Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘ওয়ালটন ল্যাপটপ প্যাকেজিং ডিজাইন কনটেস্ট’ বিজয়ীদের পুরস্কার প্রদান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
‘ওয়ালটন ল্যাপটপ প্যাকেজিং ডিজাইন কনটেস্ট’ বিজয়ীদের পুরস্কার প্রদান
Share on FacebookShare on Twitter

ওয়ালটন ল্যাপটপ প্যাকেজিং ডিজাইন কনটেস্ট বিজয়ীদের পুরস্কৃত করলো কর্তৃপক্ষ। প্রতিযোগিতায় ওয়ালটন কম্পিউটার পণ্যের প্যাকেজিংয়ের ভিন্নধর্মী ও নজরকাড়া আকর্ষণীয় ডিজাইন করে ১৩ জন সর্বমোট ৩ লাখ ৮০ হাজার টাকা জিতে নিলেন। চ্যাম্পিয়ান ডিজাইনার পেয়েছেন ২ লাখ টাকা। প্রথম ও দ্বিতীয় রানারআপ যথাক্রমে ৫০ হাজার এবং ৩০ হাজার টাকা। পরবর্তী ১০ জন সেরা ডিজাইনারের প্রতিজন পেয়েছেন ১০ হাজার টাকা করে পুরস্কার।

‘আপনার প্রতিভা দেখবে দুনিয়া’ স্লোগানে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড আয়োজিত সৃজনশীল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন দেশের অসংখ্য শিক্ষার্থী, মুক্ত পেশাজীবী (ফ্রিল্যান্সার) এবং পেশাদার ডিজাইনারগণ।

শনিবার (৯ ডিসেম্বর, ২০২৩) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসের কনফারেন্স হলে আয়োজিত ‘ওয়ালটন ল্যাপটপ প্যাকেজিং ডিজাইন কনটেস্ট অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি’ শীর্ষক প্রোগ্রামে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। বিশেষ অতিথি ছিলেন চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের অধ্যাপক শেখ আফজাল হোসেন এবং অধ্যাপক শিশির ভট্টাচার্য। তারা তিনজন প্রতিযোগিতার জুরি বোর্ডের সদস্য ছিলেন।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়ে ২ লাখ টাকা জিতে নিয়েছেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র শিক্ষার্থী নুসরাত জাহান। প্রথম রানার আপ হয়ে ৫০ হাজার টাকা পেয়েছেন বাগেরহাটের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি’র শিক্ষার্থী মোহাম্মদ ফাইজুল করিম। আর দ্বিতীয় রানার-আপ হয়ে ৩০ হাজার টাকা জিতেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী তাসনিম মাহমুদ আশিক।

চতুর্থ বিজয়ী হিসেবে প্রত্যেকে ১০ হাজার টাকা করে পুরস্কার পেয়েছেন ১০ জন ডিজাইনার। তারা হলেন চট্টগ্রাম ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (চুয়েট) এর মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার এস. এম. ফাহিম ফয়সাল, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া বিভাগের লেকচারার সিরাজুস সালেকিন, একই বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইনার রেজাউল করিম রেজা, এনভিশন ডিজাইন স্টুডিও’র ডিজাইনার এসএম আনোয়ার আমজাদ হোসেইন, ফ্লাই হাব বাংলাদেশের ডিজাইনার মো. বিল্লাল হোসেইন, ফ্রিল্যান্স ডিজাইনার মো. তানজির রহমান, অমি শংকর আইন, হাবিবুর রহমান সিজান, মুকুল রেজা এবং ঢাকা কলেজের শিক্ষার্থী এস. এম. নাজিরুজ্জামান নিশাত।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নিসার হোসেন বলেন, ওয়ালটন আমাদের গর্বের প্রতিষ্ঠান। দেশের গন্ডি পেরিয়ে ওয়ালটন বিশ্বব্যাপী বাংলাদেশের পতাকা বহন করছে। নিঃসন্দেহে ওয়ালটনের এই অগ্রযাত্রা আমাদের জন্য গর্বের। ওয়ালটন বিশ্বমানের পণ্য তৈরি করছে। এই প্রতিযোগিতা থেকে বিশ্বমানের ডিজাইন বেরিয়ে এসেছে বলে আমরা বিশ্বাস করি।

সভাপতির বক্তব্যে এস এম রেজাউল আলম বলেন, ডিজাইনিং হলো শিল্পকর্মের অন্যতম শাখা। একটা পণ্যের ভিতরে-বাইরে সমানভাবে উচ্চমানসম্পন্ন হতে হয়। আমরা বিশ্বমানের পণ্য তৈরি করছি। ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির মূল কমপোনেন্ট মাদারবোর্ড তৈরি করছি। আমরা চেয়েছি পণ্যের বাইরের মোড়কের নকশার সঙ্গে আমাদের দেশের মেধাকে সম্পৃক্ত করতে। এই প্রতিযোগিতার মাধ্যমে তারই প্রতিফলন ঘটেছে। ল্যাপটপ প্যাকেজিং কনটেস্টে এমন বিপুল সাড়ায় আমরা অভিভূত। ভবিষ্যতেও আমাদের এ ধরনের উদ্যোগ চলমান থাকবে।

বিজয়ীরা তাদের অনুভূতি প্রকাশকালে এমন একটি সৃজনশীল প্রতিযোগিতা আয়োজনের জন্য ওয়ালটন ডিজি-টেক কর্তৃপক্ষকে অকুণ্ঠ ধন্যবাদ জানান।

Tags: ওয়ালটনওয়ালটন হাই-টেক

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যাপল
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের আয় ছাড়িয়েছে ৯ হাজার কোটি ডলার

৩ ন্যানোমিটার চিপ তৈরির পথে হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

৩ ন্যানোমিটার চিপ তৈরির পথে হুয়াওয়ে

শাওমির ফোনে কোনো সেন্সরশিপ টুলের প্রমাণ পায়নি জার্মান ওয়াচডগ
নির্বাচিত

শাওমির সাড়ে ৫ হাজার কোটি টাকা বাজেয়াপ্ত

স্যামসাং এ সিরিজের নতুন সংযোজন গ্যালাক্সি এ৩২
নির্বাচিত

স্যামসাং এ সিরিজের নতুন সংযোজন গ্যালাক্সি এ৩২

২৩ লাখ প্রান্তিক নারীকে ইন্টারনেট প্রশিক্ষণ দিলো গ্রামীণফোন ও নকিয়া
প্রযুক্তি সংবাদ

২৩ লাখ প্রান্তিক নারীকে ইন্টারনেট প্রশিক্ষণ দিলো গ্রামীণফোন ও নকিয়া

বাজারে আসছে ইয়ামাহা ২০২০ এমটি ০৩ এবিএস
অটোমোবাইল

বাজারে আসছে ইয়ামাহা ২০২০ এমটি ০৩ এবিএস

Load More

ট্রেন্ডিং টপিক

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে সাবস্ক্রিপশন সেবা
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে সাবস্ক্রিপশন সেবা

সোনালী মুরগির নামে আমরা কী খাচ্ছি!
অর্থ ও বাণিজ্য

সোনালী মুরগির নামে আমরা কী খাচ্ছি!

ক্রসবর্ডার লেনদেন সহজ করতে ‘পেপ্যাল ওয়ার্ল্ড’-এর ঘোষণা
প্রযুক্তি সংবাদ

PayPal এর কাজ কী?

ফেসবুক-ইউটিউব ছাড়াও যেসব অ্যাপে আয় করতে পারবেন
প্রযুক্তি পরামর্শ

ফেসবুক-ইউটিউব ছাড়াও যেসব অ্যাপে আয় করতে পারবেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা

২০২৬ সালে মোবাইল গেমিং আর কেবল বিনোদনের মাধ্যম...

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

মেটার বিরুদ্ধে মামলা

মেটার বিরুদ্ধে মামলা

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix