Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নগদ এর মাধ্যমে প্রতারকের হাতে বয়স্ক ও বিধবা ভাতার টাকা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 3 November 2023
নগদ এর মাধ্যমে প্রতারকের হাতে বয়স্ক ও বিধবা ভাতার টাকা
Share on FacebookShare on Twitter

কুমিল্লার লালমাইয়ে ডিজিটাল কারচুপিতে মোবাইল ব্যাংকিং সেবা নগদ এর মাধ্যমে বিতরণকৃত বয়স্ক ও বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা চলে যাচ্ছে প্রতারকের হাতে।মানুষের ব্যক্তিগত ‘নগদ’ একাউন্টে আসা সরকারি ভাতার লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। বৃদ্ধ ভাতাভোগীরা দিনের পর দিন সমাজসেবা অফিসে গিয়ে ভীড় জমাচ্ছেন। কয়েকদফা ফোন নাম্বার পরিবর্তন করেও রক্ষা পাচ্ছেন না তারা। সমাজসেবা কার্যালয়ে এসে জানালেও কোন সুরাহা মিলছে না।

জানা গেছে, গত বৃহস্পতিবার বিকাল থেকে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন লালমাই উপজেলার সুবিধাভোগী বয়ষ্ক ও বিধবা,প্রতিবন্ধী ভাতা প্রাপ্তদের তিন মাসের ভাতা মোবাইল ব্যাংকিং সেবা নগদ এর মাধ্যমে বিতরণ কার্যক্রম শুরু হয়। বয়স্ক ভাতা আঠারশত টাকা এবং বিধবা ভাতা ষোলশত পঞ্চাশ টাকা বিতরণ করা হচ্ছে। প্রত্যেক সুবিধাভোগীদের ফোন নাম্বারে এই টাকা যাচ্ছে। কিন্তু নাম্বারে ফোন দিয়ে লালমাই উপজেলা সমাজসেবা অফিসের লোক পরিচয় দিয়ে পিন নাম্বার নিয়ে যাচ্ছে একটি চক্র। পরে নগদ থেকে টাকা বের করে নিচ্ছে। যাদের কাছে ফোন করা হচ্ছে তাদের নাম ঠিকানাসহ বলে উপজেলা সমাজসেবা অফিসে গিয়ে বই নেওয়ার কথা বলে পিন নাম্বার নিয়ে যায়। এভাবে ভাতার টাকা নিয়ে যাচ্ছে প্রতারক চক্রটি।

প্রতারণার শিকার কয়েকজন ভাতাভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, ভাতা দেওয়ার সময় সমাজ সেবা অধিদপ্তর ও নগদ অফিসের কর্মকর্তা পরিচয়ে ফোন করে বলেন, আপনার ভাতার টাকা মোবাইল একাউন্টে পাঠানো হবে। দয়া করে আপনার মোবাইলে প্রেরিত কোড (ওটিপি) নম্বরটি বলেন। নাম্বার বলার সঙ্গে সঙ্গে তার নগদ একাউন্টে আসা টাকা উধাও।

উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জামমুড়া গ্রামের সফিকুর রহমান বলেন, ফোন দিয়ে সমাজসেবা অফিসের পরিচয় দিয়ে বই নেওয়ার কথা বলে পিন নাম্বার নিয়ে যায়। ভুক্তভোগী আমেনা খাতুন একই অভিযোগ করেন।

বেলঘর গ্রামের আবদুর রশিদ বলেন, প্রতিবন্ধী ভাতার বই নিতে লালমাই উপজেলা অফিসে আসার কথা বলে পিন নিয়ে যায়। এমন অসংখ্য ভাতাভোগীরা অফিসে এসে ভীড় জমাচ্ছেন। অফিসের সমস্ত কাজ করেন ইউনিয়ন সমাজকর্মী সাইফুল ইসলাম ও কাজল রেখা। অনলাইনে ডাটা এন্ট্রি করা কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করেন এমদাদুল হক। ভুক্তভোগীদের প্রশ্ন একজন ভাতাভোগীর নাম ঠিকানাসহ সব তথ্য কি করে ফাঁস হচ্ছে।

ভুক্তভোগীরা বলছেন, সমাজ সেবা অফিসের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে চলছে এমন প্রতারণা। তারা বলেন, কর্মকর্তারা জরিত না থাকলে আমাদের নাম ঠিকানা ও ভাতা দেওয়ার সঠিক সময় প্রতারক চক্র কিভাবে জানে।
সমাজসেবা অধিদপ্তর লালমাই উপজেলা কর্মকর্তা হ্যাপি আক্তার বলেন, নগদের কাছেও তথ্য রয়েছে। প্রতারকরা বিভিন্ন কৌশল করে ভাতা ভোগীদের মোবাইলে কল করে পিন নাম্বার নিয়ে টাকা আত্মসাৎ করছে। তিনি অভিযোগের তীর ভাতা ভোগীদের দিকেই দিচ্ছেন। তবে এ বিষয়ে অধিদপ্তরের উর্দ্ধতন কর্তৃপক্ষকে তিনি জানিয়েছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: কোটি টাকা নিয়ে উধাও নগদনগদনগদ থেকে উপবৃত্তির টাকা উধাওনগদ থেকে ভাতা টাকা উধাওনগদ প্রতারণা

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটন পণ্যে ১০ লাখ টাকা ক্যাশব্যাক!
ছাড় ও অফার

ওয়ালটন পণ্যে ১০ লাখ টাকা ক্যাশব্যাক!

আইফোন সিক্সটিনের ক্যামেরা কন্ট্রোল বাটন কাজ করে যেভাবে
নির্বাচিত

আইফোন সিক্সটিনের ক্যামেরা কন্ট্রোল বাটন কাজ করে যেভাবে

তারুণ্যের মেধা এবং প্রযুক্তির শক্তি দিয়ে ডিজিটাল ইকনোমি গড়ে তুলতে হবে: পলক
প্রযুক্তি সংবাদ

তারুণ্যের মেধা এবং প্রযুক্তির শক্তি দিয়ে ডিজিটাল ইকনোমি গড়ে তুলতে হবে: পলক

বিসিএস এর উদ্যোগে মাদারবোর্ড সারানোর ৮ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‍শুরু
প্রযুক্তি সংবাদ

বিসিএস এর উদ্যোগে মাদারবোর্ড সারানোর ৮ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‍শুরু

নতুন গ্যালাক্সি এ৭২ চলবে স্ন্যাপড্রাগন ৭২০জি চিপে?
নির্বাচিত

নতুন গ্যালাক্সি এ৭২ চলবে স্ন্যাপড্রাগন ৭২০জি চিপে?

মটোরোলার সেরা ৫ ফোন
নির্বাচিত

মটোরোলার সেরা ৫ ফোন: বাজারে নতুন সাড়া জাগানো স্মার্টফোনগুলো

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৮ সালের মধ্যে দেশের সব ডাকঘর হবে ডিজিটাল সেন্টার
প্রযুক্তি সংবাদ

২০২৮ সালের মধ্যে দেশের সব ডাকঘর হবে ডিজিটাল সেন্টার

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!
প্রযুক্তি সংবাদ

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা
ছাড় ও অফার

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি
নির্বাচিত

নতুন স্মার্ট ব্যান্ড আনলো শাওমি, থাকছে ১৫০টির বেশি স্পোর্টস মোড

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 November 2023

নগদ এর মাধ্যমে প্রতারকের হাতে বয়স্ক ও বিধবা ভাতার টাকা

Techzoom.TV |
TechzoomTV