Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উবার ইন্টারসিটি সার্ভিসে যুক্ত হলো রাউন্ড ট্রিপ ফিচার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 31 January 2024
উবার ইন্টারসিটি সার্ভিসে যুক্ত হলো রাউন্ড ট্রিপ ফিচার
Share on FacebookShare on Twitter

উবারের ফ্ল্যাগশিপ দীর্ঘ দূরত্বের পণ্য ইন্টারসিটি-তে আজ যুক্ত হলো রাউন্ড ট্রিপ ফিচার। এই নতুন ফিচারের সাহায্যে যাত্রীরা শহরের বাইরে ভ্রমণের সময় একই গাড়ি ও চালককে এক বা একাধিক দিনের জন্য বুক করতে পারবেন।

এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবসায়িক ভ্রমণ বা কোথাও বেড়াতে যাওয়ার সময় ব্যবহারকারীরা আরও স্বচ্ছন্দে ও সুবিধাজনকভাবে যাতায়াত করতে পারবেন। এখন ঢাকা থেকে যেকোনো শহরে যাওয়ার সময় সর্বোচ্চ ৫ দিনের জন্য আউটস্টেশন রাউন্ড ট্রিপ বুক করতে পারবেন যাত্রীরা। এই পুরো সময়টায় ঐ গাড়ি এবং চালক যাত্রীর সাথেই থাকবেন। আরও থাকছে যাত্রাপথে স্টপ যোগ করার বাড়তি সুবিধা।

৯০ দিন আগে পর্যন্ত অগ্রিম ট্রিপ বুক করার ফিচারটি ডিজাইন করা হয়েছে সময় নিয়ে শহরের বাইরে বেড়াতে যাওয়ার পরিকল্পনার সুবিধার জন্য। এই ফিচারের সাহায্যে চালকরা বেশি উপার্জন ও আগে থেকে কাজের পরিকল্পনা সাজিয়ে রাখার সুযোগ পাচ্ছেন, তাই তাদের জন্যও এটি সুবিধাজনক। রাউন্ড ট্রিপের ভাড়ায় অপেক্ষার সময় এবং রাতে থাকার খরচও (একাধিক দিনের ট্রিপের ক্ষেত্রে) যুক্ত করা হয়। এতে নিশ্চিত হয় যে, চালকরা তাদের সময়ের জন্য যথাযথ ক্ষতিপূরণ পাচ্ছেন।

এই নতুন ফিচার চালু হওয়ার ব্যাপারে উবার বাংলাদেশের কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস কামাল বলেন, “স্বচ্ছন্দে ও সুবিধাজনকভাবে যারা যাতায়াত করতে চান, তাদের জন্য ইন্টারসিটি-র রাউন্ড ট্রিপ ফিচার একটি চমৎকার সংযোজন। শহরের বাইরে যাতায়াতের বাজারটি এখন পর্যন্ত বেশ অগোছালো ছিল, ইন্টারসিটি রাউন্ড ট্রিপ সেই ব্যাপারটিকে সম্পূর্ণ পাল্টে দিচ্ছে। সেই সাথে প্রতিটি উবার ট্রিপে থাকছে নিরাপত্তা ও ট্র্যাকিংয়ের নানা ধরনের ফিচার। দীর্ঘ দূরত্বের ভ্রমণের ভবিষ্যৎকে বদলে দিতে পেরে আমরা খুবই আনন্দিত।”

এই ফিচারের মাধ্যমে ভ্রমণের জন্য স্থানীয় রেন্ট-এ-কার বুক করার ঝামেলাও দূর হবে। তাছাড়াও অ্যাপের মাধ্যমে ট্রিপটি ট্র্যাক করা যাবে। এতে ভ্রমণের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি পায়।

যেভাবে ইন্টারসিটি রাউন্ড ট্রিপ বুক করবেন:
সাজেশনস বার থেকে ‘ইন্টারসিটি’ অপশনে ক্লিক করুন। (হোম স্ক্রিনে ‘ইন্টারসিটি’ অপশনটি দেখা না গেলে ‘সি অল’-এ ক্লিক করুন
‘রাউন্ড ট্রিপ’ সিলেক্ট করুন এবং আপনার গন্তব্য লিখুন
যদি আপনার এখনই গাড়ির প্রয়োজন হয়, ‘লিভ নাউ’ সিলেক্ট করুন
ভবিষ্যতের জন্য রাইড বুক করতে ‘রিজার্ভ’ সিলেক্ট করে আপনার পিক-আপ এর তারিখ ও সময় লিখুন
আপনার ফেরার তারিখ ও সময় সিলেক্ট করুন, আপনি ৫ দিন পর্যন্ত গাড়িটি আপনার সাথে রাখতে পারবেন
আপনার পছন্দ ও প্রয়োজনমতো যানবাহন বেছে নিন
কনফার্মেশন স্ক্রিনে বুকিংয়ের তথ্যগুলো দেখে নিন, এরপর রাউন্ড ট্রিপ বুক করুন

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: উবার

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইনে দুই শিফটে বিক্রি হবে ট্রেনের ঈদ-টিকিট
নির্বাচিত

অনলাইনে দুই শিফটে বিক্রি হবে ট্রেনের ঈদ-টিকিট

এইচএমডি টাচ ৪জি
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ও ফিচার ফোনের মিশ্রণে নতুন ‘টাচ ৪জি’

নগদ এর মাধ্যমে প্রতারকের হাতে বয়স্ক ও বিধবা ভাতার টাকা
নির্বাচিত

নগদ এর মাধ্যমে প্রতারকের হাতে বয়স্ক ও বিধবা ভাতার টাকা

গ্লোবাল আইটি চ্যালেঞ্জে দেশের প্রতিবন্ধী দলের সাফল্য
প্রযুক্তি সংবাদ

গ্লোবাল আইটি চ্যালেঞ্জে দেশের প্রতিবন্ধী দলের সাফল্য

বিদ্যুৎ বিল কমাতে সিঙ্গল নাকি ডুয়াল ইনভার্টার, কোন এসি কিনবেন?
প্রযুক্তি পরামর্শ

বিদ্যুৎ বিল কমাতে সিঙ্গল নাকি ডুয়াল ইনভার্টার, কোন এসি কিনবেন?

থিম বদলানোর ফিচার আসছে হোয়াটসঅ্যাপে
নির্বাচিত

বিতর্কিত নীতিমালা না মানলে যে ব্যবস্থা নেবে হোয়াটসঅ্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন
প্রযুক্তি বাজার

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ভাঁজযোগ্য আইফোন নিয়ে বিপাকে অ্যাপল, যা জানা গেলো
প্রযুক্তি সংবাদ

ভাঁজযোগ্য আইফোন নিয়ে বিপাকে অ্যাপল, যা জানা গেলো

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

ওয়্যারহাউজের জন্য হুমকি হতে পারে বারকোড স্ক্যানারের দুর্বলতা: ক্যাসপারস্কি

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা
প্রযুক্তি সংবাদ

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 January 2024

উবার ইন্টারসিটি সার্ভিসে যুক্ত হলো রাউন্ড ট্রিপ ফিচার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix