Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

লেনোভোর নতুন ল্যাপটপে চার্জ থাকবে সাড়ে ১৬ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
শনিবার, ১১ মে ২০১৯
লেনোভোর নতুন ল্যাপটপে চার্জ থাকবে সাড়ে ১৬ ঘণ্টা
Share on FacebookShare on Twitter

থিংকপ্যাড সিরিজের তিনটি নতুন ল্যাপটপ উন্মোচন করেছে লেনোভো। নতুন তিনটি মডেলেই রয়েছে নতুন প্রসেসর আর গ্রাফিক্স কার্ড। নতুন ল্যাপটপগুলোতে রয়েছে আগের থেকে বেশি ক্ষমতার ব্যাটারি, উজ্জ্বল ডিসপ্লে আর থিঙ্ক শাটার ক্যামেরা। এর মধ্যে একটি ল্যাপটপে প্রায় সাড়ে ১৬ ঘণ্টা চার্জ থাকে। ল্যাপটপের মডেলগুলো হলো থিংকপ্যাড টি৪৯৫, থিংকপ্যাড টি৪৯৫এস, এবং থিংকপ্যাড টি৩৯৫।

ল্যাবরেটরি পরীক্ষায় থিংকপ্যাড টি৪৯৫এস মডেলের ল্যাপটপের চার্জ থাকছে প্রায় ১৬.৪ ঘণ্টা। এছাড়া অন্য দুটি মডেলেও অত্যন্ত শক্তিশালী ব্যাটারি রয়েছে। এত বিপুল সময় চার্জ থাকায় এই ল্যাপটপগুলো এক্ষেত্রে বাজারের অন্য সব ল্যাপটপকে ছাড়িয়ে যাবে বলে মন্তব্য করেছেন অনেক বিশ্লেষক।

লেনোভোর ওয়েবসাইটে জানানো হয়েছে এই মাসেই উত্তর আমেরিকায় বিক্রি শুরু হবে নতুন থিংকপ্যাড ল্যাপটপগুলো। পরবর্তীতে সারা বিশ্বেই পর্যায়ক্রমে তা বাজারজাত করা হবে বলে ধারণা করা হচ্ছে।

ল্যাপটপগুলোতে রয়েছে এএমডি রাইজেন ৭ প্রো সিরিজ প্রসেসর এবং এএমডি ভেগা গ্রাফিক্স।

থিংকপ্যাড টি৪৯৫ মডেলটির দাম ও স্পেসিফিকেশন

থিংকপ্যাড টি৪৯৫ ল্যাপটপে থাকছে একটি ১৪ ইঞ্চি এফএইচডি ডিসপ্লে। এই ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস ৪০০ নিটস। থাকছে এএমডি রেডিঅন ফ্রিসিংক সাপোর্ট। এই ল্যাপটপের ভেতরে থাকছে একটি এএমডি রাইজেন ৭ প্রসেসর। সাথে থাকছে এএমডি ভেগা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স আর ৩২ জিবি পর্যন্ত এলডিডিআর৫ র‌্যাম। থাকছে ১ টেরাবাইট পিসিআইই আর ২৫৬ জিবি সাটা এসএসডি।

এছাড়া এ মডেলের ল্যাপটপে থাকছে ৬৫ডব্লিউ ফাস্ট ইউএসবি টাইপ সি চার্জিং। এই মডেলটিতে একবার চার্জ করলে প্রায় ১৪.৯ ঘণ্টা চালানো সম্ভব। কানেক্টিভিটির জন্য সব ধরনের পোর্ট মজুত রয়েছে এই ল্যাপটপে। উত্তর আমেরিকায় থিংকপ্যাড টি৪৯৫ মডেলটির দাম শুরু হচ্ছে ৯৩৯ মার্কিন ডলার (প্রায় ৭৯,২১৫ টাকা) থেকে।

থিংকপ্যাড টি৪৯৫এস-এর দাম ও স্পেসিফিকেশন

থিংকপ্যাড টি৪৯৫এস ল্যাপটপেও থাকছে একটি ১৪ ইঞ্চি এফএইচডি ডিসপ্লে। ল্যাপটপের ভেতরে রয়েছে এএমডি রাইজেন ৭ প্রো প্রসেসর। সাথে থাকছে এএমডি ভেগা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স আর ১৬ জিবি পর্যন্ত এলডিডিআর৪ র‌্যাম। থাকছে ১ টেরাবাইট পিসিআইই এসএসডি স্টোরেজ।

ল্যাপটপটিতে রয়েছে একটি ৫৭ ওয়াট/আওয়ার ব্যাটারি। একবার চার্জ করলে এতে চার্জ থাকবে সাড়ে ১৬.৪ ঘণ্টা।

এই ল্যাপটপে থিংকপ্যাড টি৪৯৫ মডেলটির মতোই সব পোর্ট ও ওয়্যারলেস কানেক্টিভিটি থাকছে। তবে বাড়তি হিসেবে এ ল্যাপটপে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আই আর ক্যামেরা আর ডলবি সাউন্ড। উত্তর আমেরিকায় থিংকপ্যাড টি৪৯৫এস-এর দাম শুরু হচ্ছে ১,০৮৯ মার্কিন ডলার (প্রায় ৯,১৮৭০ টাকা) থেকে।

থিংকপ্যাড এক্স৩৯৫-এর দাম ও স্পেসিফিকেশন

থিংকপ্যাড এক্স৩৯৫ ল্যাপটপে থাকছে দ্বিতীয় জেনারেশানের এএমডি রেইজেন ৭ প্রো প্রসেসর আর এএমডি ভেগা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স। এই ল্যাপটপে রয়েছে ১৬ জিবি এলপিডিডিআর৪ র‌্যাম। থাকছে ১ টেরাবাইট পিসিআইই আর ২৫৬জিবি সাটা এসএসডি স্টোরেজ। ল্যাপটপের ভেতরে রয়েছে একটি ৪৮ ওয়াট/আওয়ার ব্যাটারি। এই ল্যাপটপের ফাস্ট চার্জিং এর মাধ্যমে ব্যাটারি এক ঘন্টায় ০–৮০ শতাংশ চার্জ হবে। একবার চার্জ করলে এতে চার্জ থাকবে সাড়ে ১৪ ঘণ্টা।

থিংকপ্যাড এক্স৩৯৫ ল্যাপটপের স্ক্রিনের আকার কিছুটা ছোট। এতে থাকছে ১৩.৩ ইঞ্চি এফএইচডি ডিসপ্লে। ৪০০ নিটস ব্রাইটনেসের এই ডিসপ্লেতে থাকছে এএমডি রেডিঅন ফ্রিসিংক সাপোর্ট। এছাড়া থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আইআর ক্যামেরা ও ডলবি অডিও প্রিমিয়াম সাপোর্ট। উত্তর আমেরিকার বাজারে আসা থিংকপ্যাড এক্স৩৯৫ এর দাম শুরু হচ্ছে ১,০৮৯ মার্কিন ডলার (প্রায় ৯,১৮৭০ টাকা) থেকে।

Tags: ল্যাপটপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

রবিবার থেকে রেলের টিকিট অনলাইনে
প্রযুক্তি সংবাদ

‘রেল সেবা’ অ্যাপে যেসব সুবিধা পাওয়া যাবে

কিসের কম্পিউটার, মোবাইলই তো সব
প্রযুক্তি সংবাদ

অফিসে বসে বাড়ির কম্পিউটার কন্ট্রোল করবেন যেভাবে

হুন্দাইয়ের গাড়িতে যুক্ত হবে স্যামসাংয়ের প্রসেসর
প্রযুক্তি সংবাদ

হুন্দাইয়ের গাড়িতে যুক্ত হবে স্যামসাংয়ের প্রসেসর

বিরাট হাট ক্যাম্পেইন বিজয়ীদের পুরস্কার হস্তান্তর করলো বিক্রয়-মিনিস্টার
ই-কমার্স

বিরাট হাট ক্যাম্পেইন বিজয়ীদের পুরস্কার হস্তান্তর করলো বিক্রয়-মিনিস্টার

ডিজনি প্লাসে সাবস্ক্রাইব করতে গুণতে হবে সাত ডলার
প্রযুক্তি সংবাদ

ডিজনি প্লাসে সাবস্ক্রাইব করতে গুণতে হবে সাত ডলার

সর্বাধিক স্তরের ন্যান্ড চিপ উৎপাদনে এসকে হাইনিকস
নির্বাচিত

সর্বাধিক স্তরের ন্যান্ড চিপ উৎপাদনে এসকে হাইনিকস

Load More

ট্রেন্ডিং টপিক

ডমিনেজ স্টিলের মালিকানা কিনবে আকিজ রিসোর্স
অর্থ ও বাণিজ্য

ডমিনেজ স্টিলের মালিকানা কিনবে আকিজ রিসোর্স

অনলাইনে জুয়া-প্রতারণায় ১ কোটি টাকা জরিমানা
প্রযুক্তি সংবাদ

৩০ এপ্রিলের পর সারাদেশে অনলাইনে জুয়া ও মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান

মনোহরপুর সীমান্তে ৮৮টি চোরাই স্মার্টফোন জব্দ
প্রযুক্তি সংবাদ

মনোহরপুর সীমান্তে ৮৮টি চোরাই স্মার্টফোন জব্দ

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড
পাঁচমিশালি

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি
অর্থ ও বাণিজ্য

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি

অনলাইনে ঝটপট বাজার করার জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘পান্ডামার্ট’ (Pandamart)...

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix