Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘আইসিটি ও টেলিকম খাত এখনো আওয়ামী সিন্ডিকেটের হাতে বন্দি’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 16 May 2025
‘আইসিটি ও টেলিকম খাত এখনো আওয়ামী সিন্ডিকেটের হাতে বন্দি’
Share on FacebookShare on Twitter

জুলাই গণ-অভ্যুত্থানের পরেও আইসিটি ও টেলিকম খাত এখনো আওয়ামী সিন্ডিকেটের হাতে বন্দি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও আইসিটি বিভাগে দুর্নীতিবাজদের অপসারণ, নতুন উদ্যোক্তাদের লাইসেন্স দেওয়া এবং দুর্নীতিমুক্ত, প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির দাবি জানানো হয়।

শুক্রবার (১৬ মে) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ফ্যাসিস্ট বিরোধী জুলাই নেটওয়ার্কের উদ্যোগে একটি প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন বক্তারা।

সরকারি শ্বেতপত্রের ভিত্তিতে আইসিটি ও টেলিকম খাতে জড়িত দুর্নীতিবাজ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, দ্রুত স্বচ্ছ ও লাইসেন্স প্রক্রিয়া ও সর্বোচ্চ ১০ বছর মেয়াদি লাইসেন্স ব্যবস্থার দাবি তোলা হয়।

এটুআই, আইডিইএ, স্টাটআপ বাংলাদেশসহ প্রকল্পগুলোর দুর্নীতি প্রকাশ ও তদন্ত, আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধে জড়িতদের বিচারের আওতায় আনা এবং ইডিসি প্রকল্পের টেন্ডার স্বচ্ছভাবে পুনরায় শুরুর দাবিও জানানো হয়।

সমাবেশে ফরহাদ মজহার বলেন, গণ-অভ্যুত্থানের পর প্রধান দায়িত্ব হচ্ছে গণসার্বভৌমত্ব কায়েম করা—অর্থাৎ জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া। এজন্য ডিজিটাল সেক্টরসহ সব খাতকে ফ্যাসিস্টদের সহযোগীদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে হবে।

তিনি ছাত্রদের প্রতি আহ্বান জানান, মতাদর্শিক বিভাজন পরিহার করে গণসার্বভৌমত্ব প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্য গড়ে তোলার জন্য। তিনি বলেন, গণসার্বভৌমত্বকে অবহেলা করে মতাদর্শিক লড়াইকে যারা মুখ্য করতে চায় তারা মূলত ফ্যাসিজমকেই ফিরিয়ে আনতে চায়।

সমাবেশে কবি ও চিন্তক ফরহাদ মজহার, কবি ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রোমেল, লেখক জাহিদ জগৎ, মোবাইল ফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, ন্যাপ সেক্রেটারি গোলাম মোস্তফা ভুইয়া, গণ আকাঙ্ক্ষা মঞ্চের প্রতিনিধি আব্দুল মজিদ অন্তর, ফ্যাসিস্টবিরোধী জুলাই নেটওয়ার্কের আহ্বায়ক মো. আবুল কাশেম, লেখক উদয় হাসান, সফটওয়্যার ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম নাহিদ, রাজনৈতিককর্মী দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়া আইসিটি ও টেলিকম খাতের সংশ্লিষ্ট ব্যক্তি ও নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধি উপস্থিত থেকে সমাবেশের প্রতি একাত্মতা প্রকাশ করেন।

ফ্যাসিস্টবিরোধী জুলাই নেটওয়ার্ক ঘোষণা দিয়েছে যে এ আন্দোলন একদিনের সমাবেশে সীমাবদ্ধ থাকবে না বরং ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে দেশের আইসিটি ও টেলিকম খাতকে দুর্নীতিমুক্ত করার জন্য সংগ্রাম চলবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ICT খাত দুর্নীতিICT বিভাগে দুর্নীতির অভিযোগগণ-অভ্যুত্থান পরবর্তী দাবিমালাজুলাই নেটওয়ার্ক প্রতিবাদটেলিকম খাতে আওয়ামী সিন্ডিকেটডিজিটাল খাত গণসার্বভৌমত্ববিটিআরসি সংস্কার দাবি

এই বিভাগ থেকে আরও পড়ুন

নিজস্ব ইন্টারনেট ব্যবস্থায় পা রাখল রাশিয়া, নতুন আইন পাশ
প্রযুক্তি সংবাদ

নিজস্ব ইন্টারনেট ব্যবস্থায় পা রাখল রাশিয়া, নতুন আইন পাশ

রাশিয়ায় হোয়াটসঅ্যাপ গুগলের বিরুদ্ধে ব্যবস্থা
প্রযুক্তি সংবাদ

রাশিয়ায় হোয়াটসঅ্যাপ গুগলের বিরুদ্ধে ব্যবস্থা

পদত্যাগ করলেন নকিয়ার সিইও
নির্বাচিত

পদত্যাগ করলেন নকিয়ার সিইও

সিম্ফনির কারখানায় স্মার্টফোন বানাবে মটোরোলা
প্রযুক্তি সংবাদ

সিম্ফনির কারখানায় স্মার্টফোন বানাবে মটোরোলা

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল
নির্বাচিত

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল

এক্সবক্স কনসোলের শেয়ারিং ফিচার সরাবে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

এক্সবক্স কনসোলের শেয়ারিং ফিচার সরাবে মাইক্রোসফট

Load More

ট্রেন্ডিং টপিক

সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
প্রযুক্তি সংবাদ

সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল
অর্থ ও বাণিজ্য

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল

ভ্যাট তদন্তের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসা
অর্থ ও বাণিজ্য

ভ্যাট তদন্তের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসা

গ্যালাক্সি এআইয়ের তথ্যের গোপনীয়তা বাড়াতে প্রাইভেট ক্লাউড কম্পিউট আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এআইয়ের তথ্যের গোপনীয়তা বাড়াতে প্রাইভেট ক্লাউড কম্পিউট আনছে স্যামসাং

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীন থেকে বাংলাদেশ, যেসব দেশে তৈরি হয় অপোর স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

চীন থেকে বাংলাদেশ, যেসব দেশে তৈরি হয় অপোর স্মার্টফোন

চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান অপো (OPPO) শুধু নিজ দেশেই স্মার্টফোন...

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ

হুয়াওয়ের পরবর্তী ট্রাই-ফোল্ড আসতে পারে আগামী মাসে

হুয়াওয়েকে ঘিরে দেশে-বিদেশে এত অভিযোগ কেন?

আল্ট্রা ফোনের বাজারে ভিভোর বড় বাজি, ২০২৮ সালের মডেলও অনুমোদন

আল্ট্রা ফোনের বাজারে ভিভোর বড় বাজি, ২০২৮ সালের মডেলও অনুমোদন

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 May 2025

‘আইসিটি ও টেলিকম খাত এখনো আওয়ামী সিন্ডিকেটের হাতে বন্দি’

Techzoom.TV |
TechzoomTV