং মতামত জানতে ফেসবুক লাইভে এসে এই তথ্য দেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল মতিন। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি কোন কোম্পানির প্রধানের জন্যে গ্রাহকদেরকে এভাবে মুখোমুখি হওয়া বিরল ঘটনা।

এক ঘণ্টার সেশনে রফিকুল মতিন সব মিলে চারশতাধিক প্রশ্নের উত্তর দেন বা গ্রাহক অভিযোগ শোনেন। লাইভে তিনি অনেক আগ্রহী গ্রাহককে দুই-এক দিনের মধ্যেই নতুন টেলিফোন সংযোগ এবং ব্রডব্যান্ড সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন।

মতিন বলেন, আগে গ্রাহক সরকারি কোম্পানিতে এসে ধরনা দিতেন। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। এখন বিটিসিএল-ই বরং গ্রাহকের দরজায় যাবে।

ইউনিয়নে ওয়াইফাই হটস্পট বিষয়ে তিনি বলেন, সরকারের কাছে বিটিসিএল এ বিষয়ে একটি প্রকল্প জমা দিয়েছে, যেটি পাশের অপেক্ষায় আছে।

প্রকল্পটির কাজ শেষ হলে বিটিসিএল-এর নিজস্ব ফাইবার অপটিক কেবলের সংযোগ আছে এমন ইউনিয়নের প্রতিটিতে আটটি স্থানে ওয়াইফাই নেটওয়ার্ক করা হবে, যা প্রাথমিক অবস্থায় গ্রাহকদের জন্যে ফ্রি থাকবে বলে জানান মতিন।

এর আগে জানুয়ারি মাসে দেশের ২৩টি জেলার ১৪৬টি স্কুল কলেজে ফ্রি ওয়াইফাই চালু করে বিটিসিএল। ওই প্রকল্পে তাদের ৫৮৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই করার কথা রয়েছে।

মতিন বলেন, এখন গ্রাম পর্যায়ে বিটিসিএলের সেবা নেই। তবে তারা ইউনিয়ন পর্যন্ত তাদের সেবা নিয়ে যেতে চান।

এক গ্রাহকের প্রশ্নের উত্তরে মতিন বিটিসিএল-এর মাধ্যমে কাঙ্ক্ষিত সেবা দিতে না পারার জন্যে দুঃখ প্রকাশ করে বলেন, আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি খুব শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে। দেশ সেরা ব্রডব্যান্ড কোম্পানি হতে কাজ করছে বিটিসিএল।

গত নভেম্বরে বিটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেন মতিন। দায়িত্ব নিয়েই টেলিসেবা নামে একটি অ্যাপ চালু করেছেন যেখানে গ্রাহক চাইলেই যে কোনো অভিযোগ দাখিল করতে পারেন এবং এটি ব্যবস্থাপনা পরিচালক থেকে সংশ্লিষ্ট সবাই দেখতে পান।

অ্যাপ চালু হওয়ার কারণে সেবার মান আগের চেয়ে কিছুটা হলেও ভালো হয়েছে। এই অ্যাপের মাধ্যমেই নতুন সংযোগ নেওয়ার আবেদন করা এবং অনলাইনে বিল পরিশোধের সুবিধাও রাখা হচ্ছে। হলে গ্রাহক ঘরে বসেই বিটিসিএল-এর ল্যান্ডফোন ও ব্রডব্যান্ড সংযোগসহ অন্যান্য সকল সুবিধা পেতে পারবেন বলে জানান তিনি।

সামনের দিনে ফেসবুক লাইভে এসে গ্রাহকদের অভিযোগ শোনা এবং তাদের সমাধানের প্রতিশ্রুতি দেন মতিন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফ্রি ওয়াইফাইবিটিসিএল

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘চোরদের’ মতামত ছাড়াই এনইআইআর চালু: অবৈধ ফোন সিন্ডিকেটের ‘উদ্বেগ’
নির্বাচিত

‘চোরদের’ মতামত ছাড়াই এনইআইআর চালু: অবৈধ ফোন সিন্ডিকেটের ‘উদ্বেগ’

দুই বছরে সবচেয়ে বেশি আয় বৃদ্ধির প্রত্যাশা অ্যাপলের
নির্বাচিত

দুই বছরে সবচেয়ে বেশি আয় বৃদ্ধির প্রত্যাশা অ্যাপলের

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের
প্রযুক্তি সংবাদ

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

‘সালমান শাহ’ এবার ভিডিও গেমসে
গেম

‘সালমান শাহ’ এবার ভিডিও গেমসে

এআইয়ের মাধ্যমে ছবি তৈরির পাঁচটি সেরা প্লাটফর্ম
নির্বাচিত

এআইয়ের মাধ্যমে ছবি তৈরির পাঁচটি সেরা প্লাটফর্ম

কান নয়, হেডফোনে গান শোনা যাবে হাড় দিয়ে!
নির্বাচিত

কেমন হেডফোন কিনবেন?

Load More

ট্রেন্ডিং টপিক

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন
প্রযুক্তি সংবাদ

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে
প্রযুক্তি সংবাদ

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

ইলেকট্রিক স্কুলবাস আমদানিতে শুল্ককর অব্যাহতি দিল এনবিআর
অর্থ ও বাণিজ্য

মোবাইল ফোনসহ ১১ খাত এনবিআরের অনলাইন ভ্যাট রিটার্নের আওতায়

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট
অর্থ ও বাণিজ্য

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 March 2020

১,২১৬ ইউনিয়নে ফ্রি ওয়াইফাই নিয়ে আসছে বিটিসিএল

Techzoom.TV |
TechzoomTV