Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

একই আইএমইআই নম্বরে বাজারে দেড় লাখ মোবাইল ফোন!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৫ জুন ২০২৪
হুয়াওয়ে নোভা ৭ সিরিজে থাকছে কিরিন ৯৯০ চিপসেট
Share on FacebookShare on Twitter

একটি মোবাইল ফোনের পরিচয় বহন করে আইএমইআই নম্বর, যার পূর্ণরূপ ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেন্টি। প্রতিটি মোবাইল ফোনে একটি আইএমইআই নম্বর থাকে। দুটি সিম সংযুক্ত হয়— এমন মোবাইলে দুটি আইএমইআই নম্বর থাকে। অথচ বিশ্লেষণে দেখা গেছে, দেশে শুধু একটি আইএমইআই নম্বরের নিবন্ধন দিয়ে অন্তত দেড় লাখ মোবাইল ফোন ব্যবহৃত হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীর তেজগাঁওয়ে টেলিযোগাযোগ অধিদপ্তরে গোলটেবিল বৈঠকে মোবাইল ডেটাবেজের উপাত্ত তুলে ধরে এমনটাই জানান টেলিকম অপারেটর রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রবির কর্মকর্তার তথ্যে বিস্ময়প্রকাশ করেন প্রতিমন্ত্রী। অবাক হয়ে তিনি বলেন, কী বলেন! এটি কিছুতেই মেনে নেওয়া যায় না।

এসময় তার পাশে বসে থাকা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলে ওঠেন, এটি সত্য। বিভিন্ন অভিযানের পর তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেও আমরা এমন কেইস (ঘটনা) পেয়েছি।

রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, ইন্ডাস্ট্রিতে এখন পাঁচটি ব্র্যান্ডের মোবাইল ফোন বাংলাদেশে খুবই জনপ্রিয়। এই ফোনগুলোর বিপরীতে একটি আইএমইআই নম্বরে রেজিস্ট্রেশন করা রয়েছে ১ লাখ ৫০ হাজারের ওপর হ্যান্ডসেট। ১ লাখ ৫০ হাজার হ্যান্ডসেটে রয়েছে একটি আইএমইআই নম্বর, সব কপি।

তিনি বলেন, ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) কার্যকর না হওয়া এবং গ্রে-মার্কেটের কারণে আমাদের জন্য একটি মোবাইল ডিভাইস লকিং গাইডলাইন দেওয়া হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে এই গাইডলাইন কোনো কাজে আসছে না। কেননা এর শর্তগুলো অনেক ক্ষেত্রেই সাংঘর্ষিক। সেটে থাকা দুটি সিম স্লটের মধ্যে একটি বন্ধ রেখে আরেকটা চালু রাখার ক্ষেত্রে এটি কাজ করছে না।

ডিবিপ্রধান হারুন অর রশীদ বলেন, আমরা যখন অভিযান চালাই, তখন দেখি আপনাদের মতো এমন অফিস বানিয়ে তারা ব্যবসা করছে এবং হ্যান্ডসেট বানাচ্ছে। এক অভিযানে ৭০০ মোবাইল ফোন উদ্ধার করি। চীনসহ বিভিন্ন স্থান থেকে নিম্নমানের যন্ত্রাংশ এনে তারা এই মোবাইলগুলো বানাচ্ছিল। দুই-তিন মাস চালানোর পর তা নষ্ট হয়ে যায়। শুধু মোবাইল নয়, গাড়ির ক্ষেত্রেও এমনটি দেখেছি। এক নম্বর দিয়ে ২৯টি গাড়ি চলছে।

ঘটনার সত্যতা স্বীকার করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদও। তিনি বলেন, একটি ব্র্যান্ডের সর্বোচ্চ ২০ হাজার মোবাইল ফোন বৈধভাবে আমাদের সিস্টেমে নিবন্ধিত হয়েছে। অথচ বাজার ও গ্রাহকদের হাতে তাদের ১৯ লাখ ৫৫ হাজারের বেশি মোবাইল ফোন রয়েছে। অর্থাৎ, বাজার ও গ্রাহকের হাতে থাকা ওই কোম্পানির মোবাইল ফোনগুলোর মধ্যে মাত্র এক শতাংশের ভ্যাট-ট্যাক্স সরকার পেয়েছে। বাকি ৯৯ শতাংশ মোবাইল ফোনের ভ্যাট-ট্যাক্স ফাঁকি দেওয়া হচ্ছে।

টেলিকম বিটের সাংবাদিকদের সংগঠন টিআরএনবির সভাপতি রাশেদ মেহেদীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল, মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমআইওবি) সভাপতি জাকারিয়া শহীদ, টিআরএনবির সাধারণ সম্পাদক এস এম মাসুদুজ্জামান রবিন প্রমুখ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিজিটালের পরবর্তী পদক্ষেপ স্মার্ট বাংলাদেশ: সালমান এফ রহমান
প্রযুক্তি সংবাদ

ডিজিটালের পরবর্তী পদক্ষেপ স্মার্ট বাংলাদেশ: সালমান এফ রহমান

আইওএফের অর্থ আত্মসাৎ: বিটিআরসির কাছে নথিপত্র চাইল দুদক
টেলিকম

আইওএফের অর্থ আত্মসাৎ: বিটিআরসির কাছে নথিপত্র চাইল দুদক

শুধু একই প্যাকেজে নয়, যেকোনো প্যাকেজেই যুক্ত হবে অবশিষ্ট ডাটা
টেলিকম

শুধু একই প্যাকেজে নয়, যেকোনো প্যাকেজেই যুক্ত হবে অবশিষ্ট ডাটা

বাংলাদেশ ব্যাংক কে সিএ লাইসেন্স প্রদান করল আইসিটি বিভাগ
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ ব্যাংক কে সিএ লাইসেন্স প্রদান করল আইসিটি বিভাগ

আরও ৫ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে
প্রযুক্তি সংবাদ

আরও ৫ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে

ক্রাফট ইনস্ট্রাক্টর পদ থাকবে না: কারিগরি ডিজি
লিড স্টোরি

ক্রাফট ইনস্ট্রাক্টর পদ থাকবে না: কারিগরি ডিজি

Load More

ট্রেন্ডিং টপিক

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন
টেলিকম

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন
নির্বাচিত

১০ হাজার টাকার বাজেটে মিলছে না ভালো স্মার্টফোন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা

দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি
নির্বাচিত

দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা
অটোমোবাইল

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৫ জুন ২০২৪

একই আইএমইআই নম্বরে বাজারে দেড় লাখ মোবাইল ফোন!

Techzoom.TV |
TechzoomTV