Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিনিয়োগ ফিরে পাচ্ছে টেন মিনিট স্কুল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১২ আগস্ট ২০২৪
বিনিয়োগ ফিরে পাচ্ছে টেন মিনিট স্কুল
Share on FacebookShare on Twitter

ছাত্র আন্দোলনে ‘সংহতি’ জানিয়ে বিনিয়োগ হারানো ‘টেন মিনিট স্কুল’সহ স্টার্টআপ কোম্পানিগুলোয় অর্থলগ্নির বিষয়টি পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন, “টেন মিনিট স্কুলসহ যেসব স্টার্টআপ প্রতিষ্ঠান ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সরকারি বিনিয়োগ হারিয়েছিল, তাদের বিনিয়োগ অব্যাহত রাখার বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।

“দ্রুততম সময়ের মধ্যে তাদের সাথে যোগাযোগ করা হবে, এবং পুনরায় তাদের সঙ্গে সরকারের একত্রে (জয়েন্ট ভেঞ্চার) যে কাজ করার কথা ছিল, সেটি চালু করা হবে।”

কোটা সংস্কার নিয়ে আন্দোলন চলার সময়ে গত ১৬ জুলাই টেন মিনিট স্কুলের ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করার কথা জানিয়েছেলেন তখনকার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ওই ঘটনার দুদিন আগে এই স্কুলের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান সাদিক চাকরিতে কোটা সংস্কারের পক্ষে ফেসবুকে লিখেছিলেন, “কোটা সংস্কার চাই, মেধা হোক সবচেয়ে বড় কোটা।”

সরকার বিনিয়োগ বাতিল করার পর চলতি মাসের শুরুতে টেন মিনিট স্কুল তাদের সব ধরণের ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনের সময় দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার সঙ্গে কারা জড়িত ছিলেন সে বিষয়ে প্রাথমিক প্রতিবেদন সোমবারের মধ্যেই হাতে আসবে বলে জানিয়েছেন নাহিদ।

তিনি বলেন, “এ ঘটনায় সাবেক প্রতিমন্ত্রীসহ যারা জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর রোববার প্রথম কর্মদিবসে নাহিদ বলেছিলেন, আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের ঘটনার সঙ্গে জড়িতদের নাম তিনি জানতে চান।

এ বিষয়ে তার কাছে প্রতিবেদন জমা দিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মুশফিকুর রহমানকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিলেন তিনি। কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট ও ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। এরপর পাঁচ দিনের মাথায় ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে চালু করা হয়। আর ১০ দিন পর ২৮ জুলাই মোবাইলে ইন্টারনেট সেবা ফিরে আসে।

এরপর ফের সরকার পতনের আগের দিন ৪ অগাস্ট ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ আন্দোলন ঘিরে দেশজুড়ে ফোর-জি নেটওয়ার্ক সেবা বন্ধ করে দেওয়া হয়। আর ৫ অগাস্ট সরকার পতনের আগেও কয়েক ঘণ্টা ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ থাকে।

এক প্রশ্নের জবাবে আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, “আমাদের যে সাইবার সিকিউরিটি অ্যাক্টটি রয়েছে, তার যে ধারাগুলো নিয়ে সমালোচনা রয়েছে, সে ধারাগুলো নিয়ে আমাদের পুনর্বিবেচনা করতে হবে। এবং তরুণদের ব্যাপকভাবে এই মন্ত্রণালয়ের সাথে যুক্ত করতে হবে। সেজন্য দেশে এবং দেশের বাইরেও যারা প্রযুক্তি দক্ষ এবং নতুন ধরনের কাজে আগ্রহী আছে এমন জনবল নিয়ে একটা স্পেশাল টিম গঠন করার কথাও ভাবা হচ্ছে বলে জানান তিনি।

Tags: টেন মিনিট স্কুল

এই বিভাগ থেকে আরও পড়ুন

নগদ ডিজিটাল ব্যাংক এর বিদেশি বিনিয়োগকারী কারা
প্রযুক্তি সংবাদ

নগদ ডিজিটাল ব্যাংক এর বিদেশি বিনিয়োগকারী কারা

আসছে রিয়েলমি ভি১১ ৫জি
নির্বাচিত

আসছে রিয়েলমি ভি১১ ৫জি

শুক্রবার বাংলাদেশে আসছেন স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট
নির্বাচিত

শুক্রবার বাংলাদেশে আসছেন স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট

সার্ভিস এক্সপার্টদের জন্য জীবন বীমা চালুর মধ্য দিয়ে ওয়ালটনের ‘এসি সার্ভিস পার্টনার কনফারেন্স’ অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

সার্ভিস এক্সপার্টদের জন্য জীবন বীমা চালুর মধ্য দিয়ে ওয়ালটনের ‘এসি সার্ভিস পার্টনার কনফারেন্স’ অনুষ্ঠিত

ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে গিয়ে লাঞ্ছিত হচ্ছেন কর্মীরা: আইএসপিএবি
নির্বাচিত

দ্রুতগতির ইন্টারনেটের রেকর্ড

দেশে হুয়াওয়ের চতুর্থ আইসিটি অ্যাকাডেমি যবিপ্রবিতে
প্রযুক্তি সংবাদ

দেশে হুয়াওয়ের চতুর্থ আইসিটি অ্যাকাডেমি যবিপ্রবিতে

Load More

ট্রেন্ডিং টপিক

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের
প্রযুক্তি বাজার

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের

নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর অবস্থা ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত: মার্কিন পুলিশ
শিক্ষা ও ক্যাম্পাস

নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর অবস্থা ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত: মার্কিন পুলিশ

ফোল্ডেবল ফোনের বাজারে মোটোরোলার নতুন চমক: আসছে ‘Razr 2026’
নির্বাচিত

ফোল্ডেবল ফোনের বাজারে মোটোরোলার নতুন চমক: আসছে ‘Razr 2026’

জ্বালানি সংকটের মধ্যে আইসিসিবিতে শুরু ‘ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’
অটোমোবাইল

জ্বালানি সংকটের মধ্যে আইসিসিবিতে শুরু ‘ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা

২০২৬ সালে মোবাইল গেমিং আর কেবল বিনোদনের মাধ্যম...

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

মেটার বিরুদ্ধে মামলা

মেটার বিরুদ্ধে মামলা

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix