Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ছবির ক্যাপশন নিচেই দেখাবে গুগল মেসেজ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪
ছবির ক্যাপশন নিচেই দেখাবে গুগল মেসেজ
Share on FacebookShare on Twitter

যেকোনো প্লাটফর্মেই ক্যাপশন সাধারণত ছবির নিচে লেখা হয়, তাই বিশ্লেষকদের মতে ছবির ওপরে ক্যাপশন লেখাটা বেমানান ও সঠিক নয়। নাইটটুফাইভগুগল জানিয়েছে, এখন থেকে গুগল মেসেজের ক্যাপশনগুলো ওপরের পরিবর্তে ছবির নিচে প্রদর্শিত হবে।

কথায় আছে, একটি ছবি হাজারো শব্দের সমান। অনেক শব্দের সমন্বয়ে যে ভাব প্রকাশ করা যায়, তা একটি ছবির মাধ্যমেই সম্ভব। তবে দর্শকের সুবিধার্থে ছবির পটভূমি, স্থান, সময় কিংবা ছবির অর্থ ব্যাখ্যা করতে ক্যাপশনের প্রয়োজন হয়। আগে যখন গুগল মেসেজে ক্যাপশনসহ (টেক্সট) কোনো ছবি পাঠানো হতো, তখন টেক্সটি ছবির ওপরে দেখা যেত। টেক জায়ান্ট গুগল তাদের মেসেজিং পরিষেবাটিতে ক্যাপশনের অংশটিতে পরিবর্তন এনেছে। পরিবর্তনটির ফলে ক্যাপশনকে আরো স্বাভাবিক দেখাবে।

এছাড়া ইমেজ ক্যাপশনটি কীভাবে কাজ করবে তা নিয়েও কাজ করছে গুগল। আগে গুগল মেসেজ ক্যাপশনসহ (টেক্সট) একটি ছবি পাঠালে ক্যাপশনটি পৃথক মেসেজ হিসেবে যেত। নতুন আপডেটের সঙ্গে ক্যাপশনটি এখন ছবির সঙ্গে একই বার্তার মধ্যে দেখাবে। শুধু আপডেটেড ভার্সনেই পাঠানো বা প্রাপ্ত ছবিতে নতুন ডিজাইনে ক্যাপশনকে দেখা যাবে। ক্যাপশনসহ পুরনো ছবিগুলো আগের মতোই প্রদর্শিত হবে। যদিও ক্যাপশনগুলো ছবির নিচে দেখানোর জন্য নতুন আপডেটটি খুবই সামান্য কাজ মনে হতে পারে।

তবে গুগল বলছে, ব্যবহারকারীর অভিজ্ঞতাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে এটি। নতুন ডিজাইনটি বর্তমানে শুধু উন্নত মেসেজিং প্রোটোকল আরসিএসের (রিচ কমিউনিকেশন সার্ভিসেস) মাধ্যমে পাঠানো ক্যাপশনসহ ছবির জন্য প্রযোজ্য। এসএমএস (সংক্ষিপ্ত বার্তা পরিষেবা) কথোপকথনে নতুন আপডেটটি কবে আসবে নিশ্চিত করেনি গুগল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনাসংশ্লিষ্ট হ্যাকিং ঠেকাতে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের জোট
নির্বাচিত

হ্যাকিং নিয়ে হ্যাকার ও সরকার পাল্টাপাল্টি অবস্থান

অ্যানড্রয়েড ১৬ কবে আসবে জানাল গুগল
প্রযুক্তি সংবাদ

অ্যানড্রয়েড ১৬ কবে আসবে জানাল গুগল

৫ কোটি গ্রাহক পাচ্ছে নগদ
প্রযুক্তি সংবাদ

আতঙ্কে নগদের গ্রাহক: চলছে ক্যাশ আউটের হিড়িক

মাত্র ৪৮ হাজার টাকায় হোন্ডার ১১০ সিসি বাইক!
অটোমোবাইল

মাত্র ৪৮ হাজার টাকায় হোন্ডার ১১০ সিসি বাইক!

মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধে ক্ষতিগ্রস্ত উবার
অটোমোবাইল

মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধে ক্ষতিগ্রস্ত উবার

হুয়াওয়ে-চালিত গাড়ি কিনলেই নগদ ভর্তুকি দিচ্ছে চীন, পদক্ষেপে বিস্মিত বিশেষজ্ঞরা
অটোমোবাইল

হুয়াওয়ে-চালিত গাড়ি কিনলেই নগদ ভর্তুকি দিচ্ছে চীন, পদক্ষেপে বিস্মিত বিশেষজ্ঞরা

Load More

ট্রেন্ডিং টপিক

জলবায়ু ঝুঁকিতে বিশ্বের ৮০ শতাংশ ডেটা সেন্টার
প্রযুক্তি সংবাদ

জলবায়ু ঝুঁকিতে বিশ্বের ৮০ শতাংশ ডেটা সেন্টার

গুগলে মেসির নাম সার্চ করলেই চমকে যাবেন
পাঁচমিশালি

গুগলে মেসির নাম সার্চ করলেই চমকে যাবেন

দেশজুড়ে ওয়ালটন প্লাজার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও হটলাইন চালু
প্রযুক্তি সংবাদ

দেশজুড়ে ওয়ালটন প্লাজার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও হটলাইন চালু

আপনার অ্যান্ড্রয়েড ফোন ভাইরাসে আক্রান্ত কিনা বলে দেবে এই ৪ লক্ষণ
নির্বাচিত

আপনার অ্যান্ড্রয়েড ফোন ভাইরাসে আক্রান্ত কিনা বলে দেবে এই ৪ লক্ষণ

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাজেট বাজারে রিয়েলমির চমক: আসছে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ‘রিয়েলমি পি৪এক্স ৪জি’
প্রযুক্তি বাজার

বাজেট বাজারে রিয়েলমির চমক: আসছে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ‘রিয়েলমি পি৪এক্স ৪জি’

বাজেট স্মার্টফোনের বাজারে গ্রাহকদের জন্য বড় চমক নিয়ে...

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার

দেশজুড়ে ওয়ালটন প্লাজার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও হটলাইন চালু

দেশজুড়ে ওয়ালটন প্লাজার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও হটলাইন চালু

গ্রামীণফোন, টেলিটক, রবি, বাংলালিংকের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

গ্রামীণফোন, টেলিটক, রবি, বাংলালিংকের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৫ আগস্ট ২০২৪

ছবির ক্যাপশন নিচেই দেখাবে গুগল মেসেজ

Techzoom.TV |
TechzoomTV