Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আয়ে রেকর্ড, নতুন গ্রাহক বৃদ্ধি ও ফোরজি সেবায় শীর্ষস্থানে রবি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
আয়ে রেকর্ড, নতুন গ্রাহক বৃদ্ধি ও ফোরজি সেবায় শীর্ষস্থানে রবি
Share on FacebookShare on Twitter

রবি’র দেশব্যাপী বিস্তৃত শক্তিশালী নেটওয়ার্কে গ্রাহকের আস্থায় ২০২৩ সালে রেকর্ড আয় করেছে রবি আজিয়াটা লিমিটেড। গ্রাহক সংখ্যা বৃদ্ধির পাশাপাশি ফোরজি সেবায়ও শীর্ষস্থান ধরে রেখেছে অপারেটরটি। আজ বৃহস্পতিবার ২০২৩ সালের আর্থিক ফলাফল প্রকাশ করে এসব তথ্য জানায় রবি ।

ধারাবাহিক বিনিয়োগের ফলে একদিকে রবি’র নেটওয়ার্ক বিস্তৃতি ও ডেটা ক্যাপাসিটি বেড়েছে। একই সাথে ভিডিও স্ট্রিমিং এর ক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে অপারেটরটি। রবি নেটওয়ার্কে কলড্রপের হার বর্তমানে শূণ্য দশমিক ২ শতাংশে নেমে এসেছে যা কলড্রপের স্বীকৃত মানদন্ডের অনেক নিচে। এসবের প্রতিফলনে ২০২৩ সালের দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে রাজস্ব প্রবৃদ্ধিতে এশিয়া প্যাসিফিক অঞ্চলের সমস্ত টেলিকম অপারেটরদের মধ্যে শীর্ষ অবস্থান অজন করে রবি।

২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে ২ হাজার ৫১১ দশমিক ২ কোটি টাকাসহ বছর শেষে রবির মোট আয় ৯ হাজার ৯৪২ কোটি টাকা। যা রবি’র ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া, ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে ১৪৮ দশমিক ৬ কোটি টাকা কর পরবর্তী (পিএটি) মুনাফাসহ ৩২১ কোটি টাকা পিএটি নিয়ে বছর শেষ করেছে রবি।

২০২২ সালের তুলনায় ২০২৩ সালে রবির আয় বৃদ্ধির হার ১৫ দশমিক ৮ শতাংশ। গত বছরের চতুর্থ প্রান্তিকের তুলনায় ২০২৩ সালের একই প্রান্তিকে রবির আয় বৃদ্ধি পেয়েছে ১১ দশমিক ৪ শতাংশ। ২০২৩ সালে ভয়েস সেবায় রবির আয় বৃদ্ধি পেয়েছে ৯ শতাংশ ।

অন্যদিকে ডাটা সেবায় ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে আয় বেড়েছে ২৮ দশিমক ২ শতাংশ এবং ২০২২ সালের চতুর্থ প্রান্তিকের তুলনায় ২০২৩ সালের একই প্রান্তিকে ডাটা সেবায় আয় বেড়েছে ৩১ শতাংশ। ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে ৫৫০ কোটি টাকা মূলধনী বিনিয়োগসহ বছর শেষে রবির মূলধনী বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৯০৩ কোটি টাকায়।

মোট গ্রাহকের ৬১ শতাংশ ফোরজি গ্রাহক নিয়ে ২০২৩ সালেও ফোরজি সেবায় শীর্ষস্থান ধরে রেখেছে রবি। ২০২৩ সালে রবির মোট গ্রাহকের ৭৬ শতাংশের বেশি গ্রাহকই ছিলেন ইন্টারনেট ব্যবহারকারী, যা এ খাতে সর্বোচ্চ। ২০২৩ সাল শেষে রবি ১৬ হাজার ৮০০+ ফোরজি সাইট দিয়ে ৯৮ দশমিক ৮ শতাংশ দেশের জনগণের জন্য ফোরজি কভারেজ নিশ্চিত করেছে।

৪৩ লাখ নতুন গ্রাহক যোগ হওয়ার মধ্য দিয়ে রবির গ্রাহক সংখ্যা ২০২৩ সালে ৫ কোটি ৮৭ লাখে পৌঁছেছে, যা দেশের মোট মোবাইল ফোন ব্যবহারকারীর ৩১ শতাংশ। ২০২৩ সালে গ্রাহক সংখ্যা বৃদ্ধিতে শীর্ষ অবস্থানে রয়েছে রবি।

একইসাথে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ডাটা গ্রাহক সংখ্যা ৮ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ কোটি ৪৭ লাখে পৌঁছেছে এবং রবির ফোরজি গ্রাহক সংখ্যা ২৩ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩ কোটি ৫৭ লাখে পৌঁছেছে।

রবি’র কলড্রপের হার আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) স্বীকৃত কলড্রপের অনেক নিচে যা মাত্র শূণ্য দশমিক ২ শতাংশ। এর মাধ্যমে রবি গ্রাহকের আস্থার নেটওয়ার্কে পরিণত হয়েছে।

২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে ইবিএআটিডিএ ছিল (৫১ দশমিক ৫ শতাংশ মার্জিনসহ) ১ হাজার ২৯২ দশমিক ২ কোটি টাকা যা ২০২৩ সালে (৪৬ দশমিক ৩ শতাংশ মার্জিনসহ) ৪ হাজার ৫৯৯ কোটি টাকায় পৌঁছেছে, ২০২২ সালের তুলনায় এটি ১৯ দশমিক ৩ শতাংশ বেশি।

২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে ১ হাজার ৫০৯ দশমিক ৪ কোটি টাকাসহ ওই বছর রবি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে মোট ৫ হাজার ৬৬১ দশমিক ২ কোটি টাকা। ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে মোট আয়ের ৬০ শতাংশ এবং পুরো বছরে আয়ের প্রায় ৫৭ শতাংশ সরকারী কোষাগারে জমা দিয়েছে রবি।

২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দশমিক ২৮ টাকা এবং পুরো বছরের ইপিএস দশমিক ৬১ টাকা। রবির পরিচালনা পর্ষদ ১০% হারে নগদ লভ্যাংশের সুপারিশ করেছে (অর্থাৎ শেয়ার প্রতি ১.০০ টাকা) যা ২০২৩-সালের পিএটি-এর ১৬৫ দশমিক ৬ শতাংশ। ১৫ই ফেব্রুয়ারি ২০২৪ অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। রবি’র ২৮তম বার্ষিক সাধারণ সভা আগামী ২৪ এপ্রিল ২০২৪ এ অনুষ্ঠিত হবে।

রবির ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও রাজীব শেঠি বলেন,“২০২৩ সালে রবির রেকর্ড আয়ের মূল শক্তি হিসেবে কাজ করেছে আমাদের নেটওয়ার্কের উপর গ্রাহকদের পূর্ণ আস্থা। নেটওয়ার্কের উপর এই আস্থা ২০২৩ সালে টেলিকম খাতে সর্বোচ্চ সংখ্যক গ্রাহককে রবিতে যুক্ত হতে অনুপ্রাণিত করেছে বলে আমরা বিশ্বাস করি। যখন আপনি বিবেচনায় নিবেন যে রবির ডাটা অভিজ্ঞতা ১৩০% এবং ভয়েস অভিজ্ঞতা ৫০% বৃদ্ধি পেয়েছে ২০২৩ সালে, তখন আর বুঝতে কষ্ট হয়না যে আমাদের ব্যবসায়িক সাফল্য গ্রাহকদের পক্ষ থেকে আমাদের সেবার মানের একটি অনন্য স্বীকৃতি। এছাড়া, ৪জি সেবায় আমাদের অব্যাহত নেতৃত্ব এটাই প্রমান করে যে বাজারে ডিজিটালাইজেশনের যুদ্ধে রবি জয়ী হচ্ছে। “

রাজীব শেঠি বলেন,“এখাতে সামগ্রিক নীতিমালা ও বিভিন্ন প্রক্রিয়া স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন ত্বরান্বিত করার জন্য নিয়ন্ত্রক সংস্থা দ্রুত উদ্যোগ নিলে প্রযুক্তিগত পরিবর্তনের ধারায় বাংলাদেশ আরো এগিয়ে যাবে। এছাড়া এখাতে এমন কোন সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না যার ফলে একটি অপারেটর বিশেষ সুবিধা পেয়ে সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশে প্রভাব পড়ে।”

 

Tags: রবি

এই বিভাগ থেকে আরও পড়ুন

অবৈধভাবে নিয়োগ পাওয়া এ.কে.এম লতিফুল কবির সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ
টেলিকম

অবৈধভাবে নিয়োগ পাওয়া এ.কে.এম লতিফুল কবির সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ

৮৩ সন্তানের ‘মা’ হচ্ছেন আলবেনিয়ার এআই মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

৮৩ সন্তানের ‘মা’ হচ্ছেন আলবেনিয়ার এআই মন্ত্রী

তরুণদের জন্য ই-কমার্স এবং এর পলিসি সহজীকরণের আহ্বান
ই-কমার্স

তরুণদের জন্য ই-কমার্স এবং এর পলিসি সহজীকরণের আহ্বান

টিকটকের মতো ইউটিউবে ভিডিও তৈরির সুযোগ মিলবে
নির্বাচিত

ইউটিউব চ্যানেলের নাম পাল্টাতে নতুন নিয়ম

আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রাথমিক লাইসেন্স পেলো ‘নগদ’
প্রযুক্তি সংবাদ

‘নগদ’ ফাইন্যান্সের লাইসেন্স প্রত্যাহার করলো বাংলাদেশ ব্যাংক

খবর পড়ে ভুয়া কমেন্ট করবে মাইক্রোসফটরে বট
প্রযুক্তি সংবাদ

খবর পড়ে ভুয়া কমেন্ট করবে মাইক্রোসফটরে বট

Load More

ট্রেন্ডিং টপিক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর
শিক্ষা ও ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি
বিবিধ

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি

সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ
অর্থ ও বাণিজ্য

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে জমা

ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই৩১ডি
নির্বাচিত

ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই৩১ডি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া
লিড স্টোরি

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

শিশুদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ১৬ বছরের...

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix