Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ডের দাম কত হতে পারে?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪
বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ডের দাম কত হতে পারে?
Share on FacebookShare on Twitter

দেশে চলতি বছরের জুলাই মাসে ৩৫০ সিসি ক্ষমতাসম্পন্ন রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল বিক্রি করবে ইফাদ মোটরস। চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে গড়ে তোলা কারখানায় বাইকটি প্রস্তুত হচ্ছে।

রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের স্থানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইফাদ মোটরস মে মাসের মধ্যে দেশে ব্র্যান্ডটি চালু করতে যাচ্ছে। আর জুলাই মাসে বিশ্বখ্যাত এই ব্র্যান্ডের চারটি মডেলের মোটরসাইকেল বিক্রি শুরু করবে প্রতিষ্ঠানটি।

ইফাদ গ্রুপের পরিচালক তাসকিন আহমেদ সম্প্রতি জানান, ক্লাসিক, বুলেট, হান্টার এবং মিটিওর–এই চারটি মডেল স্থানীয়ভাবে তৈরি করা হবে।

দাম কত পড়বে?
দেশের বাজারে রয়্যাল এনফিল্ডের দামের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যত কম দামে সম্ভব বাইক বিক্রির চেষ্টা থাকবে। তবে এখনই নিশ্চিত করে দাম বলা যাচ্ছে না। দেশে ডলার রেট অনেক বেড়ে গেছে। ডলারের বাজার যাচাই করে গ্রাহকদের জন্য সুবিধাজনক একটা মূল্য রাখার চেষ্টা করব।

তবে সংশ্লিষ্টরা বলছেন, বাইক বাজারে না ছাড়া পর্যন্ত দাম নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে রয়্যাল এনফিল্ডের চারটি মডেলের প্রতিটির দাম ৫ থেকে ৬ লাখ টাকার মধ্যে থাকতে পারে। সেটি নির্ভর করছে ডলারের দামের ওপর।

উল্লেখ্য, গত বছরের শেষের দিকে সড়কে ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল চালানোর সরকারি অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর বাংলাদেশে বাজাজ মোটরসাইকেলের প্রস্তুতকারক উত্তরা মোটরস ২৫০ সিসি মডেলের পালসার এন ২৫০ বাজারে ছেড়েছে। যার মূল্য ৩ লাখ ৪০ হাজার টাকা।

রাজপথে ৩৫০ সিসির বাইকে সুবিধা-অসুবিধা
সড়কপথে যাতায়াত সহজ ও নির্বিঘ্ন করতে দেশে তৈরি করা হচ্ছে মহাসড়ক, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এসব পথে যাতায়াতের জন্য বাইকপ্রেমীদের অন্যতম মাধ্যম মোটরসাইকেল। সদ্য উদ্বোধন হওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এখনও মোটরসাইকেল চলাচলের অনুমতি না দেয়া হলেও, শিগগিরই এটিতেও চলাচলের অনুমতি দেয়া হবে বলে আশা মোটরসাইকেল চালকদের।

তবে সড়কপথের চলমান উন্নয়নের মধ্যেই সরকার দেশে মোটরসাইকেলের ইঞ্জিন ক্ষমতা ৩৫০ সিসি পর্যন্ত বাড়িয়েছে। এতদিন ১৬৫ সিসির বেশি ইঞ্জিন সক্ষমতার মোটরসাইকেলের অনুমোদন ছিল না। ফলে ইঞ্জিন সক্ষমতা বাড়ানো মোটরসাইকেল রাস্তায় নামলে সুবিধার পাশাপাশি অসুবিধা থাকবে।

বাড়বে মোটরসাইকেলের পার্টস বিক্রি
উচ্চগতির মোটরসাইকেল দেশে বিক্রি শুরু হলে এসব গাড়ির পার্টসের চাহিদা বেড়ে যাবে বলে জানিয়েছেন বিক্রেতারা। তারা বলেন, পার্টসের চাহিদা বাড়ার পাশাপাশি বাড়বে বিক্রিও। এতে ব্যবসার পরিধি বাড়বে।

নাম প্রকাশে অনিচ্ছুক রাজধানীর বংশালের এক মোটর পার্টস বিক্রেতা বলেন, দেশে আগেও বেশকিছু উচ্চগতির মোটরসাইকেল চলাচল করত। তবে সেগুলোর অনুমতি ছিল না। লুকিয়ে পার্টস বিক্রি করতে হতো। কিন্তু এখন অনুমতি পাওয়ায় এসব গাড়ির পার্টসের বেচাবিক্রি বাড়বে।

হেলমেট ব্যবসার পরিধি বাড়বে
মোটরসাইকেল চলাচলে অন্যতম ব্যবহৃত একটি উপকরণ হলো হেলমেট। এটি শুধু শখের বশে নয়, দুর্ঘটনা থেকে বাঁচতেও ব্যবহার করেন মোটরসাইকেল চালকরা। যেহেতু দেশে উচ্চগতির মোটরসাইকেল আসছে, তাই ভালো মানের হেলমেটের চাহিদাও বাড়বে বলে জানান ব্যবসায়ীরা।

গিয়ারএক্স বাংলাদেশের সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার মো. সাইফুল রেজা বলেন, দেশে ৩৫০ সিসি সেগমেন্টের মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয়া হয়েছে। চলাচল চালু হলে বাড়বে হেলমেট ব্যবসার পরিধিও। কারণ, উচ্চগতির মোটরসাইকেল চলাচলে চালকরা উন্নতমানের ও দামি হেলমেট ব্যবহার করবে। যেগুলোর দাম তুলনামূলক বেশি হলেও দুর্ঘটনার সময় জীবন বাঁচাতে অনেকটাই সহায়ক হবে।

দুর্ঘটনা বাড়ার প্রবণতা
এদিকে মোটরসাইকেল চালকদের বেপরোয়া গতির কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এতে প্রায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন মোটরসাইকেল আরোহীরা। মোটরসাইকেলের সিসি বাড়ানোয় এ দুর্ঘটনা আরও বাড়বে বলে মনে করেন বাংলাদেশ রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান।

তিনি বলেন, দেশে বর্তমানে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা বেড়ে গেছে। এর পেছনে মূল কারণ চালকদের বেপরোয়া গতি। দুর্ঘটনায় অল্প বয়স্কদের মৃত্যুর হারই বেশি। এ পরিস্থিতিতে সিসি বাড়নোয় দুর্ঘটনার হার আরও বেড়ে যাবে।

বাংলাদেশে হাইস্পিডের মোটরসাইকেল চালানোর সড়ক নেই উল্লেখ করে সাইদুর রহমান আরও বলেন, দেশের সড়ক অবকাঠামো এ ধরনের উচ্চগতির মোটরসাইকেল চালানোর জন্য এখনও পুরোপুরি উপযুক্ত নয়। সিসি বাড়ানো একটি আত্মঘাতী সিদ্ধান্ত।

মূলত মোটরসাইকেল কোম্পানিগুলো দুর্ঘটনা কমানোর কথা বিবেচনা না করে বাণিজ্য বাড়ানোর দিকেই বেশি নজর দিচ্ছে বলে জানান সাইদুর রহমান। তিনি বলেন, কোম্পানিগুলো আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে অল্পবয়সী যুবকদের আকৃষ্ট করছে। আর যুবকরাও উচ্চগতির মোটরসাইকেল পেয়ে বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে। এটা নিয়ন্ত্রণ করতে হবে।

সরকার রাজস্ব আদায় করতে গিয়ে মানব জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে জানিয়ে তিনি বলেন, সরকারকে মোটরসাইকেলের সিসি নিয়ন্ত্রণ করতে আহ্বান জানানো হয়েছিল। কিন্তু সরকার রাজস্বের কথা চিন্তা করে সিসি বাড়ানোর অনুমতি দিয়েছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফ্লাইট এক্সপার্ট
ই-কমার্স

ফ্লাইট এক্সপার্ট: গ্রামবাসীর কাছ থেকে কোটি টাকা হাতিয়েছেন এমডি

সিস্টেমের অভ্যন্তরীণ ত্রুটি শনাক্ত করবে সফোসের নতুন ফিচার
নির্বাচিত

সিস্টেমের অভ্যন্তরীণ ত্রুটি শনাক্ত করবে সফোসের নতুন ফিচার

সিক্স-জি নিয়ে ভিভোর শ্বেতপত্র
টেলিকম

সিক্স-জি নিয়ে ভিভোর শ্বেতপত্র

ফোনের স্পিকারের আওয়াজ কমে গেছে? বাড়ানোর উপায় জানুন
নির্বাচিত

ফোনের স্পিকারের আওয়াজ কমে গেছে? বাড়ানোর উপায় জানুন

ঘুরে দাঁড়াতে চায় এলজি
নির্বাচিত

স্মার্টফোনের বাজার থেকে বিদায় নিলো এলজি

আল্ট্রা স্লিম ফোন তৈরির পরিকল্পনা স্থগিত চীনা কোম্পানিগুলোর
নির্বাচিত

আল্ট্রা স্লিম ফোন তৈরির পরিকল্পনা স্থগিত চীনা কোম্পানিগুলোর

Load More

ট্রেন্ডিং টপিক

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে ভয়াবহ সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি
অর্থ ও বাণিজ্য

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে ভয়াবহ সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
শিক্ষা ও ক্যাম্পাস

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর অবস্থা ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত: মার্কিন পুলিশ
শিক্ষা ও ক্যাম্পাস

নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর অবস্থা ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত: মার্কিন পুলিশ

সিগারেটে ওপর করহার আর বাড়ানোর সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
অর্থ ও বাণিজ্য

সিগারেটে ওপর করহার আর বাড়ানোর সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা

২০২৬ সালে মোবাইল গেমিং আর কেবল বিনোদনের মাধ্যম...

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

মেটার বিরুদ্ধে মামলা

মেটার বিরুদ্ধে মামলা

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix