Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পলক ও ইমদাদের নামে আইসিটি আইনে মামলা হচ্ছে

ইন্টারনেট বন্ধ নিয়ে মিথ্যাচার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২১ আগস্ট ২০২৪
পলক ও ইমদাদের নামে আইসিটি আইনে মামলা হচ্ছে
Share on FacebookShare on Twitter

এবার আইসিটি আইনে মামলা হতে যাচ্ছে সদ্য সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মো. ইমদাদুল হকের বিরুদ্ধে। আগামীকাল বুধবার সকালে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে এই মামলা দায়ের করার কথা রয়েছে।

মূলত ১৫ জুলাই থেকে দফায় দফায় ইন্টারনেট বন্ধ নিয়ে জুনাইদ আহমেদ পলক ও মো. ইমদাদুল হক মিথ্যাচার করে মানুষের সঙ্গে প্রতারণা করেছেন বলে এই মামলা করবেন একজন ভুক্তভোগী। মামলার এজাহারে পলক ও ইমদাদের নানান সময় নানান ধরনের মন্তব্যের তথ্য-উপাত্ত ও পরিসংখ্যান উল্লেখ থাকবে।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলন যখন তুঙ্গে, এমন সময় পুরো দেশকে ইন্টারনেটবিহীন করে জুনাইদ আহমেদ পলক ডেটা সেন্টারে আগুন, সাবমেরিন কেবলের তার ক্ষতিগ্রস্ত হওয়াসহ নানা কথা বলেন। সে সময় সরকারিভাবে জনগণের ফোনে এসএমএস পাঠানো হয়, ‘সন্ত্রাসীদের আগুনের কারণে ডেটা সেন্টার পুড়ে যাওয়া এবং আইএসপির তার পুড়ে যাওয়ার কারণে সারা দেশে ইন্টারনেট সেবা ব্যাহত, মেরামত করতে সময় লাগবে।’

মোবাইল ইন্টারনেট বন্ধ প্রসঙ্গে ১৮ জুলাই জুনাইদ আহমেদ পলক জাতীয় ও নাগরিক নিরাপত্তার কথা বলেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমগুলো সহযোগিতা করলে সরকারকে কঠোর অবস্থানে যেতে হতো না বলেও সেদিন তিনি বলেছিলেন।

ব্রডব্যান্ড ইন্টারনেটও ১৮ জুলাই রাত ৯টা থেকে বন্ধ হয়ে যায়। এ বিষয়ে জুনাইদ আহমেদ পলক ১৮ জুলাই বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত অগ্নিসংযোগের কারণে মহাখালীতে অবস্থিত ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বলেছেন। এ ছাড়া সারা দেশে শত শত কিলোমিটার ফাইবার কেবল পুড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।

ওই সময় একই সূরে কথা বলেন আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক। আগুনে পুড়ে যাওয়া ডাটা সেন্টার সংস্কার করতে সময় লাগবে বলে বিভ্রান্তিকর তথ্য ছড়ান ইমদাদ।

গত ২৭ জুলাই সাবেক প্রতিমন্ত্রী আগারগাঁওয়ের ডাক ভবনে এক অনুষ্ঠানে বলেছিলেন, মহাখালীতে তিনটা ডেটা সেন্টারে আইএসপিদের (গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান) ৭০ শতাংশ সার্ভার থাকে। দেশের ৩৪টি আইআইজির (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) মধ্যে ১৮টির ডেটা এই তিনটি ডেটা সেন্টারে হোস্ট করা। সরকার ইন্টারনেট বন্ধ করেনি। ইন্টারনেট বন্ধ হয়ে গেছে।

এমনকি গত ২৩ জুলাই মহাখালীতে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে গিয়েও তিনি বলেছিলেন, অগ্নিসংযোগের কারণে ডেটা সেন্টার সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তখন তারা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হন।

তবে ২৮ জুলাই জুনাইদ আহমেদ পলক জানিয়েছিলেন, বাংলাদেশ পুরোপুরি ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল না। সরকারের কেপিআইভুক্ত যেসব প্রতিষ্ঠান ও জরুরি সেবা রয়েছে, সেখানে সব সময়ই ইন্টারনেট চলমান ছিল বলে জানিয়েছিলেন তিনি। গুরুত্বপূর্ণ কিছু তথ্য পরিকাঠামোতে ইন্টারনেট যুক্ত রাখা হয়েছিল বলেও জানিয়েছেন। তিনি আরও বলেছিলেন, ‘আমরা কখনোই ইন্টারনেট বন্ধ রাখার পক্ষে না। আমরা কোনো অ্যাপ বন্ধ রাখি না।’

ইন্টারনেট বন্ধ ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম টানা ১৩ দিন বন্ধ ছিল। প্ল্যাটফর্মগুলো চালু না হওয়া প্রসঙ্গে জুনাইদ আহমেদ বলেছিলেন, ফেসবুক কর্তৃপক্ষের দায়িত্বশীল আচরণ ও দেশের আইন মেনে চললে চালু হবে; কিন্তু তিনি নিজে ফেসবুক থেকে শুরু করে প্রায় সব মাধ্যমেই সক্রিয় ছিলেন।

এদিকে ১৩ আগস্ট ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনের সময়ে পুরো দেশ ইন্টারনেটবিহীন করে রেখেছিল বিগত সরকারই। ওই সরকারের তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ইন্টারনেট বন্ধ নিয়ে ডেটা সেন্টার পুড়ে যাওয়াসহ নানা গল্প ফেঁদেছিলেন। আদতে তেমন কোনো ঘটনাই ঘটেনি। তিনি নিজে, বিটিআরসি ও এনটিএমসি ইন্টারনেট বন্ধে জড়িত। পলক ডেটা সেন্টারের ঘটনা প্রচার করে জাতির সঙ্গে মিথ্যাচার করেছেন বলে তদন্ত প্রতিবেদনে উঠে আসে। দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার সঙ্গে কারা জড়িত, তা জানতে এ মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম ১১ আগস্ট ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে প্রতিবেদন চেয়েছিলেন। তার প্রেক্ষিতে এ তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়।

প্রাথমিক প্রতিবেদন বলা হয়, গত ১৫-১৬ জুলাই মোবাইল ইন্টারনেট এবং গত ১৮ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত ও ৫ আগস্ট ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ ও চালু করার জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রশাসনিক অনুমোদন ছাড়া ওই মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মৌখিক নির্দেশ দেন। এবং সেই অনুযায়ী বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদের নির্দেশনায় তা সম্পন্ন করা হয়।

এসব নানান ঘটনার প্রেক্ষাপটকে সামনে রেখে আগামীকাল বুধবার সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও আইএসপিএবির সভাপতি মো. ইমদাদুল হকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা হতে যাচ্ছে। এ ব্যাপারে ভুক্তভোগীর আইনজীবী অ্যাডভোকেট ইসরাত হাসান ভোরের কাগজকে বলেন, দায়িত্বশীল পদে থেকে দুইজন মানুষ দেশের মানুষের সঙ্গে মিথ্যাচার করেছেন। যার ফলশ্রুতিতে বিশ্বদরবারে বাংলাদেশের ইমেজ সংকটে পড়ে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়। তিনি সামাজিক মাধ্যম বন্ধ করে নিজেই ফেসবুকে পোস্ট দিয়েছেন। ইসরাত হাসান বলেন, আমরা পলক ও ইমদাদের মিথ্যাচার এবং এর ফলে দেশজুড়ে যেসব ক্ষতিসাধন হয়েছে তা অবহিত করে আদালতের কাছে ন্যায়বিচার চাইবো।

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যাপলের লোগো অর্ধেক খাওয়া কেন?
প্রযুক্তি সংবাদ

আইফোনে চার্জার না দেওয়ায় অ্যাপলকে ব্রাজিলে ফের জরিমানা

১ লক্ষ পরিবারে স্যামসাং স্মার্ট টিভি পৌঁছে দেবে ইভ্যালি
ই-কমার্স

১ লক্ষ পরিবারে স্যামসাং স্মার্ট টিভি পৌঁছে দেবে ইভ্যালি

হুয়াওয়ের ৩০ দেশে ৪৬টি ৫জি চুক্তি
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের ৩০ দেশে ৪৬টি ৫জি চুক্তি

বিটিআরসিকে ১০০০ কোটি টাকা দিল গ্রামীণফোন
টেলিকম

বিটিআরসির বিধিনিষেধ স্থগিতে গ্রামীণফোনের করা রিট তালিকা থেকে বাদ

নিলামে তরঙ্গ বিক্রি, আয় ১০ হাজার ৬৪৬ কোটি টাকা
টেলিকম

নিলামে তরঙ্গ বিক্রি, আয় ১০ হাজার ৬৪৬ কোটি টাকা

ফিচার ফোন মার্কেটে শীর্ষে আইটেল
প্রযুক্তি সংবাদ

ফিচার ফোন মার্কেটে শীর্ষে আইটেল

Load More

ট্রেন্ডিং টপিক

বাজেট স্মার্টফোনে নতুন চমক নিয়ে আসছে রিয়েলমি
প্রযুক্তি সংবাদ

বাজেট স্মার্টফোনে নতুন চমক নিয়ে আসছে রিয়েলমি

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পাবেন সাড়ে ১৩ কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পাবেন সাড়ে ১৩ কোটি ডলার

অন্য পণ্য না কিনলে মেলে না সয়াবিন তেল
অর্থ ও বাণিজ্য

অন্য পণ্য না কিনলে মেলে না সয়াবিন তেল

চীনের নতুন উদ্ভাবনে ড্রোনের ভাসমান থাকার দিন হবে ‘অনির্দিষ্টকাল’
প্রযুক্তি সংবাদ

চীনের নতুন উদ্ভাবনে ড্রোনের ভাসমান থাকার দিন হবে ‘অনির্দিষ্টকাল’

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনলাইন ‘রেপ একাডেমি’ খুলে ফেসবুক গ্রুপে সক্রিয় সুযোগসন্ধানীরা
নির্বাচিত

অনলাইন ‘রেপ একাডেমি’ খুলে ফেসবুক গ্রুপে সক্রিয় সুযোগসন্ধানীরা

ফেসবুকে আপনার বা আপনার সন্তানের একটি সাধারণ পারিবারিক...

এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও

এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে সাবস্ক্রিপশন সেবা

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে সাবস্ক্রিপশন সেবা

সিএফএমওটিও-র হাত ধরে বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার ‘জিহো’-র রাজকীয় অভিষেক

সিএফএমওটিও-র হাত ধরে বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার ‘জিহো’-র রাজকীয় অভিষেক

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix