Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন এসি সার্ভিস ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কারিগরী প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২০ মার্চ ২০২৪
ওয়ালটন এসি সার্ভিস ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কারিগরী প্রশিক্ষণ কর্মশালা
Share on FacebookShare on Twitter

বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে পরিবেশবান্ধব ও সর্বোচ্চ বিদুৎসাশ্রয়ী এয়ার কন্ডিশনার বা এসি উৎপাদনে বরাবরই গুরুত্ব দিয়ে আসছে ওয়ালটন। গ্রাহকদের জন্য নিশ্চিত করছে সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা। এরই ধারাবাহিকতায় দেশব্যাপী এসি সার্ভিসিংয়ের সঙ্গে সম্পৃক্ত প্রকৌশলী, টেকনিশিয়ান ও সংশ্লিষ্টদের জন‌্য মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন।

কর্মশালায় দেশব্যাপী বিভিন্ন স্তরের প্রায় ৩ হাজার সার্ভিস ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। পরিবেশ সুরক্ষা নিশ্চিত করে এসি সার্ভিসিংয়ে দক্ষতা বাড়াতে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি কর্মশালায় সার্ভিস ইঞ্জিনিয়ারদের প্রযুক্তিগত দক্ষতা আরো বৃদ্ধি, সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা নিশ্চিতে গ্রাহকদের সঙ্গে কথোপকথন ও আচার-আচরণ বিষয়সহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে গ্রাহকদের জন্য এসি সার্ভিস নিশ্চিত করার উপর প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে গত ১৫ ফেব্রæয়ারি, ২০২৪ তারিখে শুরু হয় ‘এয়ারকন্ডিশনার সার্ভিস ইঞ্জিনিয়ার কারিগরী, সফট স্কিল এবং নিরাপত্তা প্রশিক্ষণ কর্মশালা- ২০২৪।’ ওয়ালটন এসি সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্যোগে আয়োজিত ওই কর্মশালা চলবে ২১ মার্চ, ২০২৪ তারিখ পর্যন্ত। বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ অধিদপ্তর ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সার্বিক নির্দেশনা ও পরামর্শে চলছে এ কর্মশালা।

প্রশিক্ষণ কর্মশালা আয়োজন প্রসঙ্গে ওয়ালটনের এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) তানভীর রহমান বলেন, বর্তমানে সারা বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয় পরিবেশ সুরক্ষা। পরিবেশদূষণ কীভাবে কমিয়ে আনা যায়, সে বিষয়ে ইউএনডিপি ও পরিবেশ অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে দীর্ঘদিন ধরে কাজ করছে ওয়ালটন। ওয়ালটন শুধু পণ্য উৎপাদনই করছে না, পরিবেশ নিয়েও যথেষ্ট সচেতন। এসি উৎপাদনে শতভাগ কম্পøায়েন্স রক্ষা ও ইনভার্টার টেকনোলজি ব্যবহার করছে ওয়ালটন। এসিতে পরিবেশবান্ধব রেফ্রিজারেন্ট হিসেবে আর-২২ এর পরিবর্তে বর্তমানে ব্যবহৃত হচ্ছে আর-৩২ গ্যাস, যা পরিবেশকে রাখে নির্মল ও সুরক্ষিত। এছাড়া চলতি বছর থেকেই এসি উৎপাদনে পরিবেশবান্ধব রেফ্রিজারেন্ট হিসেবে যুক্ত হচ্ছে আর-২৯০ গ্যাস। যা পরিবেশ সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখছে। এসির সার্ভিস পার্টনারদের সুপ্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশব্যাপী গ্রাহকদের সন্তুষ্টি অর্জনই আমাদের প্রধান লক্ষ্য।

ওয়ালটনের কমার্শিয়াল এসির রিসার্চ এন্ড ইনোভেশন (আরঅ্যান্ডআই) বিভাগের প্রধান শামিম আক্তার মুগ্ধ জানান, ওয়ালটনই বাংলাদেশে সর্বপ্রথম সম্পূর্ণ সিএফসি এবং হাইড্রো-ফ্লোরো কার্বন (এইচএফসি) গ্যাসমুক্ত পরিবেশবান্ধব পণ্য উৎপাদন করছে। ইতোমধ্যে পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদানস্বরূপ জাতীয় পরিবেশ পদক পেয়েছে ওয়ালটন। সার্ভির্সিংয়ের ক্ষেত্রে আর-৩২ এবং আর-২৯০ গ্যাস বিষয়ে মাঠ পর্যায়ের টেকনিশিয়ানদের মধ্যে গণসচেতনতা বৃদ্ধির জন্যই এ কর্মশালার আয়োজন। পাশাপাশি টেকনিশিয়ানরা যাতে আর-২৯০ রেফ্রিজারেন্টযুক্ত ওয়ালটন এসি স্থাপনে সতর্ক থাকে, পারদর্শী হয় ও রক্ষণাবেক্ষণের ব্যাপারে নিজে সচেতন হন এবং গ্রাহকদের ভালো সার্ভিস দিতে পারেন সে জন্যই এই উদ্যোগ।

উল্লেখ্য, মন্ট্রিল চুক্তি অনুযায়ী বৈশ্বিক উষ্ণায়ন রোধে উন্নয়নশীল দেশগুলোতে ফ্রিজ ও এসির ক¤েপ্রসরে বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী এইচএফসি গ্যাসের ব্যবহার বন্ধে সিদ্ধান্ত নেয়া হয়। এর ফলে একবিংশ শতাব্দি শেষে অন্তত শূণ্য দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণায়ন রোধ করা সম্ভব হবে। ইউএনডিপির সহযোগিতায় এই প্রকল্পটি বাস্তবায়নের ফলে বায়ুমÐলে এইচএফসি গ্যাস নিঃসরণ রোধ করতে পারছে ওয়ালটন। রোধ করা সম্ভব হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস নিঃসরণ। এভাবে বৈশ্বিক উষ্ণায়ন কমিয়ে আনার ক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে ওয়ালটন তথা বাংলাদেশ।

জানা গেছে, পরিবেশ অধিদপ্তর, পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং ইউএনডিপি বাংলাদেশের সহায়তায় এ সংক্রান্ত বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে দেশ ও দেশের বাইরে পরিবেশবান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য তৈরী ও সরবরাহ করে আসছে ওয়ালটন। তাদের প্রত্যাশা, এই কর্মশালায় সার্ভিস ইঞ্জিনিয়ারদের যেসব প্রশিক্ষণ দেয়া হচ্ছে, তা বাস্তবে প্রয়োগ করে পরিবেশ সুরক্ষায় বড় ভূমিকা রাখতে পারবে ওয়ালটন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটনওয়ালটন এসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

চিপ নিষেধাজ্ঞায় লাভবান চীন, যুক্তরাষ্ট্রকে ‘ধন্যবাদ’ হুয়াওয়ে চেয়ারম্যানের
প্রযুক্তি সংবাদ

চিপ নিষেধাজ্ঞায় লাভবান চীন, যুক্তরাষ্ট্রকে ‘ধন্যবাদ’ হুয়াওয়ে চেয়ারম্যানের

স্মার্টওয়াচেই দেখতে পারবেন সিনেমা-ওয়েব সিরিজ
নির্বাচিত

স্মার্টওয়াচেই দেখতে পারবেন সিনেমা-ওয়েব সিরিজ

দেড় টনের সম্পূর্ণ নতুন ইনভার্টার স্মার্ট এসি
প্রযুক্তি সংবাদ

দেড় টনের সম্পূর্ণ নতুন ইনভার্টার স্মার্ট এসি

হুয়াওয়ের কারণে বড় ধাক্কা খেতে চলেছে গুগল
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের কারণে বড় ধাক্কা খেতে চলেছে গুগল

best phone under 25000 Bangladesh
প্রযুক্তি সংবাদ

২০২৫ সালের সেরা কম দামের স্মার্টফোন: বাজেটের মধ্যেই স্মার্ট পারফরম্যান্স!

ওপেনএআই ও মাইক্রোসফটের কাছে ১৩৪ বিলিয়ন ডলার দাবি মাস্কের
প্রযুক্তি সংবাদ

ওপেনএআই ও মাইক্রোসফটের কাছে ১৩৪ বিলিয়ন ডলার দাবি মাস্কের

Load More

ট্রেন্ডিং টপিক

জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ
ই-কমার্স

জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ

ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স২২ ৫জি’ বাজারে
নির্বাচিত

ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স২২ ৫জি’ বাজারে

ভার্চুয়াল জগৎ যখন অপরাধের ফাঁদ: কিশোর গ্যাংয়ের নেপথ্যে স্মার্টফোন
পাঁচমিশালি

ভার্চুয়াল জগৎ যখন অপরাধের ফাঁদ: কিশোর গ্যাংয়ের নেপথ্যে স্মার্টফোন

অনার ম্যাজিক ভি৬: ভাঁজ করা ফোনের দুনিয়ায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

অনার ম্যাজিক ভি৬: ভাঁজ করা ফোনের দুনিয়ায় নতুন চমক

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন
টেলিকম

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

দেশের টেলিযোগাযোগ খাতে নতুন অধ্যায়ের সূচনা করে প্রথমবারের...

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু

প্রশ্ন তুলেছিলেন গ্রকের নিরাপত্তা নিয়ে, হয়েছেন ছাঁটাই

প্রশ্ন তুলেছিলেন গ্রকের নিরাপত্তা নিয়ে, হয়েছেন ছাঁটাই

বিশ্ববাজারে শীর্ষস্থানে আইফোন ১৭ অ্যান্ড্রয়েডে সেরা স্যামসাংয়ের ‘এ’ সিরিজ

যুক্তরাষ্ট্রে জন্মহার কমে যাওয়ার নেপথ্যে কি আইফোন?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২০ মার্চ ২০২৪

ওয়ালটন এসি সার্ভিস ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কারিগরী প্রশিক্ষণ কর্মশালা

Techzoom.TV |
TechzoomTV