Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মুখ খুললেন ‘আলো আসবেই’ গ্রুপের অ্যাডমিন তুষ্টি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
মুখ খুললেন ‘আলো আসবেই’ গ্রুপের অ্যাডমিন তুষ্টি
Share on FacebookShare on Twitter

‘আলো আসবেই’—আওয়ামী লীগপন্থী শিল্পীদের এ হোয়াটসঅ্যাপ গ্রুপটি নিয়ে চলছে তুমুল সমালোচনা। কারণ সেখান থেকে জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষার্থীদের গায়ে গরম পানি দেওয়ার পরামর্শ এসেছিল। গ্রুপটির চার অ্যাডমিনের একজন হলেন অভিনেত্রী শামীমা তুষ্টি। গ্রুপটি নিয়ে তুমুল সামালোচনার মাঝে নিজের অবস্থান জানালেন তিনি।

উপলব্ধি প্রকাশ করে দীর্ঘ এক ফেসবুক পোস্ট দিয়েছেন তিনি। আজ শনিবার শামীমা তুষ্টি লিখেছেন, ‘আমি এই মুহূর্তে যা লিখতে যাচ্ছি, আমি জানি, তার জন্য আমি গালি ও ট্রলের সম্মুখীন হতে পারি। তবুও আমি আমার পজিশন ক্লিয়ার করতে চাই। আমি প্রথমেই বলে নিতে চাই যে, আমি একটা রাজনৈতিক দলের সক্রিয় কর্মী। বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় কর্মী। এর কারণ আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। ১৯৬৫ সালে বাবা মালিবাগ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, তাই আমার বাড়িতে সবসময় এই পরিবেশই ছিল যেখানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আমি আমার নিজের পক্ষ ভেবেছি। আমার এই পক্ষপাতিত্ব যে ভুল তাও আমি মনে করি না। আমি মনে করি, আমি আমার অংশগ্রহণ ঠিক বিবেচনা করেই করেছি। কিন্তু এই দলের সদস্য হওয়া সত্ত্বেও আমার নিজের কিছু বিচার-বিবেচনা আছে। আপনারা সকলেই জানেন কেউ কোনো দলের কর্মী হিসেবে কাজ করে, তখন তার সেই দলের নেতাদের কথামতো কাজ করতে হয়। সেসব দলীয় নির্দেশনার বিপক্ষে গিয়ে কাজ করার পরিস্থিতি থাকে না। এবং আমি তা করতেও চাই না দলের কর্মী হিসেবে।’

তিনি আরও লিখেছেন, ‘তাই বলে এই হত্যাকাণ্ড, শিক্ষার্থীদের বিরুদ্ধে এই নৃশংসতার আমি সমর্থক নই। এক মিনিটের জন্যও ছিলাম না। বাংলাদেশ আওয়ামী লীগে বহু কর্মীই তা ছিলেন না। আমাদের অনেকেরই পজিশন নেওয়া দরকার ছিল। অনেক আগেই দরকার ছিল। আমি জানি, আপনাদের অনেকে এই কথাতেও ক্ষুব্ধ হবেন। কিন্তু আশা করি, এটা মানবেন যে, আমরা বাংলাদেশে কী ঘটছে তাও জানতে দেরি করেছি। দলীয় রাজনীতির মধ্যেও খবর ফিল্টার হয়। যার সন্তান গেছে তার অবস্থা ভেবেছি। প্রতি মুহূর্তে আমি, আমাদের কেউ কেউ, একটা পজিশন নিতে গেছি। সেসব পজিশন কারো না কারো কারণে অন্য আরেকটা পজিশন হয়ে গেছে। আমরা বিটিভিতে গেছি, শিল্পীরা সহিংসতা ও ছাত্রদের হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করতে, করেছেনও, তবে সেটা সংবাদে তেমন করে আসেনি। কিন্তু যা এসেছে তাতে আরও ভুল বোঝার জায়গা তৈরি হয়েছে। তবে যা দেখা গেছে সেটাও ঠিক না তা আমি বলব না। আমরা হাসপাতালেও আহতদের দেখতে গেছি। আর তখনও আমি সকল কিছু বুঝে উঠতে পেরেছি তেমন না।’

পক্ষ বদলের চেষ্টা করছেন না এই অভিনেত্রী। সেকথা জানিয়ে তুষ্টি বলেন, ‘আমরা যে যাই ভাবি না কেন, দল মূলত কী কী করতে যাচ্ছে বা কী করবে, তা সম্পূর্ণ জানার উপায় আমাদের ছিল না। আমি এসব কথা বলে পক্ষ বদলের চেষ্টা করছি না। বরং আমার দলের পক্ষে যেসব মারাত্মক ভুল ছিল আমার যেসব বোঝাবুঝি ছিল সেগুলোর কারণে আমার দোনোমনা আর পরিস্থিতির কথা আপনাদের জানাতে এসেছি। আমি একটা সংগঠন করি, যেখানে সিংহভাগই এই হিংস্রতা, এই হত্যার সমর্থক নয়। কিন্তু আমাদের কোনো একটা পজিশন কীভাবে নিতে পারি তা ভাবতে ভাবতেই প্রতিদিন আরও নতুন মৃত্যু হয়েছে। প্রতিদিন আরও বেশি করে আপনাদের থেকে দূরে সরে গেছি।’

শিল্পীদের গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’র কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলাম। সেখানেও আমি বলেছি যে, সকলের সঙ্গে গিয়ে আলাপ করতে হবে। এগুলো বন্ধ করা দরকার। কিন্তু ঘটনা এত দ্রুত ঘটছিল আমি যা সমর্থন করি না তা আপনাদের জানানোর সুযোগ পাইনি। তাছাড়া আমার অনেক সহকর্মীরাও এসবের ভিতরে ছিলেন, পরে হয়তো থাকেননি। তারাও আমাকে অনেক গালাগাল করেছেন। তবু আমি বলতে চাই যে, আমি আমার সহকর্মীদের জন্য অনেক কিছুই করার চেষ্টা করেছি। এখনো তাই করব। এছাড়াও আমরা আমাদের সিনিয়র সহকর্মীদের সঙ্গেও যোগাযোগ করতে পরিনি এক সঠিক দিক নির্দেশনার জন্য। সেসবও আমাকে ভাবিয়েছে।’

দলীয় সকল কর্মকাণ্ড অভিনেত্রী সমর্থন করেন না দাবি করে লিখেছেন, ‘এখনও আপনাদের সামনে এসে কথা বলতে দেরি করেছি। যে ঘৃণার সম্মুখীন আমরা, যে গালাগালি আমি খেতে পারি সেসবের ভয়েই আরও আরও দেরি করে ফেলেছি। কিন্তু আমি নিজেকে বুঝিয়েছি, এসব সমালোচনা আর গালি আর ট্রল আমার গ্রহণ করতে হবে। আর সেসবের মধ্য দিয়েই শিক্ষাগ্রহণ করতে হবে। আপনারা দয়া করে ভুল বুঝবেন না। আমি দল বদলের ইচ্ছা থেকে আসিনি। আমি যে দলে ছিলাম সেই দলের নেতৃবৃন্দের সকল কার্যক্রম যে আমি সমর্থন করি না সেটা জানাতে এসেছি। আমি জানাতে এসেছি, আমি দল করলেও নিজের বিচারবুদ্ধি বিবেক-বিবেচনা বিক্রি দিয়ে আমি দল করি না।’

ট্রল ও গালির ভয়ে এতদিন মুখ খুলেননি বলেও জানান অভিনেত্রী। শামীমা তুষ্টি লিখেছেন, ‘আমি অনেক দেরিতে আপনাদের সামনে এসেছি। কিন্তু আমার অনুভূতি নতুন নয়। শুরু থেকেই হচ্ছিল। আমি সত্যি সত্যি ট্রল-গালির ভয়েই আমি আগে লিখিনি। অনেক ট্রল আর গালি নেওয়ার মতো মানসিক অবস্থায় ছিলাম না। এখন কিছুটা কিছুটা নিজেকে সংযত করতে পেরেছি। সহ্য করার মত ধৈর্য আশা করি আমার হবে, আপনাদের সকল কথা নেওয়ার।’

সবশেষে তিনি লিখেছেন, ‘সে রকম জায়গা থেকেই আমার অবস্থান আমি আপনাদের কাছে পরিষ্কার করলাম। আমি সকলের মঙ্গল কামনা করছি। শহীদদের আত্মত্যাগ যেন বাংলাদেশে বিফলে না যায়, সেই প্রত্যাশা করছি।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগল প্লে স্টোরে দেখতে পাবেন কোন অ্যাপের ডাউনলোড বাড়ছে বা কমছে
প্রযুক্তি সংবাদ

গুগল প্লে স্টোরে দেখতে পাবেন কোন অ্যাপের ডাউনলোড বাড়ছে বা কমছে

গাড়ির গতি সীমার মধ্যে রাখতে সাহায্য করবে গুগল ম্যাপস
নির্বাচিত

গাড়ির গতি সীমার মধ্যে রাখতে সাহায্য করবে গুগল ম্যাপস

অ্যামাজন নয়, ১০ বিলিয়ন ডলারের কাজ পেল মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

বিশ্বজুড়ে ক্রীড়া ও অ্যান্টি-ডোপিং সংস্থায় সাইবার হামলা

মোবাইল নিতে পারবেন ভোটাররা, গোপন কক্ষে ছবি তোলা নিষেধ: ইসি সচিব
প্রযুক্তি সংবাদ

মোবাইল নিতে পারবেন ভোটাররা, গোপন কক্ষে ছবি তোলা নিষেধ: ইসি সচিব

নিরবচ্ছিন্ন ও মানসম্মত টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করুন: ফয়েজ আহমদ তৈয়্যব
প্রযুক্তি সংবাদ

নিরবচ্ছিন্ন ও মানসম্মত টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করুন: ফয়েজ আহমদ তৈয়্যব

উইন্ডোজ পিসি ও ম্যাকে আসছে অফিস ২০২১
নির্বাচিত

উইন্ডোজ পিসি ও ম্যাকে আসছে অফিস ২০২১

Load More

ট্রেন্ডিং টপিক

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট
নির্বাচিত

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট

যে কারণে বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি কমতে পারে
নির্বাচিত

২০২৬ সালে বিশ্বে স্মার্টফোন শিপমেন্ট কমবে ১৪.৩ শতাংশ, ঘুরে দাঁড়াবে ২০২৮ থেকে

২০২৬ সালের সেরা ৫ অপো স্মার্টফোন, কোনটি কার জন্য
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫ অপো স্মার্টফোন, কোনটি কার জন্য

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

এজেন্টদের ওপর ‘অতিরিক্ত হস্তক্ষেপের’ অভিযোগ বিকাশ বিরুদ্ধে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা
অটোমোবাইল

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা গাড়িতে ৫০ শতাংশ...

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ সেপ্টেম্বর ২০২৪

মুখ খুললেন ‘আলো আসবেই’ গ্রুপের অ্যাডমিন তুষ্টি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix