Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্রামীণফোনের নতুন চিফ টেকনোলজি অফিসার জয় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 16 March 2022
গ্রামীণফোনের নতুন চিফ টেকনোলজি অফিসার জয় প্রকাশ
Share on FacebookShare on Twitter

গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে নিয়োগ পেয়েছেন জয় প্রকাশ। আগামী ১ এপ্রিল থেকে তার নিয়োগ কার্যকর হবে।

এ দায়িত্বগ্রহণের আগে তিনি ২০১৪ সালের নভেম্বর মাস থেকে টেলিনর মিয়ানমারের চিফ টেকনোলজি অফিসার হিসেবে কর্মরত ছিলেন। গ্রামীণফোনের বর্তমান সিটিও রাদে কোভাসেভিচ টেলিনর প্রকিউরমেন্ট কোম্পানির চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

টেলিযোগাযোগ খাতে জয় প্রকাশের (জেপি) সুদীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে। মিয়ানমারে তিনি নেটওয়ার্ক ও আইটিসহ সকল ধরনের প্রযুক্তি বিষয়ক কার্যক্রমের দায়িত্ব পালন করেন। মিয়ানমারের স্টার্টআপ টিমের অংশ হিসেবে জয় প্রকাশ টেলিনর মিয়ানমারের উচ্চক্ষমতা সম্পন্ন ডেটা নেটওয়ার্ক স্থাপন ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার সময়কালে টেলিনর মিয়ানমার টাচ ফ্রি অপারেশন্স ও ডিজিটাল টেলকোর সম্ভাবনা উন্মোচনে প্রথম সারিতে অবস্থান তৈরি করতে সক্ষম হয়। টেলিনর মিয়ানমারে যোগদানের আগে, জেপি টেলিনর ইন্ডিয়ার সার্কেল টেকনিক্যাল হেড হিসেবে বিহার ও ইস্টার্ন উত্তর প্রদেশে কর্মরত ছিলেন।

জয় প্রকাশ বলেন, প্রবৃদ্ধিশীল ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোনের সিটিও হিসেবে নিয়োগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। বিগত বছরগুলোতে নিরলস প্রচেষ্টায় গ্রামীণফোন ৮ কোটি ৩০ লাখেরও বেশি গ্রাহকের জন্য শক্তিশালী টেলিযোগাযোগ নেটওয়ার্ক তৈরি করেছে; একইসঙ্গে উদ্ভাবন, প্রযুক্তি ও বৈচিত্রপূর্ণ পণ্য ও সেবা উন্মোচনের মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল অন্তর্ভুক্তিতে অবদান রেখেছে। এমন একটি টিমের অংশ হয়ে এ পথচলায় একসাথে কাজ করতে পারব ভেবে আমি রোমাঞ্চিত।

জয় প্রকাশকে স্বাগত জানিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, জয় প্রকাশকে গ্রামীণফোন পরিবারে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনের মাধ্যমে সবকিছু সম্ভব করে গড়ে তোলার লক্ষ্যে আমাদের কৌশলগত প্রচেষ্টায় তার সুদীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতা সহায়ক ভূমিকা রাখবে; পাশাপাশি, তার অন্তর্ভুক্তি গ্রাহকের ডিজিটাল লাইফের প্রত্যাশা পূরণে ভবিষ্যৎ উপযোগী নেটওয়ার্ক তৈরিতেও সহায়তা করবে।

গত সাড়ে চার বছরেরও বেশি সময় ধরে আধুনিক নেটওয়ার্ক তৈরির মাধ্যমে ৮ কোটি ৩০ লাখের বেশি গ্রাহককে সহায়তায় অসামান্য অবদান রাখার জন্য ইয়াসির আজমান বিদায়ী সিটিও রাদেকে ধন্যবাদ জানান। পাশাপাশি, তিনি রাদেকে তার আগামী দিনের পথচলার জন্য শুভ কামনা জানান।

ইলেকট্রনিকস এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে জয় প্রকাশের বি.ই. ডিগ্রি রয়েছে। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বৈধভাবেই হ্যাকারদের সামনে লাখ লাখ ডলার আয়ের সুযোগ!
প্রযুক্তি সংবাদ

বিশ্বের ভয়ঙ্কর ছয় হ্যাকার

বদলে যাচ্ছে চাকরির বাজার, নতুনদের নিয়োগ কমেছে
প্রযুক্তি সংবাদ

বদলে যাচ্ছে চাকরির বাজার, নতুনদের নিয়োগ কমেছে

চালক ছাড়াই রাস্তায় চলছে অ্যামাজনের রোবোট্যাক্সি
নির্বাচিত

চালক ছাড়াই রাস্তায় চলছে অ্যামাজনের রোবোট্যাক্সি

হোটেল বা ট্রায়াল রুমে গোপন ক্যামেরা আছে কিনা জানাবে স্মার্টফোন!
টিপস

হোটেল বা ট্রায়াল রুমে গোপন ক্যামেরা আছে কিনা জানাবে স্মার্টফোন!

প্রযুক্তি সংবাদ

ইসরোরে তৈরি পজিশনিং ব্যবহার করে স্মার্টফোন আনছে শাওমি ও রিয়েলমি

৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিম ডি-রেজিস্ট্রেশনের নির্দেশ
টেলিকম

৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিম ডি-রেজিস্ট্রেশনের নির্দেশ

Load More

ট্রেন্ডিং টপিক

দেশে এআই চালিত টিভি লাইনআপ উন্মোচন করল স্যামসাং
প্রযুক্তি সংবাদ

দেশে এআই চালিত টিভি লাইনআপ উন্মোচন করল স্যামসাং

স্ক্রিন ছাড়াই স্বাস্থ্য-ফিটনেস ট্র্যাকিং করবে এই স্মার্টব্যান্ড
প্রযুক্তি সংবাদ

স্ক্রিন ছাড়াই স্বাস্থ্য-ফিটনেস ট্র্যাকিং করবে এই স্মার্টব্যান্ড

নতুন প্রজন্মের জন্য নতুন ফ্ল্যাগশিপ: helio110
নির্বাচিত

নতুন প্রজন্মের জন্য নতুন ফ্ল্যাগশিপ: helio110

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
প্রযুক্তি সংবাদ

বিটিআরসিতে একসঙ্গে ১৭ কর্মকর্তার পদায়ন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Samsung Galaxy S27 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা লেআউট
প্রযুক্তি সংবাদ

Samsung Galaxy S27 Ultra: ক্যামেরা লেআউট নিয়ে অন-লিকস ও আইস ইউনিভার্সের ভিন্ন দাবি

২০২৭ সালের প্রথমার্ধে বাজারে আসার সম্ভাবনা রয়েছে স্যামসাংয়ের...

নিখোঁজ ব্যক্তিদের তথ্য প্রচারে ওয়ালটন প্লাজা ও মুন অ্যালার্টের উদ্যোগ

ওয়ালটন প্লাজার ৭০০ টিভিতে প্রচার হবে নিখোঁজ ব্যক্তিদের তথ্য

বাংলালিংকের প্রতি মিনিট কলে ১০ এমবি ইন্টারনেট অফার

বাংলালিংকে প্রতি মিনিট কথা বললেই মিলবে ১০ এমবি ইন্টারনেট

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 March 2022

গ্রামীণফোনের নতুন চিফ টেকনোলজি অফিসার জয় প্রকাশ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix