Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বৈশ্বিক স্মার্টফোন বিক্রি এক দশকের সর্বনিম্নে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
ডিএসএলআর ক্যামেরাও হার মানবে রিয়েলমির এই স্মার্টফোনের কাছে
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে এক দশকের মধ্যে তৃতীয় প্রান্তিকে সবচেয়ে মন্দা সময় পার করেছে স্মার্টফোনের বাজার। রাশিয়া-ইউক্রেন সংঘাত, চিপস্বল্পতা ও বিশ্ব অর্থনীতিতে শ্লথগতির কারণে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বৈশ্বিক স্মার্টফোন বিক্রি ৮ শতাংশ কমেছে। প্রযুক্তি বাজারবিষয়ক বিশ্লেষক সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

উন্নত বিশ্বের বাজারে অ্যাপল ও স্যামসাংয়ের মতো জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ডগুলোর চাহিদা কমে গেছে। বিক্রি কমে যাওয়ার প্রাথমিক কারণ হিসেবে এ বিষয়টিকে বিবেচনায় নিয়েছেন গবেষকরা। শাওমি, অপো, ভিভোসহ বৈশ্বিক শীর্ষ পাঁচ স্মার্টফোন ব্র্যান্ডের সম্মিলিত বাজারও তিন বছরের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে।

গত প্রান্তিকে আইফোন বিক্রি ৮ শতাংশ কমেছে। এটি কোম্পানিটির ভবিষ্যৎ বাজার সম্পর্কে উদ্বেগ বাড়িয়েছে। অন্যদিকে বাজারের আরেক স্মার্টফোন নির্মাতা স্যামসাংয়ের বিক্রি ১৩ শতাংশ কমেছে। তবে নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সামগ্রিক স্মার্টফোন শিল্প কিছুটা ঘুরে দাঁড়ানোর আভাস মিলছে। তাই বছরের শেষ প্রান্তিকে স্মার্টফোন বাজার চাঙ্গা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তৃতীয় প্রান্তিকে বাজার হিস্যায় এগিয়ে থাকা অ্যাপলের চীনা প্রতিদ্বন্দ্বী হুয়াওয়ে বেশ অগ্রসর হয়েছে। কঠোর মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও চলতি বছরের শুরুতে চীনের বাজারে হাই এন্ড বা ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে নতুন স্মার্টফোন মেট ৬০ প্রো উন্মোচন করেছে তারা।

কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্যানুযায়ী, সেপ্টেম্বরে নতুন আইফোন ১৫ সিরিজ বাজারে আসার ঘটনাও স্মার্টফোন বাজার ঘুরে দাঁড়ানোর সম্ভাব্য অনুঘটক হতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও কোরিয়ার মতো উন্নত বাজারগুলোয় বিক্রি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বাজার গবেষণা সংস্থাটি আশা করছে, চলতি বছর সেপ্টেম্বরে শুরু হওয়া বিক্রি বৃদ্ধির প্রবণতা বছরের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে।

এছাড়া ভারতে উৎসবের মৌসুম ও চীনের ১১.১১ বিক্রয় ইভেন্ট বছরের শেষ প্রান্তিকে স্মার্টফোন বাজারকে কিছুটা ইতিবাচক ধারায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। আগামী উৎসব মৌসুমকে সামনে রেখে বিক্রির সঙ্গে কর্মসংস্থান বাড়তে পারে। ফাইভজি স্মার্টফোনের চাহিদা, সরবরাহ ও বিক্রি বাড়ার সঙ্গে গ্রাহকের ইতিবাচক মনোভাব কোম্পানিগুলোর বিক্রি বাড়াতে সহায়তা করবে বলে প্রতীয়মান হচ্ছে।

কভিড-১৯ মহামারীর প্রভাব, যন্ত্রাংশ সরবরাহ সংকট, অস্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতি স্মার্টফোন ব্র্যান্ডগুলোর ওপর বিরূপ প্রভাব ফেলেছে। তবে এটি লক্ষণীয় সামগ্রিক স্মার্টফোন শিল্পের নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও উদীয়মান বাজারগুলো স্মার্টফোন বিক্রির জন্য একটি ভালো জায়গা হয়ে উঠেছে। কাউন্টারপয়েন্টের তথ্যানুযায়ী, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় অবশ্য তৃতীয় প্রান্তিকে বছরওয়ারি বাজার প্রবৃদ্ধির রেকর্ড তৈরি হয়েছে।

Tags: স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বের দ্রুততম প্রসেসর আনল ইন্টেল
নির্বাচিত

বিশ্বের দ্রুততম প্রসেসর আনল ইন্টেল

পাখির মৃত্যু থেকে শরীরে ক্যান্সার, ৫জি নেটওয়ার্ক সত্যি ক্ষতিকারক?
টেলিকম

পাখির মৃত্যু থেকে শরীরে ক্যান্সার, ৫জি নেটওয়ার্ক সত্যি ক্ষতিকারক?

যেভাবে অফলাইনে অনুবাদ করবেন
কিভাবে করবেন

যেভাবে অফলাইনে অনুবাদ করবেন

সেরা দামে ৫ টি মোবাইল ফোন দেখে নিন এক নজরে (২০২২)
প্রযুক্তি বাজার

সেরা দামে ৫ টি মোবাইল ফোন দেখে নিন এক নজরে (২০২২)

৩৮ ঘণ্টার প্লে-টাইমে রেডমি বাডস সিক্স লাইট উন্মোচন
নির্বাচিত

৩৮ ঘণ্টার প্লে-টাইমে রেডমি বাডস সিক্স লাইট উন্মোচন

বিশ্বব্যাপী ট্যাবলেটের বাজারে প্রায় ১০ শতাংশ প্রবৃদ্ধি
নির্বাচিত

বিশ্বব্যাপী ট্যাবলেটের বাজারে প্রায় ১০ শতাংশ প্রবৃদ্ধি

Load More

ট্রেন্ডিং টপিক

বছরের প্রথম মাসে রেমিট্যান্স এলো তিন বিলিয়ন ডলারের বেশি
অর্থ ও বাণিজ্য

টানা তিন মাস ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে

তাইওয়ানে সম্ভাব্য ড্রোন হামলার গোপন মহড়া চালাচ্ছে চীন?
বিবিধ

তাইওয়ানে সম্ভাব্য ড্রোন হামলার গোপন মহড়া চালাচ্ছে চীন?

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ
অর্থ ও বাণিজ্য

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ

ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন
বিবিধ

ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix