Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ: আরো ব্যয়বহুল হবে আইফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Monday, 20 May 2019
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ: আরো ব্যয়বহুল হবে আইফোন
Share on FacebookShare on Twitter

বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দেশ চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বাণিজ্যযুদ্ধে নতুন মাত্রা যোগ হয়েছে। চীনা পণ্যে যুক্তরাষ্ট্র সরকার আবারো শুল্কারোপের পর মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বৃদ্ধি করেছে বেইজিং। চীনের এ শুল্কারোপের প্রভাবে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপলের আইফোন উৎপাদন খরচ কমপক্ষে ৩ শতাংশ বাড়বে বলে মনে করা হচ্ছে। উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় আইফোনের দামও বাড়বে।

যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান ওয়েডবুশের বিশ্লেষক ড্যান আইভসের বিনিয়োগকারীদের উদ্দেশে দেয়া বক্তব্য উদ্ধৃত করে ফরচুনের প্রতিবেদনে বলা হয়, ‘চীনে নির্মিত ব্যাটারি ও অন্যান্য উপকরণে শুল্ক বৃদ্ধির ফলে আইফোনের উৎপাদন ব্যয় ২ থেকে ৩ শতাংশ বেড়ে যাবে।’

আইফোন বিক্রি থেকে আগের মতো মুনাফা ধরে রাখতে হলে অ্যাপলকে ডিভাইসটির দাম বৃদ্ধি করতে হবে। উদাহরণ হিসেবে বলা যায়, আইফোন এক্সএসের দাম ৯৯৯ ডলার। উৎপাদন খরচ বৃদ্ধির ফলে এর মূল্য বেড়ে হবে ১ হাজার ২৯ ডলার।

ড্যান আইভস বলেন, চীনের আরো ৩২ হাজার ৫০০ কোটি ডলার মূল্যমানের পণ্যে অতিরিক্ত শুল্কারোপের ছক কষছে ট্রাম্প প্রশাসন। শেষ পর্যন্ত যদি যুক্তরাষ্ট্র পরিকল্পনা বাস্তবায়ন করে, তাহলে অ্যাপলের আইফোন তৈরির খরচ অনেক বেড়ে যাবে। প্রতিটি আইফোন তৈরির পেছনে অতিরিক্ত ১২০ ডলার ব্যয় হবে অ্যাপলের। যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধের প্রভাব বিশ্লেষণ করে এ হিসাব দিয়েছেন আইভস।

১০ মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ হাজার কোটি ডলার মূল্যমানের চীনা পণ্য আমদানিতে নতুন করে শুল্কারোপের ঘোষণা দেন। এ পদক্ষেপ যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্যযুদ্ধে নতুন অধ্যায়ের সূচনা করে। পাল্টা প্রতিক্রিয়া হিসেবে গত সোমবার যুক্তরাষ্ট্রে নির্মিত ব্যাটারি, কফি ও অন্যান্য মিলিয়ে মোট ৬ হাজার কোটি ডলার মূল্যমানের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করে চীন। আগামী ১ জুন থেকে এ শুল্ক কার্যকর হবে। চীনের এ পাল্টা শুল্ক আরোপে সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কায় রয়েছে অ্যাপল, বোয়িং ও ক্যাটারপিলারের মতো কোম্পানিগুলো।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

মটোরোলা ওয়ান ফোনের দাম কমল
প্রযুক্তি বাজার

মটোরোলা ওয়ান ফোনের দাম কমল

প্রযুক্তি বাজার

গরমে স্মার্ট সিলিং ফ্যান

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত
প্রযুক্তি বাজার

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত

বিশ্বের সবচেয়ে স্লিম স্মার্টফোন আনছে ইনফিনিক্স?
নির্বাচিত

বিশ্বের সবচেয়ে স্লিম স্মার্টফোন আনছে ইনফিনিক্স?

বিশ্বজুড়ে ফাইভজি স্মার্টফোন সরবরাহ ৪৫ কোটি ইউনিটে পৌঁছবে
প্রযুক্তি বাজার

ফাইভজি স্মার্টফোন বিক্রি বেড়েছে ৬.৫%

ফোনের ভেতরেই কুলিং ফ্যান ও ৮০০০ mAh ব্যাটারি: গেমিং দুনিয়া কাঁপাতে আসছে Redmi K90 Max
প্রযুক্তি বাজার

ফোনের ভেতরেই কুলিং ফ্যান ও ৮০০০ mAh ব্যাটারি: গেমিং দুনিয়া কাঁপাতে আসছে Redmi K90 Max

Load More

ট্রেন্ডিং টপিক

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক
নির্বাচিত

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

হ্যাকিংয়ের ইতিহাসে রেকর্ড, ৯৯৫ কোটি পাসওয়ার্ড চুরি
প্রযুক্তি সংবাদ

লক্ষাধিক শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য হ্যাকিংয়ের শিকার

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন
অর্থ ও বাণিজ্য

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন

ভিডিও দেখায় নেটফ্লিক্সকে ছাড়িয়ে গেল ইউটিউব
প্রযুক্তি সংবাদ

ইউটিউবে যোগ হচ্ছে অডিওবুক ফিচার

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?
প্রযুক্তি পরামর্শ

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?

স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে অনেকেই সারাক্ষণ ওয়াই-ফাই...

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

হ্যাকারের নজর থেকে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 May 2019

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ: আরো ব্যয়বহুল হবে আইফোন

Techzoom.TV |
TechzoomTV