Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বের প্রথম ১৪ ইঞ্চির ডুয়াল-স্ক্রিন ওলেড ল্যাপটপ: আসুস জেনবুক ডুও

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
বিশ্বের প্রথম ১৪ ইঞ্চির ডুয়াল-স্ক্রিন ওলেড ল্যাপটপ: আসুস জেনবুক ডুও
Share on FacebookShare on Twitter

গ্লোবাল ল্যাপটপ ব্র্যান্ড আসুস বাংলাদেশে আনছে তাদের নতুন ল্যাপটপ আসুস জেনবুক ডুও (২০২৪) ইউএক্স৮৪০৬। আলট্রা-প্রিমিয়াম এবং আল্ট্রাপোর্টেবল এই ল্যাপটপটি সবচেয়ে বেশি সুবিধা দিবে মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে। যে কোন সময়, যে কোন স্থানে অর্থাৎ অন-দ্য-গো লেভেলের ব্যবহারের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে আসুসের এই ল্যাপটপটি। ল্যাপটপটির আলাদা ফিচারটি হলো এর দুটি ডিসপ্লে যা প্রতিটি আকারে ১৪ ইঞ্চি। এই দুটি ডিসপ্লেই ১২০ হার্টজের ওলেড টাচস্ক্রিন ফিচারের।

আসুস জেনবুক ডুও (২০২৪) ইউএক্স৮৪০৬ বিশ্বের প্রথম ডুয়াল-স্ক্রিন সেটআপ। এর ডিসপ্লেতে ৩কে রিজোলিউশন ব্যবহারকারীদের দিবে দারুণ ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স। ল্যাপটপটিতে আরও রয়েছে এরগোসেন্সের একটি ওয়্যারলেস ব্লুটুথ কীবোর্ড এবং টাচপ্যাড ফিচার। ব্যতিক্রমী এই ডিজাইনের ল্যাপটপে কীবোর্ডটি ডিট্যাচেবল। অর্থাৎ কীবোর্ডটি ল্যাপটপ থেকে আলাদা করা যাবে। ইন্টেল ইভো এডিশনের এই ল্যাপটপটি ওজনে ১.৩৫ কেজি।

এছাড়া, এতে আরও আছে একটি বিল্ট-ইন কিকস্ট্যান্ড, যার সাহায্যে ল্যাপটপ ডিসপ্লেটি ব্যবহার করা যাবে চারটি ভিন্ন মোডে- ডুয়াল স্ক্রিন মোড, ডেস্কটপ মোড, ল্যাপটপ মোড, অথবা শেয়ারিং মোডে। ফলে একইসাথে একাধিক কাজ করার জন্য ব্যবহারকারীরা সহজেই ল্যাপটপটি ব্যবহার করতে পারবে।

স্ক্রিন মোড: ওয়্যারলেস কীবোর্ডের সাথে ব্যবহার করা হলে, এই মোডটি ১৯.৮ ইঞ্চি সাইজের স্ক্রিন সুবিধা দিবে। ভিউম্যাক্স ফিচারের মাধ্যমে এটি বর্ধিত স্ক্রিন হিসাবে ব্যবহার করা যাবে। অথবা দুটি স্ক্রিন আলাদাভাবে ১৬:১০ রেশিওতে ব্যবহার করা যাবে।

ডেস্কটপ মোড: এই মোডে ল্যাপটপটি উলম্বভাবেও ব্যবহার করা যাবে। ওয়্যারলেস কীবোর্ডের সাথে যুক্ত করে এই মোডে ল্যাপটপটি ব্যবহার করলে প্রোগ্রামিং, রিসার্চ, লেখালেখি এবং বড় ডেটা শীটে অ্যাক্সেসের মতো কাজগুলো আরও সহজ হবে। উদাহরনসরূপ ডেস্কটপ মোডের একটি স্ক্রিনে প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশন ব্যবহার করার পাশাপাশি অন্য স্ক্রিনে অ্যাপ্লিকেশনটি সম্পর্কিত কোন রেফারেন্স, ডকুমেন্টেশন বা রিসার্চের মতো কাজ চালিয়ে যেতে পারবে।

ল্যাপটপ মোড: ল্যাপটপটির ব্লুটুথ কীবোর্ডটি ব্যবহার করার সময় একটি পোগো-পিন কানেক্টরের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে এটি চার্জ করা যাবে। ল্যাপটপটির নীচের দিকের স্ক্রিনটি প্রয়োজন হলে একটি ফুল সাইজ ভার্চুয়াল কীবোর্ড হিসাবে কনফিগার করা যাবে। এতে ব্যবহারকারীরা অনেক জায়গা জুড়ে কীবোর্ডটির সুবিধা পাবে।
শেয়ারিং মোড: মিটিং এবং বিজনেস প্রেসেন্টেশনের মতো কনটেন্টগুলো নিয়ে একইসাথে কাজ করার ক্ষেত্রে সুবিধা দিবে এই মোডটি। ল্যাপটপটির ১৮০ ডিগ্রি হিঞ্জের ফিচারের সাহায্যে এর স্ক্রিনগুলোকে ফ্ল্যাট অবস্থায় রাখতে পারবে ব্যবহারকারীরা। এতে ল্যাপটপটির উপরের স্ক্রিনটি প্রয়োজন হলে ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যাবে।

এই ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৯ প্রসেসর, ৩২ গিগাবাইট র‌্যাম এবং ২ টেরাবাইট পিসিআইই ৪.০ এসএসডি পর্যন্ত মেমোরির সুবিধা। তাই কাজ করার পাশাপাশি এবং গেম খেলার জন্য ল্যাপটপটি দিবে দুর্দান্ত পারফরম্যান্স। এর অডিও ভিজ্যুয়াল কোয়ালিটিও প্রিমিয়াম লেভেলের। এতে আরও আছে ২টি থান্ডারবোল্ট ৪ পোর্ট, ইউএসবি ৩.২ জেন ১ টাইপ-এ এবং এইচডিএমআই ২.১ ইন্টারফেস যা সব মিলিয়ে জটিল কাজগুলো সহজেই পরিচালনা করতে সক্ষম করে তুলে এই ডিভাইসটিকে। এর ৭৫ ওয়াট-ব্যাটারি আর দ্রুত চার্জিংয়ের সুবিধা থাকায় ঘরের বাইরে বা ভ্রমণের সময় অনায়াসে ল্যাপটপটি ব্যবহার করা যাবে দীর্ঘ সময় ধরে।
বর্তমানে বাংলাদেশে অন্যান্য ল্যাপটপগুলোর চেয়ে আরও বেশি নতুনত্ব, স্থায়িত্ব এবং পারফরম্যান্সের দিক থেকে সেরা মান নিশ্চিত করতে আসুস খুব শীঘ্রই বাজারে নিয়ে আসছে এই জেনবুক ডুও (২০২৪) ইউএক্স৮৪০৬ ল্যাপটপটি।

Tags: আসুসআসুস জেনবুক ডুও

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-পাসপোর্টের সার্ভার ডাউন, চরম ভোগান্তিতে গ্রাহকরা
নির্বাচিত

ই-পাসপোর্টের সার্ভার ডাউন, চরম ভোগান্তিতে গ্রাহকরা

খুলনায় অনুষ্ঠিত হল দারাজ ফ্যান মিট
প্রযুক্তি সংবাদ

খুলনায় অনুষ্ঠিত হল দারাজ ফ্যান মিট

ইনফিনিক্স এস৫ বনাম রিয়েলমি ৫আই কোনটি সেরা
নির্বাচিত

ইনফিনিক্স এস৫ বনাম রিয়েলমি ৫আই কোনটি সেরা

ডিজিটাল ক্যামেরাকে বিদায় করছে স্মার্টফোন
নির্বাচিত

অনলাইনে জনপ্রিয়তা ফিরে পাচ্ছে ডিজিটাল ক্যামেরা

৫০ বিশেষ জনগোষ্ঠীর সাথে স্বাধীনতার গল্প
নির্বাচিত

৫০ বিশেষ জনগোষ্ঠীর সাথে স্বাধীনতার গল্প

ওয়াই-ফাইয়ের গতি কমাচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার
নির্বাচিত

ওয়াই-ফাইয়ের গতি কমাচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

মেটার বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

মেটার বিরুদ্ধে মামলা

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো
প্রযুক্তি সংবাদ

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

সিগারেটে ওপর করহার আর বাড়ানোর সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
অর্থ ও বাণিজ্য

সিগারেটে ওপর করহার আর বাড়ানোর সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

করহার কমানো ও ডিজিটাল ওয়ালেট চালুর ঘোষণা উপদেষ্টার
টেলিকম

করহার কমানো ও ডিজিটাল ওয়ালেট চালুর ঘোষণা উপদেষ্টার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা

২০২৬ সালে মোবাইল গেমিং আর কেবল বিনোদনের মাধ্যম...

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

মেটার বিরুদ্ধে মামলা

মেটার বিরুদ্ধে মামলা

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix