Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এখনও ফুরোয়নি এইচটিসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৩ মে ২০১৯
এখনও ফুরোয়নি এইচটিসি
Share on FacebookShare on Twitter

২০১৭ সালের সেপ্টেম্বরে তাইওয়ানভিত্তিক এইচটিসির স্মার্টফোন ব্যবসা বিভাগের আংশিক কিনে নেয় গুগল। অধিগ্রহণ চুক্তির আওতায় প্রতিষ্ঠানটির গবেষণা ও উন্নয়ন বিভাগের অর্ধেক বা প্রায় দুই হাজার কর্মী গুগলের সিলিকন ভ্যালি কার্যালয়ে যোগদান করেন। এর পর থেকে এইচটিসির স্মার্টফোন ব্যবসা বিভাগের কার্যক্রম সম্পর্কে তেমন কোনো সাড়া পাওয়া যায়নি। গত দুই বছরে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে, স্মার্টফোন ব্যবসাকে কি তাহলে বিদায় জানাল এইচটিসি?

প্রিমিয়াম স্মার্টফোন নির্মাতা এইচটিসির দিন শেষ হয়ে যায়নি। ডিভাইস ব্যবসা নিয়ে দীর্ঘ নীরবতার পর এমনটাই ইঙ্গিত দিয়েছে প্রতিষ্ঠানটি। গুগল সম্প্রতি তাদের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘গুগল আই/ও’তে পিক্সেল ৩এ স্মার্টফোন উন্মোচন করেছে। ডিভাইসটি উন্নয়ন করেছে গুগলের তাইওয়ানভিত্তিক কর্মীবাহিনী। অর্থাৎ এইচটিসির স্মার্টফোন ব্যবসা বিভাগের আংশিক অধিগ্রহণের চুক্তির আওতায় যে কর্মীরা গুগলের সিলিকন ভ্যালি কার্যালয়ে যোগ দিয়েছিলেন, তারাই পিক্সেল ৩এ স্মার্টফোন উন্নয়ন করেন।

২০১৮ সালের গ্রীষ্মে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ইউ১২ প্লাস উন্মোচন করেছিল এইচটিসি। এরপর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আর কোনো নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে ছাড়া হয়নি বা নতুন ডিভাইস-সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা মিলেনি। এবার এইচটিসির পক্ষ থেকে বিদ্যমান ডিভাইসগুলোর জন্য অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ‘অ্যান্ড্রয়েড পাই’ হালনাগাদ দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে, স্মার্টফোন ব্যবসাকে এখনো বিদায় জানায়নি এইচটিসি। বিদ্যমান ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েডের হালনাগাদ দেয়ার ঘোষণার অর্থ হলো, মোবাইল হার্ডওয়্যার ব্যবসা টিকিয়ে রাখতে জোর চেষ্টা চালাচ্ছে প্রতিষ্ঠানটি।

ভার্জের প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের শেষ দিকে এইচটিসি ইউ১১ ডিভাইসটি প্রথম অ্যান্ড্রয়েড পাই হালনাগাদ পাবে। অন্যদিকে এইচটিসি ইউ১২ প্লাস ডিভাইসটি এ হালনাগাদ পাবে জুনের প্রথম দিকে এবং এইচটিসি ইউ১১ প্লাস জুনের শেষ দিক থেকে অ্যান্ড্রয়েড পাই হালনাগাদ পাবে। বিষয়টিকে এইচটিসির স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ইতিবাচক বলে মনে করা হচ্ছে। এছাড়া যারা এইচটিসির স্মার্টফোন পছন্দ করেন, তাদের জন্য সুসংবাদ বলে মনে করা হচ্ছে। কারণ কোনো ব্র্যান্ড ডিভাইস ব্যবসা গুটিয়ে নিতে চাইলে তারা বিদ্যমান ফোনের জন্য সফটওয়্যার হালনাগাদ দেবে না। অর্থাৎ স্মার্টফোন ব্যবসা নিয়ে এখনো হাল ছেড়ে দেয়নি এইচটিসি।

বৈশ্বিক স্মার্টফোন বাজারে একটা সময় অ্যান্ড্রয়েড হালনাগাদ আনার ক্ষেত্রে অন্য ডিভাইস নির্মাতাদের চেয়ে এগিয়ে থাকত এইচটিসি। ডিভাইস বাজারেও প্রিমিয়াম স্মার্টফোন সরবরাহের মাধ্যমে দারুণ সাড়া ফেলে প্রতিষ্ঠানটি। ২০১৬ সালের দিকে ডিভাইস ব্যবসা নিয়ে সংকটে পড়ে এইচটিসি। বিভিন্ন উপায়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ব্যর্থ হয়ে ১১০ কোটি ডলারে গুগলের কাছে নিজেদের স্মার্টফোন ব্যবসা বিভাগের আংশিক বিক্রি করে দেয় প্রতিষ্ঠানটি। ওই সময় থেকে ধারণা করা হচ্ছিল, এইচটিসি হয়তো আর স্মার্টফোন ব্যবসায় থাকবে না। কিন্তু সে ধারণা সঠিক নয় বলে মনে করা হচ্ছে।

এইচটিসি তাদের স্মার্টফোন ব্যবসা বিভাগের আংশিক বিক্রির পর ভাইভ ভার্চুয়াল রিয়েলিটি হার্ডওয়্যার ব্যবসায় গুরুত্ব আরোপ করে। প্রতিষ্ঠানটির এ বিভাগের কার্যক্রম এরই মধ্যে সুনাম কুড়িয়েছে।

এইচটিসি গুগলের সঙ্গে চুক্তি বিষয়ে আগেই জানিয়েছিল, চুক্তিটি তাদের নিজস্ব ব্র্যান্ডের স্মার্টফোন কৌশল নিয়ে এইচটিসির এগিয়ে যাওয়াকে সমর্থন করবে। গুগলের সঙ্গে চুক্তি তাদের প্রডাক্ট পোর্টফোলিও আরো উন্নত করতে সহায়তার পাশাপাশি পরিচালন সক্ষমতা এবং আর্থিক নির্ভরযোগ্যতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। এইচটিসি অভিজ্ঞ প্রকৌশলীদের নিয়ে সর্বোত্কৃষ্ট মোবাইল প্রযুক্তি উদ্ভাবনের কার্যক্রম অব্যাহত রাখবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফিউচারিস্টিক স্মার্ট টেকনোলজি নিয়ে বার্সেলোনায় নজর কাড়লো টেকনো
নির্বাচিত

ফিউচারিস্টিক স্মার্ট টেকনোলজি নিয়ে বার্সেলোনায় নজর কাড়লো টেকনো

আইন বহির্ভূতভাবে নগদ-এ প্রশাসক নিয়োগ: হাইকোর্টে রিট
নির্বাচিত

আইন বহির্ভূতভাবে নগদ-এ প্রশাসক নিয়োগ: হাইকোর্টে রিট

ঝুঁকিতে বিশ্বের সবচেয়ে দামি স্টার্টআপ টিকটক
নির্বাচিত

ঝুঁকিতে বিশ্বের সবচেয়ে দামি স্টার্টআপ টিকটক

কোভিড টেস্টের ফি দেওয়া যাচ্ছে একমাত্র ‘নগদ’-এ
নির্বাচিত

কোভিড টেস্টের ফি দেওয়া যাচ্ছে একমাত্র ‘নগদ’-এ

২৭ মিনিটে ৫০ হাজার অর্ডার পেল শাওমির বিদ্যুচ্চালিত গাড়ি
অটোমোবাইল

২৭ মিনিটে ৫০ হাজার অর্ডার পেল শাওমির বিদ্যুচ্চালিত গাড়ি

এশিয়া প্যাসিফিক অঞ্চলে ৫জি ফোনের বাজারে শীর্ষে ভিভো
নির্বাচিত

এশিয়া প্যাসিফিক অঞ্চলে ৫জি ফোনের বাজারে শীর্ষে ভিভো

Load More

ট্রেন্ডিং টপিক

ডিজিটাল রূপান্তরের ব্যর্থতা কমাতে জাতিসংঘ ফোরামে আইসিটিমন্ত্রীর আহ্বান
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল রূপান্তরের ব্যর্থতা কমাতে জাতিসংঘ ফোরামে আইসিটিমন্ত্রীর আহ্বান

ইবির জব কর্নারে আসন সংকট, বিপাকে শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্যাম্পাস

ইবির জব কর্নারে আসন সংকট, বিপাকে শিক্ষার্থীরা

মেমোরি চিপের বাজারে আগুন: ২০ শতাংশ দাম বাড়ছে শাওমির পরবর্তী ফ্ল্যাগশিপ ‘Xiaomi 18 Pro’-এর!
প্রযুক্তি বাজার

মেমোরি চিপের বাজারে আগুন: ২০ শতাংশ দাম বাড়ছে শাওমির পরবর্তী ফ্ল্যাগশিপ ‘Xiaomi 18 Pro’-এর!

ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাই করছে সনি
প্রযুক্তি সংবাদ

ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাই করছে সনি

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন
নির্বাচিত

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন

দেশের বাজারে নিজেদের বহুল প্রতীক্ষিত ফোল্ডেবল স্মার্টফোন ‘অনার...

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৩ মে ২০১৯

এখনও ফুরোয়নি এইচটিসি

Techzoom.TV |
TechzoomTV