Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইল ফোন দিয়েই আয়, জানুন নির্ভরযোগ্য কয়েকটি উপায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৬ মে ২০২৫
মোবাইল ফোন দিয়েই আয়, জানুন নির্ভরযোগ্য কয়েকটি উপায়
Share on FacebookShare on Twitter

স্মার্টফোনের প্রযুক্তি যত এগোচ্ছে, ততই মোবাইল ফোন দিয়ে কাজ করার সুযোগ বাড়ছে। এখন অনেক কাজই শুধু মোবাইল দিয়েই করা সম্ভব হচ্ছে, যেগুলোর জন্য আগে ডেস্কটপ কম্পিউটার দরকার হতো। অনলাইন আয়ের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়।

তবে সুযোগের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিভ্রান্তিও। অনেকেই মোবাইল দিয়ে আয় করতে গিয়ে ভুল পথে পা ফেলছেন, যার কারণে হতাশ হয়ে ফিরে আসছেন। তাই কোন পথে গেলে আয় সম্ভব, আর কোনটা এড়িয়ে চলা ভালো—তা জানা জরুরি।

কীভাবে আয় করা সম্ভব?

ইউটিউব ভিডিও বানিয়ে

আপনার যদি কোনো বিষয়ে ভালো দক্ষতা থাকে, সেটি নিয়েই বানাতে পারেন ভিডিও। একটি ইউটিউব চ্যানেল খুলে নিয়মিত মানসম্পন্ন ভিডিও পোস্ট করলে ধীরে ধীরে আয় শুরু হতে পারে। তবে ইউটিউব থেকে আয় করতে হলে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়—যেমন, নির্দিষ্ট সংখ্যক সাবস্ক্রাইবার ও ঘণ্টা ভিত্তিক ভিউ।

মোবাইল দিয়ে লেখালেখি

অনলাইনে এখন কনটেন্ট লেখকের চাহিদা অনেক। আপনি যদি ভালো লিখতে পারেন, তাহলে মোবাইল দিয়েই বিভিন্ন ওয়েবসাইটে ফ্রিল্যান্স লেখক হিসেবে কাজ করতে পারেন। চাইলে নিজের ব্লগও খুলতে পারেন। গুগলের Blogger.com এই কাজে সহজ একটি প্ল্যাটফর্ম।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে

ফেসবুক, টুইটারের মতো প্ল্যাটফর্মে লেখালেখি বা কনটেন্ট তৈরি করেও আয় করা যায়। নিজের পেজ বা গ্রুপ খুলে তাতে নিয়মিত পোস্ট দিলে স্পন্সরশিপ বা অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আয় হতে পারে।

ছবি তুলে বিক্রি

ভালো ক্যামেরার ফোন থাকলে ছবি তুলে অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করতে পারেন। কয়েকটি জনপ্রিয় ছবি বিক্রির সাইট হলো Shutterstock, Adobe Stock ইত্যাদি। এর বাইরে অনলাইন ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশ নিয়েও আয় সম্ভব।

ডেলিভারি সেবা

ই-কমার্স খাতে ডেলিভারির প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। মোবাইল অ্যাপের মাধ্যমে ফুড ডেলিভারি বা অন্যান্য ডেলিভারি সেবা দিতে পারেন। শহর এলাকায় এই আয় তুলনামূলকভাবে বেশি হয়।

অনলাইন শেখানো বা মেন্টরিং

আপনার যদি কোনো বিষয়ে ভালো জ্ঞান থাকে, তবে সেটি অনলাইনেই অন্যদের শেখাতে পারেন। ভিডিও কল বা রেকর্ডেড লেকচারের মাধ্যমে বিভিন্ন কোর্স চালিয়ে আয় করা যায়।

রিসেলিং ব্যবসা

ShopUp বা Meesho-এর মতো অ্যাপ ব্যবহার করে অন্য প্রতিষ্ঠানের পণ্য রিসেল করতে পারেন। এতে আপনাকে পণ্য কিনে রাখতে হয় না। শুধু অর্ডার এনে দিলেই কমিশনের ভিত্তিতে আপনি আয় করবেন।

যেসব ভুল ধারণা থেকে দূরে থাকতে হবে

অনলাইনে আয়ের নামে অনেক অ্যাপ বা ওয়েবসাইট রয়েছে, যেগুলোর কার্যক্রম টিকেই না। যেমন: Swagbucks, Google Opinion Rewards, Inboxdollars, NeoBux ইত্যাদি অ্যাপে কাজ বলতে সার্ভে করা, ভিডিও দেখা, অ্যাপ রেফার করা—এসব। এতে সামান্য আয় হয় ঠিকই, কিন্তু দীর্ঘমেয়াদি কোনো লাভ নেই।

এই ধরনের অ্যাপ ব্যবহারে নিজের দক্ষতা বাড়ে না, বরং সময়ই নষ্ট হয়। তাই অনলাইনে ক্যারিয়ার গড়তে চাইলে শুরুতেই একটি দক্ষতা আয়ত্তে আনতে হবে। এরপর সেই স্কিল কাজে লাগিয়ে নিয়মিত কাজ করলেই ধীরে ধীরে সফলতা আসবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অনলাইন ইনকাম মোবাইলঅনলাইনে আয় করার উপায়ইউটিউব থেকে আয়কিভাবে মোবাইল দিয়ে টাকা আয় করা যায়ফ্রিল্যান্সিং মোবাইল দিয়েমোবাইল ইনকাম অ্যাপমোবাইল দিয়ে আয়রিসেলিং ব্যবসা বাংলাদেশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

গেমিং স্মার্টফোন উন্মোচন করবে রেডমি
নির্বাচিত

গেমিং স্মার্টফোন উন্মোচন করবে রেডমি

করোনাভাইরাস সম্পর্কিত ওয়েবসাইট তৈরির কথা স্বীকার গুগলের
নির্বাচিত

করোনাভাইরাস সম্পর্কিত ওয়েবসাইট তৈরির কথা স্বীকার গুগলের

স্মার্টফোন দুনিয়ায় ২০২৬-এর মহাবিপ্লব: ক্যামেরা ও ব্যাটারিতে আইফোন-স্যামসাংয়ের হাড্ডাহাড্ডি লড়াই
নির্বাচিত

স্মার্টফোন দুনিয়ায় ২০২৬-এর মহাবিপ্লব: ক্যামেরা ও ব্যাটারিতে আইফোন-স্যামসাংয়ের হাড্ডাহাড্ডি লড়াই

ইউনিসক প্রসেসরসহ অ্যানবারনিকের নতুন গেমিং হ্যান্ডহেল্ড
নির্বাচিত

ইউনিসক প্রসেসরসহ অ্যানবারনিকের নতুন গেমিং হ্যান্ডহেল্ড

ডাক ও টেলিযোগাযোগ খাতের দুর্নীতি অনুসন্ধানে টাস্কফোর্স গঠন
প্রযুক্তি সংবাদ

ডাক ও টেলিযোগাযোগ খাতের দুর্নীতি অনুসন্ধানে টাস্কফোর্স গঠন

বিশ্বজুড়ে বিভ্রাট দেখা দিয়েছে টুইটারে
প্রযুক্তি সংবাদ

নাইজেরিয়ায় টুইটার নিষিদ্ধ

Load More

ট্রেন্ডিং টপিক

শক্তিশালী প্রসেসরের সাথে আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি
প্রযুক্তি সংবাদ

শক্তিশালী প্রসেসরের সাথে আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

ডব্লিউডব্লিউডিসি ২০২৬: সফটওয়্যারের আড়ালে অ্যাপল কি দেবে ৫টি হার্ডওয়্যার সারপ্রাইজ?
প্রযুক্তি সংবাদ

ডব্লিউডব্লিউডিসি ২০২৬: সফটওয়্যারের আড়ালে অ্যাপল কি দেবে ৫টি হার্ডওয়্যার সারপ্রাইজ?

ঈদের বিরতি শেষে জমজমাট ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগ
প্রযুক্তি সংবাদ

ঈদের বিরতি শেষে জমজমাট ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগ

‘মন খারাপ’ ডোনাল্ড ট্রাম্পের
সোশ্যাল মিডিয়া

‘মন খারাপ’ ডোনাল্ড ট্রাম্পের

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইবিএল গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হুটহাট টাকা গায়েব
অর্থ ও বাণিজ্য

ইবিএল গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হুটহাট টাকা গায়েব

দেশের বেসরকারি খাতের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক ইস্টার্ন ব্যাংক...

আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্যামেরায় থাকবে বড় চমক

আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্যামেরায় থাকবে বড় চমক

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

গবেষণার উদ্ভাবন জনগণের হাতে পৌঁছে দিতে হবে: মন্ত্রী

গবেষণার উদ্ভাবন জনগণের হাতে পৌঁছে দিতে হবে: মন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৬ মে ২০২৫

মোবাইল ফোন দিয়েই আয়, জানুন নির্ভরযোগ্য কয়েকটি উপায়

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix