Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ক্যানভা অ্যাপ ব্যবহারের ছয়টি চমৎকার উপায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
ক্যানভা অ্যাপ ব্যবহারের ছয়টি চমৎকার উপায়
Share on FacebookShare on Twitter

ক্যানভা হলো একটি গ্রাফিক ডিজাইন প্লাটফর্ম, যা ভিজ্যুয়াল কন্টেন্ট তৈরির জন্য টুল সরবরাহ করে। এটি ব্যবহারবান্ধব ইন্টারফেস প্রদান করে, যার মধ্যে ড্রাগ অ্যান্ড ড্রপ ফাংশনালিটি রয়েছে। ফলে যাদের খুব বেশি ডিজাইন সম্পর্কিত অভিজ্ঞতা নেই তাদের জন্য এটি ব্যবহার করা সহজ হয়। ক্যানভা বিভিন্ন ধরনের প্রকল্পের জন্য টেমপ্লেট ও ডিজাইন উপাদান সরবরাহ করে। ব্যবহারবান্ধব হওয়া ছাড়াও ক্যানভার সবচেয়ে বড় সুবিধা হলো, প্লাটফর্মটি অত্যন্ত বৈচিত্র্যময়। অ্যাপটি সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরি করতে, ওয়ালপেপার ডিজাইন করতে এবং আরো অনেক কাজেই ব্যবহার করা যায়। ডিজাইন অভিজ্ঞতা ছাড়াই ক্যানভা ব্যবহারের কিছু চমৎকার উপায় জানিয়েছেন লেখক ও ফটোগ্রাফি বিশেষজ্ঞ ড্যানি মায়োর্কা।

ইনস্টাগ্রাম পোস্ট ও রিল: ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও পোস্ট করা হলে এটি অস্পষ্ট বা ‘ব্লারি’ দেখায়। ফলে অনেক ভালো কোয়ালিটির ছবিও পোস্ট করার পর মান নষ্ট হয়ে যায়। যদিও ইনস্টাগ্রামের ছবিগুলোর কম্প্রেশন সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব নয়, তবে পোস্ট ও রিলসের আকার পরিবর্তন করলে তা কিছুটা স্পষ্ট দেখাবে। আর ক্যানভা এ সুবিধা দিয়ে থাকে, যা ছবির আকার পরিবর্তনকে সহজ করে তোলে। এছাড়া ছবিতে টেক্সট ও অন্যান্য ফিচার যুক্ত করতেও ক্যানভার বিভিন্ন টেমপ্লেট ব্যবহার করা যায়। অ্যাপটি ফিল্টার ও স্লাইডার দিয়ে ছবি সম্পাদনা করে দেবে।

ওয়ালপেপার: ফোন বা কম্পিউটারের জন্য ওয়ালপেপার কাস্টোমাইজ করার একটি ভালো অপশন হতে পারে ক্যানভা। বিশেষ করে স্মার্টফোনের ওয়ালপেপারের জন্য এটি কার্যকরী। ওয়ালপেপার তৈরি করতে ফোন বা কম্পিউটার স্ক্রিনের সমান মাত্রা নির্বাচন করতে হবে ও ক্যানভার প্রি-ডিজাইনকৃত লেআউটগুলো ব্যবহার করতে হবে। এছাড়া ডিজাইনকে উন্নত করতে চাইলে বিভিন্ন উপাদানও যোগ করা যাবে।

মিম তৈরি: সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুকে বর্তমানে মিম বেশ জনপ্রিয়। বিভিন্ন বিষয়কে হাস্যরস ও কৌতুকের মাধ্যমে উপস্থাপন করা হয় বিভিন্ন মিমসে। ক্যানভা এ মিম তৈরির কাজটি সহজ করে দেয়। এক্ষেত্রে ব্যবহারকারী তার প্রয়োজনমতো টেক্সট যুক্ত করে নিজে ডিজাইন তৈরি করে নিতে পারবেন। মিমের জন্য সাধারণভাবে ব্যবহৃত ফন্টের পরিবর্তে অন্য ফন্টও নির্বাচন করতে পারেন। ক্যানভা মিম কাস্টমাইজ করার জন্য বিভিন্ন মজার ছবিও সরবরাহ করে। মিমের জন্য যেকোনো ছবি ব্যবহার করতে পারেন, জনপ্রিয় মিম টেমপ্লেটগুলো পুনরায় তৈরি করতে পারেন অথবা সম্পূর্ণ নতুনভাবে শুরু করতে পারেন। কিছু ছবি ক্যানভা সাবস্ক্রিপশনের মাধ্যমে পাওয়া যায়, কিন্তু ফ্রি অপশনও পর্যাপ্ত রয়েছে।

ক্যালেন্ডার তৈরি: কেউ যদি ক্যালেন্ডার মুদ্রণ করতে চান বা ডেস্কটপ ও মোবাইল স্ক্রিনের জন্য ডিজাইন করতে চান, তবে ক্যানভা একটি দুর্দান্ত টুল হতে পারে। ডিজিটাল প্ল্যানার তৈরি করতেও ক্যানভা ব্যবহার করতে পারেন। অ্যাপটি ব্যবহার করে সাপ্তাহিক বা মাসিক ক্যালেন্ডার তৈরি করা যায় ও চাইলে পছন্দমতো ছবিও যুক্ত করা যায়।

জুমের জন্য ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড: জুম কলকে আরো মজাদার করতে কাস্টম ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন। যদিও জুম অ্যাপের মধ্যেই ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার অপশন রয়েছে, তবে ক্যানভায় নিজের মতো ব্যাকগ্রাউন্ড তৈরি করলে আরো অনেক বিকল্প পাবেন। ক্যানভায় বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড যেমন র‍্যান্ডম প্যাটার্ন, ইন্টেরিয়র ডিজাইন অথবা অফিস স্টাইল ব্যাকগ্রাউন্ড পাওয়া যাবে। এছাড়া পছন্দমতো বিভিন্ন স্থানও তৈরি করা যাবে। প্রযুক্তিসংশ্লিষ্টরা বলছেন, কেউ যদি নিয়মিত জুম ব্যবহার করেন, তবে অন্তত পাঁচটি ব্যাকগ্রাউন্ড তৈরির কথা বিবেচনা করতে। ফলে একাধিক কাস্টমাইজেশন অপশন থাকবে।

জন্মদিনের কার্ড: অনলাইনে বিভিন্ন টুল ও সেবা থাকার কারণে জন্মদিনের কার্ড পাঠানো ভুলে যাওয়ার আর কোনো অজুহাত নেই। এক্ষেত্রে ক্যানভা কম পরিশ্রমে ফোল্ড করা ও ফোল্ড না করা জন্মদিনের কার্ড তৈরি করে দেবে। কেউ চাইলে পরবর্তী সময়ে এগুলো প্রিন্টও করতে পারবেন।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুক লাইক, বুস্টের নামে প্রতারণার ফাঁদ!
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে আসছে নতুন নীতি, যেসব কারণে মুছতে পারে পোস্ট

জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

প্রযুক্তিপ্রেমীদের দোরগোড়ায় স্টার টেক: সাভারে নতুন শাখার উদ্বোধন
নির্বাচিত

নতুন প্রসেসরে ত্রুটি ও ব্যবহারের দাগ, স্টারটেকের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ওয়ালটন পণ্যে জিপির স্টার গ্রাহকদের ১০% ছাড়
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন পণ্যে জিপির স্টার গ্রাহকদের ১০% ছাড়

অবশেষে আইওএস ১৫ উন্মুক্তকরণের সময় জানালো অ্যাপল
নির্বাচিত

অবশেষে আইওএস ১৫ উন্মুক্তকরণের সময় জানালো অ্যাপল

অ্যানিমেটেড ছবি তৈরি করা যাবে ফেসবুকে
নির্বাচিত

অ্যানিমেটেড ছবি তৈরি করা যাবে ফেসবুকে

Load More

ট্রেন্ডিং টপিক

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

বিকাশের NPSB লেনদেন নিয়ে গ্রাহকদের প্রশ্ন, বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকা অনুদান দিলো বিকাশ
সোশ্যাল মিডিয়া

‘সরকারি সেবা বন্ধ, অতিরিক্ত চার্জ ও এজেন্ট নির্যাতন’: বিকাশ ঘিরে তোলপাড় সামাজিক মাধ্যম

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?
রিভিউ

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?

মিথ্যা ঘোষণার যন্ত্রাংশ থেকে তৈরি বিএমডব্লিউ আটক
অটোমোবাইল

মিথ্যা ঘোষণার যন্ত্রাংশ থেকে তৈরি বিএমডব্লিউ আটক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

ডিজিটাল রূপান্তরের লক্ষ্য শুধু প্রযুক্তির ব্যবহার বাড়ানো বা...

‘ঘুস.সাইট’ কিশোর শাহেদের সঙ্গে সিটি প্রশাসকের বৈঠক

‘ঘুস.সাইট’ কিশোর শাহেদের সঙ্গে সিটি প্রশাসকের বৈঠক

৪১২ একর সরকারি জমিতে গড়ে উঠবে সৌর বিদ্যুৎকেন্দ্র, থাকছে ব্যাটারি স্টোরেজ সুবিধাও

ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌর বিদ্যুৎতে ইউনিটপ্রতি মিলবে ১০.৫০ টাকা

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ সেপ্টেম্বর ২০২৪

ক্যানভা অ্যাপ ব্যবহারের ছয়টি চমৎকার উপায়

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix