Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বকেয়া পরিশোধে গড়িমসি, ইন্টারনেটে গতি ফিরছে না সহসাই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 28 November 2023
বকেয়া পরিশোধে গড়িমসি, ইন্টারনেটে গতি ফিরছে না সহসাই
Share on FacebookShare on Twitter

বকেয়া আদায়ে বাধ্য হয়ে ব্যান্ডউইথ সীমিত করার পথে হেঁটেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি (বিএসসিপিএলসি)। তাতেও খুব বেশি সুবিধা করতে পারছে না সংস্থাটি। ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠানগুলোর কাছে সংস্থাটির পাওনা ৩৫০ কোটি টাকার বেশিও। ব্যান্ডউইথ সীমিত করে গত তিনদিনে মাত্র সাড়ে ১৩ কোটি টাকা আদায় করতে পেরেছে বিএসসিপিএলসি।

শুক্র, শনি ও রোববার (২৪, ২৫ ও ২৬ নভেম্বর) তিনদিনে ১১টি আইআইজি প্রতিষ্ঠান চাপে পড়ে বকেয়া পরিশোধ করেছে। তবে তাদের বকেয়া ছিল খুবই ছোট অংকের। বকেয়া পরিশোধে কোনো সাড়া না দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দুটি প্রতিষ্ঠানের বকেয়া বেশি। কোনো চাপেই তারা বকেয়া পরিশোধে আগ্রহ দেখাচ্ছে না। ফলে জিবিপিএস আপ করছে না বিএসসিপিএলসি। এতে সহসাই সারাদেশে ইন্টারনেটের গতিও স্বাভাবিকও হচ্ছে না। এ সপ্তাহে বিষয়টি সমাধান নিয়ে সংশয় দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৩ নভেম্বর দিনগত রাত ১২টায় দেশের অধিকাংশ আইআইজির ব্যান্ডউইথ (তথ্য-উপাত্ত প্রবাহের গতি) সীমিত করে দেয় বিএসসিপিএলসি। এতে ইন্টারনেট সেবায়ও ধীরগতি দেখা দেয়। ব্যান্ডউইথ কমিয়ে দেওয়ার পর বেশকিছু প্রতিষ্ঠান বকেয়া পরিশোধ শুরু করে।

সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৩টা পর্যন্ত ১১টি প্রতিষ্ঠান বিএসসিপিএলসির সঙ্গে যোগাযোগ করেছে। কেউ বকেয়া পরিশোধ করেছে, কেউ আবার বকেয়া পরিশোধে লিখিত প্রতিশ্রুতি দিয়েছে। ফলে তাদের ব্যান্ডউইথ স্বাভাবিক করে দেওয়া হয়েছে।

বিএসসিপিএলসি সূত্র জানায়, দেশে লাইসেন্সধারী আইআইজি প্রতিষ্ঠান ৩৪টি। এর মধ্যে ১৯টির ব্যান্ডউইথ সীমিত করা হয়েছিল। ২৩ নভেম্বর রাতে ৫০০ জিবিপিএস (গিগাবিট পার সেকেন্ড) ব্যান্ডউইথ সীমিত করা হয়। বকেয়া পরিশোধ শুরুর পর ২৪ নভেম্বর রাত থেকে ব্যান্ডউইথ আবার আপ (গতি বাড়তে) করা শুরু করে বিএসসিপিএলসি। সোমবার বিকেল ৩টা পর্যন্ত ৩০০ জিবিপিএস আপ করা হয়েছে। বকেয়া পরিশোধে সাড়া পাওয়া গেলে বাকি ২০০ জিবিপিএসও আপ করে দেওয়া হবে।

বিএসসিপিএলসির ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহম্মদ বলেন, ‘গতি কমানোর পর এ পর্যন্ত ১১টি আইআইজি প্রতিষ্ঠান আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারা বকেয়া পরিশোধ করে ব্যান্ডউইথ রি-স্টোর (আগের অবস্থায় ফেরানো) করে গেছে। বাকিদের মধ্যে চারটি প্রতিষ্ঠানের কাছে বড় অঙ্কের পাওনা রয়েছে।’

তিনি বলেন, ‘সবচেয়ে বেশি পাওনা আমরা টেকনোলজি নামে একটি প্রতিষ্ঠানের কাছে। তারা অনেক ব্যান্ডউইথ নিয়েছিলেন। টাকার অঙ্কে সেটা প্রায় ৬০ কোটি। তারা কোনো সাড়াই দিচ্ছেন না। ৬০ কোটির জায়গায় এখন তারা পাঁচ কোটি টাকাও দিতে চাইছেন না। আমরা তাদের বকেয়া আদায়ে কিছু করতে পারছি না।’

গতি কমানো ৫০০ জিবিপিএসের মধ্যে ৩০০ জিবিপিএস আপ করা হয়েছে উল্লেখ করে মির্জা কামাল আহমেদ বলেন, ‘আমরা এখন ৩০০ জিবিপিএস আপ করে দিয়েছি। মানুষ স্বাভাবিক কাজ-কর্ম করতে পারছে। ওই পথটা আমরা বন্ধ করিনি। যত পেমেন্ট পাবো, তত জিবিপিএস আপ করবো। হয়তো দ্রুতই আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারবো।’

এদিকে, বকেয়া ৩৫০ কোটি টাকার মধ্যে সরকারি একটি প্রতিষ্ঠানের কাছেও বড় বকেয়া রয়েছে। সরকারি প্রক্রিয়া অনুসরণ করে তাদের কাছ থেকে পাওনা আদায়ের চেষ্টা করা হচ্ছে বলে জানান বিএসসিপিএলসির ব্যবস্থাপনা পরিচালক।

তবে ভিন্ন দাবি করেছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হক। তিনি বলেন, ‘৩০০ জিবিপিএস নয়, আজকে পর্যন্ত ২০০ জিবিপিএস আপ করেছে বিএসসিপিএলসি। দ্রুত মীমাংসার কোনো সুযোগ তো দেখছি না। এ সপ্তাহেও ইন্টারনেটে ধীরগতিই থাকবে। সহসাই এটার সমাধান হবে বলে তো মনে হয় না।’

নোটিশ ছাড়াই ব্যান্ডউইথ শাটডাউন করা হয়েছে অভিযোগ করে ইমদাদুল হক বলেন, ‘যেসব প্রতিষ্ঠানের কাছে বকেয়া পড়ে ছিল, সেগুলো তুলতে হয়তো বিএসসিপিএলসি দফায় দফায় চিঠি দিয়েছে। তবে কোনো চিঠিতেই বকেয়া না দিলে শাটডাউন করার কথা জানাননি তারা। হঠাৎ ৫০০ জিবিপিএস কমিয়ে; বলা চলে শাটডাউন করা যৌক্তিক পদক্ষেপ হয়নি বলে আমরা মনে করি।’

এদিকে, সবচেয়ে বেশি বকেয়া পড়ে থাকা আমরা টেকনোলজিসের অফিসিয়াল নম্বরে কয়েক দফা কল করা হলেও রিসিভি হয়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইআইজিরইন্টারনেটবিএসসিপিএলসিব্যান্ডউইথ

এই বিভাগ থেকে আরও পড়ুন

মাইক্রোসফট এর বিস্ময়কর উদ্ভাবন কার্যক্রম প্রত্যক্ষ করলেন পলক
প্রযুক্তি সংবাদ

মাইক্রোসফট এর বিস্ময়কর উদ্ভাবন কার্যক্রম প্রত্যক্ষ করলেন পলক

চীনে স্মার্টফোনের সেলস কমলেও বেড়েছে হুয়াওয়ের
প্রযুক্তি সংবাদ

চীনের স্মার্টফোন বাজারে শীর্ষে হুয়াওয়ে

ন্যাশনাল মোবাইল ফটোগ্রাফি কনটেস্ট ২০২৪ এর আয়োজন করেছে রিয়েলমি
প্রযুক্তি সংবাদ

ন্যাশনাল মোবাইল ফটোগ্রাফি কনটেস্ট ২০২৪ এর আয়োজন করেছে রিয়েলমি

আসছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার আইফোন
প্রযুক্তি সংবাদ

আসছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার আইফোন

কাল থেকে শুরু হচ্ছে ‘বিক্রয় অটো ফেয়ার ২০২২’
ই-কমার্স

কাল থেকে শুরু হচ্ছে ‘বিক্রয় অটো ফেয়ার ২০২২’

সেপ্টেম্বরে আসছে ‘স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই’
প্রযুক্তি সংবাদ

সেপ্টেম্বরে আসছে ‘স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই’

Load More

ট্রেন্ডিং টপিক

পর্দা নামল উল্কাসেমি আয়োজিত ভিএলএসআইথন ৩.০
প্রযুক্তি সংবাদ

পর্দা নামল উল্কাসেমি আয়োজিত ভিএলএসআইথন ৩.০

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে
নির্বাচিত

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

৭০০ মেগাহার্জ স্পেকট্রামের বরাদ্দপত্র পেল গ্রামীণফোন
অর্থ ও বাণিজ্য

ডব্লিউপিপিএফের সুদ নিয়ে ফের হাইকোর্টে গ্রামীণফোন, সাবেক কর্মীদের দাবিতে নতুন অনিশ্চয়তা

কাল থেকে বন্ধ হচ্ছে অতিরিক্ত মোবাইল সিম
টেলিকম

এক ব্যক্তির নামে সিম ৫টিতে নামানোর উদ্যোগ, বন্ধ হতে পারে ৪ কোটি

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব
মতামত ও বিশ্লেষণ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন প্রযুক্তি...

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 November 2023

বকেয়া পরিশোধে গড়িমসি, ইন্টারনেটে গতি ফিরছে না সহসাই

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix