Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

লেন্স ও ইমেজ সেন্সর ছাড়াই ছবি তুলতে পারে এই ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১২ নভেম্বর ২০২৩
লেন্স ও ইমেজ সেন্সর ছাড়াই ছবি তুলতে পারে এই ক্যামেরা
Share on FacebookShare on Twitter

ক্যামেরার উদ্ভাবন মানবসমাজকে উল্লেখযোগ্যভাবে বদলে দিয়েছে। ক্যামেরার মাধ্যমে বস্তুনিষ্ঠ উপায়ে চিত্রধারণ সম্ভব হয়েছে। এর আগে প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়নি এমন বস্তু সম্পর্কে ধারণা পেতে সেটির বর্ণনা বা আঁকা চিত্রের ওপর নির্ভর করতে হতো।

ক্যামেরা উদ্ভাবনের পর মানুষ আলোকচিত্রকে অধিকতর নির্ভরযোগ্য প্রমাণ বলে বিবেচনা করতে শুরু করে। এখন মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ছবি তৈরি করতে পারছে। তবে ডিপফেকের কারণে বিভ্রান্তিও তৈরি হচ্ছে। এআই ব্যবহারের মানুষের এ আগ্রহকেই কাজে লাগিয়ে বিজোই কারম্যান একটি লেন্সবিহীন ক্যামেরা তৈরি করেছেন। প্যারাগ্রাফিকা নামের এ ক্যামেরা লোকেশন ডেটা ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ছবি তৈরি করে।

ব্যবহারের দিক থেকে প্যারাগ্রাফিকা অনেকটা প্রচলিত ক্যামেরার মতোই। ব্যবহারকারী এ ক্যামেরা সহজেই বহন করতে পারেন, ক্যামেরা তাক করতে পারেন এবং শাটার বাটন চাপতে পারেন। ক্যামেরার পেছনে একটি এলসিডি স্ক্রিনে ছবিটি দেখা যাবে। তবে এ ছবিটি বাস্তব নয়—এটি সম্পূর্ণ এআই দিয়ে তৈরি ছবি। প্যারাগ্রাফিকায় সাধারণ ক্যামেরার মতো লেন্স এবং ইমেজ সেন্সর নেই।

ব্যবহারকারী যখন ছবি তোলেন প্যারাগ্রাফিকা তখন সে স্থানের সব তথ্য এটির স্ট্যাবল ডিফিউশন এআই মডেলে জমা করে। বর্তমান লোকেশন বের করার জন্য প্যারাগ্রাফিকায় রয়েছে জিপিএস মডিউল। এরপর স্থানীয় আবহাওয়া পরিস্থিতি জানার জন্য এটি ওপেন ওয়েদার ওয়েবসাইটের এপিআই ব্যবহার করে। আর উল্লেখযোগ্য অবকাঠামোগত বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য পেতে ব্যবহার করে ম্যাপবক্সের এপিআই। ম্যাপবক্স বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটের জন্য মানচিত্র সরবরাহ সেবা দেয়।

প্যারাগ্রাফিকার ওপরের ডায়ালগুলো দিয়ে ব্যবহারকারী সার্চের পরিধি ঠিক করতে পারবেন, এর নয়েজ সিড এবং একটি প্যারামিটার নির্ধারণ করে স্ট্যাবল ডিফিউশনটি কাঙ্ক্ষিত বস্তুর কত নিখুঁত ছবি তৈরি করতে পারে।

এসবগুলো মিলিয়ে ফলাফল হিসেবে যে ছবি উপস্থাপন করা হয় তা আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি করা ছবি, তবে বাস্তবতার সঙ্গে পার্থক্য থাকে না। এ ছবির বৈশিষ্ট্য আমাদের স্মৃতিতে থাকা বস্তুর ছবির সঙ্গে হুবহু মিলে যায়। এই প্যারাগ্রাফিকায় হার্ডওয়্যারের ব্যবহার করা হয়েছে—রাস্পবেরি পাই ৪ মডেল বি। এটি মূলত একটি সিঙ্গেল বোর্ড কম্পিউটার। একটি এলসিডি টাচস্ক্রিন রয়েছে। কারম্যান দাবি করেন, স্ক্রিনটি ১৫ ইঞ্চি। যদিও হ্যাকস্টারের প্রতিবেদনে ৫ ইঞ্চি বলে উল্লেখ করা হয়েছে। সম্ভবত এটি লেখার ভুল। এসব যন্ত্রপাতি থ্রিডি প্রিন্টেড একটি বাক্সের মধ্যে সাজানো থাকে, যা দেখতে পুরোনো আমলের লাইকা ক্যামেরার মতোই।

সাধারণ ব্যবহারকারীদের জন্য কারম্যান প্যারাগ্রাফিকার একটি ওয়েব অ্যাপ তৈরি করেছেন, যা এই ক্যামেরার ভার্চ্যুয়াল ভার্সন হিসেবে কাজ করে। এ ওয়েবসাইটে এখন ব্যবহারকারী বেশি হওয়ায় এটি লোড হতে বেশি সময় নিতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাংয়ের ২৩ হাজার কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা
নির্বাচিত

স্যামসাংয়ের ২৩ হাজার কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা

অপো মোবাইলের নতুন সংযোজন করা হল অপো এ৯৬
নির্বাচিত

অপো মোবাইলের নতুন সংযোজন করা হল অপো এ৯৬

আইফোন ১১ ফটোগ্রাফি প্রতিযোগিতায় অ্যাপল
নির্বাচিত

আইফোন ১১ ফটোগ্রাফি প্রতিযোগিতায় অ্যাপল

বাড়ছে গ্রামীণফোনের কলরেট
টেলিকম

ফণী মোকাবেলায় নিরলসভাবে কাজ করছেন গ্রামীণফোন

ফেসবুক খুলবে কবে, জানালেন প্রতিমন্ত্রী পলক
প্রযুক্তি সংবাদ

ফেসবুক খুলবে কবে, জানালেন প্রতিমন্ত্রী পলক

মানব মস্তিষ্কে চিপ বসানোর কাজ সফল হয়েছে, দাবি ইলন মাস্কের
নির্বাচিত

মানব মস্তিষ্কে চিপ বসানোর কাজ সফল হয়েছে, দাবি ইলন মাস্কের

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?
প্রযুক্তি সংবাদ

ডব্লিউডব্লিউডিসি ২০২৬: বিদায়ী উপহার যা দিয়ে গেলেন কুক

কারা থাকছেন পৃথিবীর প্রথম স্টারফ্লিটে, তাদের কাজ কী
বিবিধ

কারা থাকছেন পৃথিবীর প্রথম স্টারফ্লিটে, তাদের কাজ কী

ভিডিও দেখায় নেটফ্লিক্সকে ছাড়িয়ে গেল ইউটিউব
নির্বাচিত

ভিডিও দেখায় নেটফ্লিক্সকে ছাড়িয়ে গেল ইউটিউব

লাইভ শপিং অর্জন করল আইএসও ৯০০১ সনদ, গুণগত ব্যবস্থাপনায় নতুন মাইলফলক
ই-কমার্স

লাইভ শপিং অর্জন করল আইএসও ৯০০১ সনদ, গুণগত ব্যবস্থাপনায় নতুন মাইলফলক

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন
টেলিকম

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

দেশের টেলিযোগাযোগ খাতে নতুন অধ্যায়ের সূচনা করে প্রথমবারের...

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু

প্রশ্ন তুলেছিলেন গ্রকের নিরাপত্তা নিয়ে, হয়েছেন ছাঁটাই

প্রশ্ন তুলেছিলেন গ্রকের নিরাপত্তা নিয়ে, হয়েছেন ছাঁটাই

বিশ্ববাজারে শীর্ষস্থানে আইফোন ১৭ অ্যান্ড্রয়েডে সেরা স্যামসাংয়ের ‘এ’ সিরিজ

যুক্তরাষ্ট্রে জন্মহার কমে যাওয়ার নেপথ্যে কি আইফোন?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ নভেম্বর ২০২৩

লেন্স ও ইমেজ সেন্সর ছাড়াই ছবি তুলতে পারে এই ক্যামেরা

Techzoom.TV |
TechzoomTV