Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইন কেনাকাটার যাবতীয় তথ্য সংরক্ষণ করছে গুগল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Monday, 20 May 2019
অনলাইন কেনাকাটার যাবতীয় তথ্য সংরক্ষণ করছে গুগল
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক অনুসন্ধান জায়ান্ট গুগলের ছত্রচ্ছায়ায় সব সাইট। যে কারণে গুগলের নখদর্পণে বিভিন্ন ই-কমার্স সাইটের গ্রাহকদের কেনাকাটার তথ্য। পণ্য পছন্দ থেকে বিলের অংক—সবকিছুর তথ্য সংরক্ষণ করছে গুগল। বিপুলসংখ্যক মানুষের কেনাকাটার তথ্য সংগ্রহের জন্য প্রতিষ্ঠানটি নিয়মিত জিমেইল ইনবক্স স্ক্যানিং করে আসছে। অনলাইনে কোত্থেকে কী কিনছেন, একটি পণ্য কতবার কিনেছেন, কোন পণ্যের প্রতি আপনার দুর্বলতা রয়েছে, তার সব তথ্যই চলে যাচ্ছে গুগলের হাতে।

গুগলে অনুসন্ধান না করে কোনো ই-কমার্স সাইট যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন, সুইগি থেকে পণ্য কিনলেও গুগল নিজের কাছে রেখে দিচ্ছে গ্রাহকের কেনাকাটার তালিকা। এমনকি স্থানীয় বিভিন্ন সাইট থেকে পণ্য কেনার তথ্যও প্রতিষ্ঠানটির হাতে রয়েছে। কারণ বিলের অনলাইন রিসিপ্ট পৌঁছে যাচ্ছে গ্রাহকের ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্টে, যা নিয়মিত স্ক্যান করে আসছে গুগল।

সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, গুগলের অনলাইন ‘পারচেজ’ তালিকায় ২০১২ সাল থেকে এখন পর্যন্ত সব কেনাবেচার তথ্য সংরক্ষিত রয়েছে। যঃঃঢ়ং://সুধপপড়ঁহঃ.মড়ড়মষব.পড়স/ঢ়ঁত্পযধংবং লিংকে ক্লিক করলে দেখা যাবে, এ পর্যন্ত একজন গ্রাহক বিভিন্ন ই-কমার্স সাইট থেকে অনলাইনে যা কিছু কিনেছেন, তার তালিকা সাজিয়ে রেখেছে গুগল।

গুগলের এক মুখপাত্র জানিয়েছেন, গ্রাহকের সুবিধার জন্যই বানানো হয়েছে এ অনলাইন কেনাকাটার ট্র্যাক লিস্ট। যাতে তারা খুব সহজে মনে করতে পারেন, কী কিনেছিলেন, কোত্থেকে কিনেছিলেন, বুকিং এবং কোথায় কোথায় সাবস্ক্রিপশন করেছেন।

তিনি বলেন, গুগলের খাতায় যদি আপনি আপনার গোপন তথ্য না রাখতে চান, তাহলে রয়েছে ডিলিট অপশন। গুগল কখনই বিজ্ঞাপনের জন্য এসব তথ্য বিক্রি করে না। উল্লিখিত লিংকে ক্লিক করার পরই যার অনুমোদন চোখে পড়বে, যা একজন গ্রাহক চাইলে গুগলের ট্র্যাক তালিকা থেকে মুছে ফেলতে পারবেন।

প্রতিবেদন অনুযায়ী, অপশন থাকলেও গুগলের ট্র্যাক তালিকা থেকে অনলাইন কেনাকাটার তথ্য মুছে ফেলার কাজটা খুব সহজ নয়। একজন গ্রাহক দীর্ঘদিন ধরে যা কিছু কিনেছেন, সেসব পেজে গিয়ে ‘রিমুভ পারচেজ’ অপশনে ক্লিক করে ‘টু রিমুভ দিস পারচেজ, ডিলিট দ্য ইমেইল’-এ ক্লিক করতে হবে।

অ্যালফাবেট ইনকরপোরেশন নিয়ন্ত্রিত গুগলের বিরুদ্ধে এর আগে অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারী প্রত্যেকের লোকেশন ডাটা বা অবস্থানগত তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছিল। প্লাটফরমটির গ্রাহকরা গোপনীয়তা রক্ষায় ডিভাইসের লোকেশন ডাটা ফিচার বন্ধ রাখলেও কৌশলে তাদের অবস্থানের তথ্য সংগ্রহ করে আসছিল প্রতিষ্ঠানটি। গোপনে অবস্থানগত তথ্য সংগ্রহের এ কৌশলকে বলা হয়েছিল ‘ডার্ক প্যাটার্ন’। এর মাধ্যমে গ্রাহকদের ভুল পথে চালিত করে তাদের তথ্যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল গুগল।

গুগলের পক্ষ থেকে সে সময় গ্রাহকদের অবস্থানগত তথ্য সংগ্রহের অভিযোগ স্বীকার করে নেয়া হয়েছিল। একই সঙ্গে বলা হয়েছিল, এসব তথ্য বিশেষ কোনো উদ্দেশ্যে ব্যবহার কিংবা স্থায়ীভাবে সংরক্ষণ করা হয় না। এর আগেও বিপুলসংখ্যক অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীর অবস্থানগত তথ্য সংগ্রহের চর্চা থেকে বেরিয়ে আসার পদক্ষেপ নেয়া হয় বলে জানিয়েছিল প্রতিষ্ঠানটি।

বিশেষজ্ঞদের তথ্যমতে, গুগলের গ্রাহক তথ্য সংগ্রহের চর্চা বেশ ভয়ানক। কারণ ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় যেকোনো সতর্কতা অবলম্বন করলেও ডিভাইস ইন্টানেটে যুক্ত করলে অ্যান্ড্রয়েড সফটওয়্যার অবস্থানগত তথ্যের পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিরবচ্ছিন্নভাবে গুগলের কাছে পাঠাতে থাকে। এটি এমন এক ফিচার, যা গ্রাহককে না জানিয়ে তথ্য সংগ্রহের কাজ করছে। অ্যান্ড্রয়েড স্মার্টফোন কিংবা ই-কমার্স সাইট থেকে পণ্য কেনার সময় ব্যবহারকারী চাইলেও এ কার্যক্রম থেকে রেহাই পাবেন না। বহুজাতিক প্রযুক্তি জায়ান্টগুলোর গ্রাহক তথ্য সংগ্রহের কার্যক্রম নতুন কিছু নয়। হরহামেশাই শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে গ্রাহকের নানা ধরনের তথ্য সংগ্রহের অভিযোগ উঠছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গুগল

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইওএস ২৭ বেটা ২ উন্মোচন: আইফোনে আসছে আরও শক্তিশালী ‘অ্যাপল ইন্টেলিজেন্স’
প্রযুক্তি সংবাদ

আইওএস ২৭ বেটা ২ উন্মোচন: আইফোনে আসছে আরও শক্তিশালী ‘অ্যাপল ইন্টেলিজেন্স’

সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী

পরিকল্পিত ভাবে এগুলে চতুর্থ শিল্পবিপ্লবে নেতৃত্ব দেবে বাংলাদেশ: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

পরিকল্পিত ভাবে এগুলে চতুর্থ শিল্পবিপ্লবে নেতৃত্ব দেবে বাংলাদেশ: মোস্তাফা জব্বার

ইন্টারনেটের ওপর সম্পূরক শুল্ক বাড়ালেই ধর্মঘট
টেলিকম

ইন্টারনেটের ওপর সম্পূরক শুল্ক বাড়ালেই ধর্মঘট

টেলিটক ও বাহনের মধ্যে ব্যান্ডউইথ সেবার জন্য চুক্তি স্বাক্ষর
টেলিকম

টেলিটক ও বাহনের মধ্যে ব্যান্ডউইথ সেবার জন্য চুক্তি স্বাক্ষর

গুগলে বড় পরিবর্তন: কিউআর কোড স্ক্যান ছাড়া খুলবে না ওয়েবসাইট
প্রযুক্তি সংবাদ

গুগলে বড় পরিবর্তন: কিউআর কোড স্ক্যান ছাড়া খুলবে না ওয়েবসাইট

Load More

ট্রেন্ডিং টপিক

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

আজকের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে শুধু প্রযুক্তি ব্যবহার করাই যথেষ্ট...

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 May 2019

অনলাইন কেনাকাটার যাবতীয় তথ্য সংরক্ষণ করছে গুগল

Techzoom.TV |
TechzoomTV