Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন ফ্রিজ কিনে ৩২তম মিলিয়নিয়ার হলেন কুমিল্লার ভ্যানচালক হুমায়ুন

ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 18 March 2024
ওয়ালটন ফ্রিজ কিনে ৩২তম মিলিয়নিয়ার হলেন কুমিল্লার ভ্যানচালক হুমায়ুন
Share on FacebookShare on Twitter

দেশব্যাপী উৎসবের আমেজে চলছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০। এর আওতায় দেশের সুপারব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে এবার মিলিয়নিয়ার হয়েছেন কুমিল্লার দেবিদ্বারের ভ্যানচালক হুমায়ুন সরকার। এর আগে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে মিলিয়নিয়ার হয়েছেন আরও ৩১ জন ক্রেতা। ওয়ালটনের ১০ লাখ টাকায় ভাগ্য বদলের মিছিলে এবার যোগ দিলেন হুমায়ুন সরকার।

উল্লেখ্য, ঈদ উৎসবকে সামনে রেখে দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০ এ ক্রেতাদের ‘ননস্টপ মিলিয়নিয়ার’ হওয়ার সুবিধা দিচ্ছে ওয়ালটন। ‘সেরা পণ্যে সেরা অফার’ স্লোগানে এই সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি। সিজন-২০ চলাকালীন দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন এবং ফ্যান কিনে আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।

শনিবার (১৬ মার্চ, ২০২৪) উপজেলার নিউমার্কেট এলাকায় ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম ‘চৌধুরী ইলেকট্রনিক্স’ এ আয়োজিত এক অনুষ্ঠানে মিলিয়নিয়ার হুমায়ুন সরকারের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবিদ্বার পৌরসভার মেয়র সাইফুল ইসলাম শামিম, স্থানীয় রাজনীতিক মামুনুর রশিদ মামুন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কাশেম, পৌর ব্যবসায়ি সমিতির সভাপতি হিরন মোল্লা, ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর মনিরুল হক মনা, ডিভিশনাল সেলস ম্যানেজার সোহেল রানা, রিজিওনাল সেলস ম্যানেজার রাকিবুল হাসান এবং ওয়ালটন শোরুমের স্বত্ত্বাধিকারী সাইফুল ইসলাম চৌধুরী প্রমুখ।

চার বছর ধরে ভ্যান চালাচ্ছেন গুনাইঘর এলাকার স্থায়ী বাসিন্দা হুমায়ুন। এর আগে দিনমজুর হিসেবে যুক্ত ছিলেন কৃষি কাজে। ১ ছেলে ১ মেয়ে সহ ৪ সদস্যের পরিবারের প্রধান তিনি। বাসায় ব্যবহারের জন্য চলতি মাসের ৯ তারিখে ‘চৌধুরী ইলেকট্রনিক্স’ থেকে ৪৫ হাজার ২০০ টাকা মূল্যের একটি ফ্রিজ কেনেন হুমায়ুন। ফ্রিজটি কেনার পর তার নাম, মোবাইল নাম্বার এবং ক্রয়কৃত ফ্রিজের মডেল নাম্বার ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়। ফ্রিজ নিয়ে বাড়ি যাওয়ার আগেই তার মোবাইলে ওয়ালটনের কাছ থেকে একটি ম্যাসেজ যায়। জানতে পারেন, ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেয়েছেন তিনি। সেই টাকায় বাড়ি করার পাশাপাশি মেয়ের বিয়ে দিবেন।

হুমায়ুন সরকার বলেন, ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাবো তা কখনো স্বপ্নেও ভাবিনি। এই টাকায় আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। ওয়ালটন প্রমাণ করলো- তারা ক্রেতাদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করে। ওয়ালটন আমার ভাগ্য খুলে দিয়েছে। ওয়ালটনের পক্ষেই সম্ভব এতো বড় আর্থিক সুবিধা দেয়া। আমি ওয়ালটন পরিবারের সবাইকে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে সবাইকে দেশি পণ্য কেনা ও ব্যবহারের আহ্বান জানিয়ে চিত্রনায়ক আমিন খান বলেন, আমরা দেশের পণ্য কিনলে দেশের টাকা দেশে থাকবে। বিদেশি পণ্য কিনলে দেশের টাকা বিদেশে চলে যায়। দেশ বি ত হয় উন্নয়ন কর্মকা- থেকে। তাই দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এবং দেশে কর্মসংস্থান বৃদ্ধিতে দেশে তৈরি নিজস্ব পণ্য কেনার কোনো বিকল্প নেই।

জানা গেছে, প্রতিবছরের মতো এবারের ঈদের স্থানীয় বাজারে ফ্রিজের প্রায় ৮০ ভাগ চাহিদা এককভাবে নিজেরাই পূরণের টার্গেট নিয়েছে ওয়ালটন। টার্গেট পূরণে ওয়ালটন বাজারে ছেড়েছে তিন শতাধিক মডেল ও ডিজাইনের রেফ্রিজারেটর, ফ্রিজার ও বেভারেজ কুলার। এসব ফ্রিজের দাম ১৪ হাজার ৯৯০ টাকা থেকে ২ লাখ টাকার মধ্যে। ওয়ালটন ফ্রিজে এআইওটি বেজড স্মার্ট প্রযুক্তি, ইন্টেলিজেন্ট ইনভার্টার, ন্যানো হেলথ কেয়ার ও অ্যান্টি ফাংগাল ডোর গ্যাসকেট প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সর্বোচ্চ ৩৬ মাসের সহজ কিস্তি সুবিধা ১ বছরের রিপ্লেসমেন্টসহ কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি, ৫ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা, দেশব্যাপী বিস্তৃত সার্ভিস সেন্টার থেকে দ্রুত বিক্রয়োত্তর সেবা দেয়ায় গ্রাহকপ্রিয়তার শীর্ষে রয়েছে ওয়ালটন ফ্রিজ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটনওয়ালটন ফ্রিজডিজিটাল ক্যাম্পেইন সিজন ৯ মার্সেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোন এয়ারকে টেক্কা দিতে মটোরোলার আনল সুপার স্লিম স্মার্টফোন
নির্বাচিত

আইফোন এয়ারকে টেক্কা দিতে মটোরোলার আনল সুপার স্লিম স্মার্টফোন

এক-চতুর্থাংশ বাজার হারাতে পারে হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

এক-চতুর্থাংশ বাজার হারাতে পারে হুয়াওয়ে

পাবজি গেম খেলতে না দেয়ায় আত্মহত্যা করল কিশোর
গেম

বাংলাদেশে পাবজি নিষিদ্ধ

সরকারের গুরুত্বপূর্ণ ওয়েব সাইটে চলছে অনলাইন বেটিং নিয়ে প্রচারণা
প্রযুক্তি সংবাদ

সরকারের গুরুত্বপূর্ণ ওয়েব সাইটে চলছে অনলাইন বেটিং নিয়ে প্রচারণা

বাজারে আসছে রিয়েলমির প্রথম হেডফোন
নির্বাচিত

বাজারে আসছে রিয়েলমির প্রথম হেডফোন

চীনের ঐতিহ্যবাহী ১৩৭তম ক্যান্টন ফেয়ার শুরু
প্রযুক্তি সংবাদ

চীনের ঐতিহ্যবাহী ১৩৭তম ক্যান্টন ফেয়ার শুরু

Load More

ট্রেন্ডিং টপিক

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা
প্রযুক্তি সংবাদ

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো
নির্বাচিত

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 March 2024

ওয়ালটন ফ্রিজ কিনে ৩২তম মিলিয়নিয়ার হলেন কুমিল্লার ভ্যানচালক হুমায়ুন

Techzoom.TV |
TechzoomTV