Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শক্তিশালী ব্যাটারি গেমিং ডিভাইস ওয়াই ম্যাক্স ফ্যাবলেট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
বুধবার, ৮ মে ২০১৯
শক্তিশালী ব্যাটারি গেমিং ডিভাইস ওয়াই ম্যাক্স ফ্যাবলেট
Share on FacebookShare on Twitter

যারা স্মার্টফোনে ভালো গেমিং ও ভিডিও এক্সপেরিয়েন্স পেতে চান, তাদের জন্য নতুন আকর্ষণ নিয়ে বাংলাদেশের বাজারে এলো হুয়াওয়ে ওয়াই ম্যাক্স ফ্যাবলেট।

স্মার্টফোন আর ট্যাবলেটের সমন্বয়ে তৈরি ফ্যাবলেট নামে পরিচিত হুয়াওয়ের নতুন এ ডিভাইসে থাকছে সুপার লার্জ ডিউড্রপ ডিসপ্লে, বড় ব্যাটারি, দুর্দান্ত পারফরমেন্সের জন্য উন্নত প্রসেসরসহ শক্তিশালী র‌্যাম।

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের ওয়াই ম্যাক্স ফ্যাবলেট নামের নতুন এ ডিভাইসটি এখন বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। ঈদ উপলক্ষে হুয়াওয়ের অনুমোদিত নির্দিষ্ট ব্র্যান্ডশপ থেকে ডিভাইসটি কিনলে ফ্রি গিফট হিসেবে মিলবে চমৎকার হেডফোন ও গ্রামীণফোণের আকর্ষণীয় ডেটা বান্ডেল অফার।

প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও এক্সপেরিয়েন্সের জন্য এ ফ্যাবলেটে রাখা হয়েছে ৭.১২ ইঞ্চির সুপার লার্জ ডিউড্রপ ডিসপ্লে। ডিসপ্লে যাতে বেশি জায়গাজুড়ে থাকে তাই এতে স্ক্রিন টু বডি রেশিও রাখা হয়েছে ৯০ শতাংশ।

এছাড়াও ফ্যাবলেটটির রেজ্যুলেশন হবে ফুল এইচডি প্লাস। ফলে নেটফ্লিক্স, ইউটিউব বা গেমিংয়ের ক্ষেত্রে দুর্দান্ত ভিউ পাওয়া যাবে।

ডিভাইসটি সম্পর্কে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ) এর কান্ট্রি ডিরেক্টর কেলভিন ইয়াং বলেন, “বড় ডিসপ্লে, গেমিং সুবিধার কারণে ফ্যাবলেট জনপ্রিয় হয়ে উঠছে। যারা গেম খেলতে ভালোবাসেন, ভিডিও দেখতে ভালো অভিজ্ঞতা পেতে চান মূলত তাদের জন্য ডিভাইসটি এনেছি। আশা করি, আমাদের অন্য ডিভাইসগুলোর মতো এ ফ্যাবলেটটিও গ্রাহকদের প্রত্যাশা পূরণ করবে।”

ডিভাইসটির ডিজাইন নান্দনিক ও দৃষ্টি আকর্ষক। ৮.৪ মিলিমিটার পুরুত্বের স্লিম ডিজাইনের ফ্যাবলেটটির ওজন মাত্র ২১০ গ্রাম। লেদার ফিনিশড্ ডিজাইনের ওয়াই ম্যাক্স ফ্যাবলেট মিলছে অ্যাম্বার ব্রাউন ও মিডনাইট ব্ল্যাক এ দু’টি কালারে।

ব্যাটারি ব্যাক-আপের অনাকাঙ্ক্ষিত ঝামেলা দূর করতে এ ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি।

একসাথে অনেক কিছু সংরক্ষণ আর দুর্দান্ত পারফরমেন্স পেতে ফ্যাবলেটে ব্যবহার করা হয়েছে ৪ জিবির শক্তিশালী র‌্যাম। সাথে থাকবে ১২৮ জিবির রম সুবিধা। এছাড়াও কম পাওয়ার ব্যয় করে ভালো পারফরমেন্সের জন্য ফ্যাবলেটটিতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর।

আকর্ষণীয় ছবি পেতে ফ্যাবলেটটিতে ব্যবহার করা হয়েছে ১৬ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেলের দু’টি এআই রিয়ার ক্যামেরা। এছাড়াও সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা।

হুয়াওয়ে অনুমোদিত সকল ব্র্যান্ডশপে ফ্যাবলেটটি কিনতে পাওয়া যাচ্ছে। এর দাম রাখা হয়েছে ২৬ হাজার ৯৯৯ টাকা।

Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

হোয়াটসঅ্যাপে ভয়েস চ্যাটের সুবিধা এলো
নির্বাচিত

হোয়াটসঅ্যাপে ভয়েস চ্যাটের সুবিধা এলো

ওজন কমাতে অস্বাস্থ্যকর আচরণ করেন ডেটিং অ্যাপ ব্যবহারকারীরা
নির্বাচিত

ওজন কমাতে অস্বাস্থ্যকর আচরণ করেন ডেটিং অ্যাপ ব্যবহারকারীরা

নোকিয়ার নতুন ফোনের ছবি ও ফিচার প্রকাশ
প্রযুক্তি সংবাদ

নোকিয়ার নতুন ফোনের ছবি ও ফিচার প্রকাশ

পুরনো পণ্য কেনা-বেচার সাইট ‘সোয়্যাপ’ চালু
নির্বাচিত

পুরনো পণ্য কেনা-বেচার সাইট ‘সোয়্যাপ’ চালু

অ্যান্টি-র‍্যানসমওয়্যার প্রযুক্তি নিয়ে এলো রিভ অ্যান্টিভাইরাস
নির্বাচিত

অ্যান্টি-র‍্যানসমওয়্যার প্রযুক্তি নিয়ে এলো রিভ অ্যান্টিভাইরাস

জাফর আলমের মৃত্যুতে টেলিযোগাযোগ মন্ত্রীর শোক
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু বাংলাভাষাকে প্রশাসনিক ভাষা হিসেবে যোগ্যতা অর্জনের ব্যবস্থা করেছেন: মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

ফেসবুক আইডি লুকিয়ে রাখুন এই উপায়ে
প্রযুক্তি পরামর্শ

যে পদক্ষেপ নিলে হ্যাক হবে না ফেসবুক আইডি

ফেসবুক-ইউটিউব ছাড়াও যেসব অ্যাপে আয় করতে পারবেন
প্রযুক্তি পরামর্শ

ফেসবুক-ইউটিউব ছাড়াও যেসব অ্যাপে আয় করতে পারবেন

আসিফুর রহমানের নেতৃত্বে জেসিআই ঢাকা আলফার নতুন পথচলা
প্রযুক্তি সংবাদ

আসিফুর রহমানের নেতৃত্বে জেসিআই ঢাকা আলফার নতুন পথচলা

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড
পাঁচমিশালি

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কবে আসতে পারে iPhone 18
প্রযুক্তি সংবাদ

কবে আসতে পারে iPhone 18

আইফোন প্রেমীদের কাছে নতুন মডেল নিয়ে সবসময় কৌতুহল...

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?

দিনে ১০ ঘণ্টা এসি চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে

এসির রিমোট কাজ করছে না? জেনে নিন রিমোট ছাড়াই এসি চালানোর গোপন কৌশল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix