Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিটকয়েনের উদ্ভাবকের আসল পরিচয় নিয়ে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৮ মার্চ ২০২৪
বিটকয়েনে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি-বিশ্বে কয়েক সপ্তাহ ধরেই ভার্চ্যুয়াল মুদ্রা বিটকয়েনের উদ্ভাবকের পরিচয় নিয়ে চলছে ব্যাপক আলোচনা। কারণও আছে, আমরা অনেকেই জানি, বিটকয়েনের উদ্ভাবকের নাম সাতোশি নাকামোতো। কিন্তু এটি মূলত বিটকয়েনের উদ্ভাবকের ছদ্মনাম। বিটকয়েনের উদ্ভাবকের আসল পরিচয় এখনো জানা যায়নি।

আর তাই বিটকয়েন বাজারে আসার দীর্ঘদিন পর হঠাৎ করেই অস্ট্রেলিয়ার কম্পিউটার বিজ্ঞানী ও ব্যবসায়ী ক্রেগ স্টিভেন রাইট নিজেকে বিটকয়েনের উদ্ভাবক হিসেবে দাবি করেন। সাতোশি নাকামোতো নিজেরই ছদ্মনাম বলেও জানান তিনি। এর পর থেকেই বিটকয়েনের উদ্ভাবকের আসল পরিচয় নিয়ে শুরু হয় বিতর্ক। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত।

ক্রেগ স্টিভেন রাইটের বিরুদ্ধে মামলা করে ক্রিপ্টোকারেন্সি প্রযুক্তির উন্নয়নে কাজ করা সংস্থা ক্রিপ্টো ওপেন পেটেন্ট অ্যালায়েন্স (সিওপিএ)। দীর্ঘদিন ধরে চলা এ মামলার রায় হয়েছে গত বৃহস্পতিবার। রায়ে বিটকয়েনের উদ্ভাবক হিসেবে ক্রেগ স্টিভেন রাইটের দাবি নাকচ করে দিয়েছেন বিচারক।

২০১৬ সাল থেকে ক্রেগ রাইট নিজেকে বিটকয়েনের উদ্ভাবক হিসেবে দাবি করে আসছিলেন। ক্রিপ্টো ওপেন পেটেন্ট অ্যালায়েন্স তাঁর নথি জালিয়াতির প্রমাণ আদালতে উপস্থাপন করে।

সেখানে বলা হয়েছে, সাতোশি নাকামোতো নামে ২০০৮ সালে ক্রিপ্টোকারেন্সি বিষয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করা হয়। সেই নিবন্ধের ওপর ভিত্তি করেই পরে বিকেন্দ্রীকৃত ক্রিপ্টোকারেন্সি ও ব্লকচেইন প্রযুক্তি চালু হয়। এরপর অনেকেই নিজেকে সাতোশি নাকামোতো বলে দাবি করেছেন। ক্রেগ স্টিভেন রাইট ক্রিপ্টোকারেন্সি-দুনিয়াতে বেশ আলোচিত ব্যক্তি।

বিটকয়েন নিয়ে কাজ করা এনচেইন নামের একটি প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কাজ করছেন তিনি। নিজেকে প্রকাশ্যে সাতোশি নাকামোতো হিসেবে ঘোষণা দিয়ে একজন বিতর্কিত ব্যক্তিত্বে পরিণত হয়েছেন ক্রেগ স্টিভেন রাইট।

২০১৪ সালে নিউজউইক সাময়িকীর এক প্রতিবেদনে বলা হয়, দোরিয়ান নাকামোতো নামের এক ব্যক্তিই আসলে সাতোশি নাকামোতো। তিনিই বিটকয়েনের উদ্ভাবক। তবে দোরিয়ান নিজে বিটকয়েনের সঙ্গে নিজের সম্পৃক্ত থাকার বিষয়টি অস্বীকার করেন।

এখানেই শেষ নয়, ২০০৮ সালে নিক সাজাবো নামের এক ব্যক্তি স্মার্ট কন্ট্রাক্ট ও বিট গোল্ড প্রযুক্তির ধারণা প্রকাশ করেন। তাঁর লেখার সঙ্গে বিটকয়েনের প্রাথমিক ধারণা দিতে প্রকাশিত নিবন্ধের ভাষাগত বেশ মিল থাকায় প্রযুক্তি-বিশ্বে গুজব ছড়িয়ে পড়েছিল, তিনিই সাতোশি নাকামোতো।

সাতোশি নাকামোতোর আসল পরিচয় জানা না গেলেও প্রযুক্তি-দুনিয়ায় বেশ আলোচিত নামটি। আর তাই পরিচয় জানা না গেলেও ২০২১ সালে হাঙ্গেরিতে বিটকয়েনের উদ্ভাবকের কল্পিত একটি ভাস্কর্য স্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালের ৯ জানুয়ারি বিটকয়েন নামের ভার্চ্যুয়াল মুদ্রা উন্মুক্ত করা হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ক্রিপ্টোকারেন্সিবিটকয়েন

এই বিভাগ থেকে আরও পড়ুন

চীনে ফোল্ডেবল স্মার্টফোনের পেটেন্টে পেল শাওমি
নির্বাচিত

চীনে ফোল্ডেবল স্মার্টফোনের পেটেন্টে পেল শাওমি

‘তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ একটি সফল দেশের নাম’
নির্বাচিত

‘তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ একটি সফল দেশের নাম’

চ্যাটজিপিটিতে আসছে সোরা ভিডিও জেনারেটর
নির্বাচিত

চ্যাটজিপিটিতে আসছে সোরা ভিডিও জেনারেটর

সব ইউএসবি-সি ক্যাবল এক রকম নয়, আপনার ডিভাইসের জন্য সঠিক ক্যাবলটি নির্বাচন করুন
নির্বাচিত

সব ইউএসবি-সি ক্যাবল এক রকম নয়, আপনার ডিভাইসের জন্য সঠিক ক্যাবলটি নির্বাচন করুন

‘মাইক্রোসফট রিসার্চ ডেসার্টেশন গ্রান্ট’ পেলেন দুই বাংলাদেশি গবেষক
নির্বাচিত

‘মাইক্রোসফট রিসার্চ ডেসার্টেশন গ্রান্ট’ পেলেন দুই বাংলাদেশি গবেষক

নতুন মার্সিডিজ গাড়িতে যেসব ফিচার থাকছে
অটোমোবাইল

নতুন মার্সিডিজ গাড়িতে যেসব ফিচার থাকছে

Load More

ট্রেন্ডিং টপিক

এআই প্রযুক্তিতে তৈরি হচ্ছে ভুয়া বার্তা, সাইবার নিরাপত্তা নিয়ে নতুন সতর্কতা!
প্রযুক্তি সংবাদ

এআই যেভাবে বদলে দিচ্ছে বয়স্ক কর্মীদের পেশাজীবন

আইফোন ১৭ বনাম স্যামসাং গ্যালাক্সি এস২৬: কোন ফ্ল্যাগশিপটি আপনার জন্য সেরা?
ফিচার

আইফোন ১৭ বনাম স্যামসাং গ্যালাক্সি এস২৬: কোন ফ্ল্যাগশিপটি আপনার জন্য সেরা?

৩ মিনিট চার্জেই ঘণ্টাখানেক গান শোনা যাবে ইয়ারবাডে
প্রযুক্তি বাজার

৩ মিনিট চার্জেই ঘণ্টাখানেক গান শোনা যাবে ইয়ারবাডে

আটলা গড়ার প্রত্যয়ে সার্বজনীন সচেতনতামূলক জনসভা অনুষ্ঠিত
বিবিধ

আটলা গড়ার প্রত্যয়ে সার্বজনীন সচেতনতামূলক জনসভা অনুষ্ঠিত

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

দীর্ঘস্থায়িত্ব, শক্তিশালী হার্ডওয়্যার কিংবা অত্যাধুনিক ক্যামেরা—কোনোদিক থেকেই অ্যাপলের...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ মার্চ ২০২৪

বিটকয়েনের উদ্ভাবকের আসল পরিচয় নিয়ে বিতর্ক

Techzoom.TV |
TechzoomTV