Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৮২% হামলায় সাইবার হামলাকারীরা নিজেদের উপস্থিতি সরিয়ে ফেলেছে: সফোস

৩৮% র‍্যানসমওয়্যার হামলা ঘটছে কেবল ৫ দিনের মধ্যে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 22 November 2023
৮২% হামলায় সাইবার হামলাকারীরা নিজেদের উপস্থিতি সরিয়ে ফেলেছে: সফোস
Share on FacebookShare on Twitter

সাইবারসিকিউরিটি প্রতিষ্ঠান সফোস সম্প্রতি অ্যাকটিভ অ্যাডভারসেরি ফর সিকিউরিটি প্র্যাক্টিশনার রিপোর্ট প্রকাশ করেছে। এতে দেখা যায় প্রায় ৪২% সাইবার হামলার ঘটনায় টেলিমেট্রি লগের উপস্থিতি ছিল না। এর মধ্যে প্রায় ৮২% ঘটনার ক্ষেত্রে সাইবার অপরাধীরা শুধুমাত্র নিজেদের অস্তিত্ব গোপন রাখার জন্য এই টেলিমেট্রি বন্ধ করে দিয়েছে অথবা মুছে ফেলেছে। ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের প্রথমার্ধ পর্যন্ত ইনসিডেন্ট রেসপন্স (আইআর) ঘটনা এর উপর সফোস বিশ্লেষণ চালায়। যা উঠে এসেছে এই প্রতিবেদনটিতে।

টেলিমেট্রির মধ্যে কোন গ্যাপ বা ফাঁক থাকলে প্রতিষ্ঠানের নেটওয়ার্ক এবং সিস্টেমে দৃশ্যমানতা কমে যায়। অন্যদিকে, সাইবার হামলাকারীদের ডুয়েল টাইম (প্রাথমিক পর্যায়ের অ্যাক্সেস থেকে শনাক্তকরণের সময় পর্যন্ত) ক্রমাগত কমে আসছে, তাই হামলাগুলো মোকাবিলাও করতে হয় দ্রুততার সাথে। আর এমন অবস্থায় টেলিমেট্রির মধ্যে কোন গ্যাপ থাকলে তা মোকাবিলা করা আরও কঠিন হয়ে পড়ে।

পাঁচ দিনের মধ্যে বা এর কম সময়ের মধ্যে র‍্যানসমওয়্যারের হামলার ঘটনাগুলোকে “দ্রুত আক্রমণ” হিসাবে এই প্রতিবেদনে আলাদা করা হয়েছে। দেখা যায় ৩৮% ঘটনাগুলো ঘটেছে এই সময়সীমার মধ্যে। অন্যদিকে পাঁচ দিনের বেশি সময় ধরে র‍্যানসমওয়্যারের হামলা হলে সেটি “ধীর গতির আক্রমণ”, যার পরিমাণ ছিল ৬২% ।

এই “দ্রুত” এবং “ধীর” গতির র‍্যানসমওয়্যারের হামলাগুলোকে সূক্ষ্মভাবে পরীক্ষা করার সময় দেখা যায়, হামলাকারীরা প্রায় একই উপায়ে, এবং একই টুলস আর লিভিং-অফ-দ্য-ল্যান্ড বাইনারি (এলওএলবিন) ব্যবহার করেছে। যার ফলে এটি বোঝা যায় যে হামলা ঠেকাতে নতুন কোন কৌশল প্রয়োগের প্রয়োজন নেই। বরং হামলা ঠেকাতে দরকার দ্রুত আক্রমণ এবং টেলিমেট্রির অনুপস্থিতি সম্পর্কে সচেতন হওয়া। তা না হলে হামলার পরিনতি আরও খারাপ হয়ে যায়।

সফোসের ফিল্ড সিটিও কমার্শিয়াল, জন শিয়ের বলেন “সাইবার অপরাধীরা কেবল তখনই নতুন কৌশল ব্যবহার করে যখন তারা নির্দিষ্ট কোন লক্ষ্যে যেতে চায়। এমনকি হামলা দ্রুত গতিতে করলেও তারা তাদের হামলার উপায়গুলো মৌলিকভাবে পরিবর্তন করে না। তাই হামলা মোকাবিলা করার ক্ষেত্রেও প্রতিষ্ঠানগুলোর স্ট্র্যাটেজি পরিবর্তন করার প্রয়োজন হয় না। শক্তিশালী নিরাপত্তার কাঠামো, আর পর্যবেক্ষণের পাশাপাশি এতে প্রয়োজন সম্পূর্ণ টেলিমেট্রি। সর্বোপরি হামলাকারীদের পথকে যত বেশি কঠিন করা যাবে, তত বেশি একটি প্রতিষ্ঠান সময় পাবে হামলাগুলো প্রতিটি পর্যায়ে মোকাবিলা করার।”

২৫টি সেক্টরের সফোসের মোট ২৩২টি ইনসিডেন্ট রেসপন্স (আইআর) ঘটনার উপর ভিত্তি করে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ২০২২ সালের জানুয়ারি ১ থেকে ২০২৩ সালের জুন ৩০ এর মধ্যে এই হামলাগুলো সংঘটিত হয় যেখানে প্রতিষ্ঠানগুলো ছিল ছয়টি মহাদেশের মোট ৩৪টি ভিন্ন দেশ থেকে।

হামলাকারীদের কৌশল, এবং টুলস সম্পর্কে আরও জানতে, ভিজিট করুন Sophos.com এবং বিস্তারিত জেনে নিন সফোস অ্যাকটিভ অ্যাডভারসারি রিপোর্ট ফর সিকিউরিটি প্র্যাক্টিশনারস প্রতিবেদনটি সম্পর্কে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নেটওয়ার্কসফোসসফোস অ্যাকটিভসিস্টেম

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইসিটি বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ
প্রযুক্তি সংবাদ

আইসিটি বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

ডিসেম্বরের থেকে অবৈধ মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ
প্রযুক্তি সংবাদ

ডিসেম্বরের থেকে অবৈধ মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ

দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বাংলা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল
প্রযুক্তি সংবাদ

দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বাংলা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল

মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব কাটানোর চেষ্টায় হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব কাটানোর চেষ্টায় হুয়াওয়ে

উইন্ডোজ ১১ এর বেটা সংস্করণ উন্মুক্ত করলো মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

উইন্ডোজ ১১ এর বেটা সংস্করণ উন্মুক্ত করলো মাইক্রোসফট

টাইম ম্যাগাজিনের ‘বেস্ট ইনভেনশন্স অব ২০২৩’ এর তালিকায় অপো
প্রযুক্তি বাজার

টাইম ম্যাগাজিনের ‘বেস্ট ইনভেনশন্স অব ২০২৩’ এর তালিকায় অপো

Load More

ট্রেন্ডিং টপিক

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল

ফোল্ডেবল আইফোনের বিক্রি শুরু
প্রযুক্তি বাজার

ফোল্ডেবল আইফোনের বিক্রি শুরু

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬
প্রযুক্তি সংবাদ

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬

২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় বসছে পর্যটন মেলা
বিবিধ

২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় বসছে পর্যটন মেলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

মধ্যম বাজেটের স্মার্টফোনের বাজারে নতুন দুটি মডেল আনার...

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 November 2023

৮২% হামলায় সাইবার হামলাকারীরা নিজেদের উপস্থিতি সরিয়ে ফেলেছে: সফোস

Techzoom.TV |
TechzoomTV