Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবা নেবে নেপাল-ফিলিপাইন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 21 November 2019
বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবা নেবে নেপাল-ফিলিপাইন
Share on FacebookShare on Twitter

এতদিন স্যাটেলাইট ব্যবহারের জন্য শুধু দেশ থেকে ডলার বেরিয়ে যেত। বঙ্গবন্ধু স্যাটেলাইট বরং সেই পরিস্থিতি ঘুরিয়ে দিচ্ছে উল্টো দিকে। দেশের একমাত্র স্যাটেলাইটের কাছ থেকে ক্যাপাসিটি কিনতে এরই মধ্যে আলোচনা প্রায় শেষ করে এনেছে নেপালের একটি ডিটিএইচ কোম্পানি। তারা বঙ্গবন্ধু স্যাটেলাই-১ এর পাঁচটি ট্রান্সপন্ডার কিনবে।

সব আলোচনা শেষে এখন দরদাম চূড়ান্ত করার কথা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল)।

নেপালের নিজস্ব স্যাটেলাইট নেই। পাহাড় ঘেরা দেশটিতে একই সঙ্গে সেবা দিচ্ছে অন্তত চারটি স্যাটেলাইট। ফলে দামের বিষয়টি সেখানে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে জানিয়েছেন বিসিএসসিএলের কর্মকর্তারা।

প্রতিযোগিতা করতে গিয়ে বাংলাদেশের মধ্যে যে দামে বঙ্গবন্ধু স্যাটেলাইটের ক্যাপাসিটি তারা বিক্রি করছেন তার চেয়েও কম দামে নেপালে ক্যাপাসিটি বিক্রি করা হতে পারে।

বলা হচ্ছে, বাজার ধরতেই এ প্রতিযোগিতায় নামতে হচ্ছে সরকারি কোম্পানিটিকে। দেশের মধ্যে টেলিভিশনগুলোর কাছে প্রতি মেগাহার্ডজ ক্যাপাসিটি মাসে সাড়ে তিন হাজার ডলার মূল্যে বিক্রি করছে বিসিএসসিএল।

বেশ খানিকটা ছাড় দিয়ে এ মূল্য দাঁড়াচ্ছে আড়াই হাজার ডলারে। কিন্তু নেপালে দুই হাজার ডলারের মধ্যে বিভিন্ন স্যাটেলাইটের ক্যাপাসিটি মিলছে। সুতরাং প্রতিযোগিতা করতে হলে সেখানে বিসিএসসিএলকে মূল্য কমাতেই হবে বলছিলেন স্যাটেলাইট কোম্পানির এক কর্মকর্তা।

তবে এর আগে বাংলাদেশের টেলিভিশনগুলো স্টার অ্যালায়েন্সের কাছ থেকে প্রায় সাড়ে চার হাজার ডলারে ক্যাপাসিটি কিনতো। এর বাইরে ফিলিপাইন থেকে অন্তত চারটি ট্রান্সপন্ডার ক্যাপাসিটি বা ১৪৪ মেগাহর্ডজ ব্যান্ডউইথ কেনার জন্যে আলোচনা করছে একটি কোম্পানি।

বঙ্গবন্ধু স্যাটেলাইট ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় হওয়ায় ফিলিপাইনের মতো আশপাশের দেশগুলোকে এ স্যাটেলাইটের ফুট প্রিন্ট সবচেয়ে ভালো পড়েছে। ফিলিপাইনসহ আশপাশের দেশগুলোর বাজার টার্গেট করে সেখানে একটি ল্যান্ডিং স্টেশনও করা হয়েছে সরকারের পক্ষ থেকে।

সংশ্লিষ্টরা জানাচ্ছেন, ফিলিপাইনে অন্তত সাতটি স্যাটেলাইট ব্যবসা করছে। সে কারণে সেখানে দামের প্রতিযোগিতা আরও বেশি।

এদিকে বিসিএসসিএলের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ সাংবাদিকদের জানিয়েছেন, দেশের মধ্যেই স্যাটেলাইট ক্যাপাসিটির অনেক চাহিদা। সে কারণে তারা মূলত দেশের বাজারকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন।

এর আগে স্যাটেলাইটের মোট ক্যাপাসিটির অর্ধেকটা দেশের মধ্যে ব্যবহার করে বাকি অর্ধেক দেশের বাইরের বিভিন্ন বাজারে বিক্রি করার পরিকল্পনা করলেও এখন সেখান থেকে তারা খানিকটা সরে আসছেন বলেও জানান শাহজাহান মাহমুদ।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মোট সক্ষমতা রয়েছে ৪০ ট্রান্সপন্ডার। যেখান থেকে এরই মধ্যে দেশের ভেতর বিক্রি হয়ে গেছে ২৬ শতাংশ। এ থেকে বিসিএসসিএলের মাসে আয় হচ্ছে ১০ কোটি টাকার বেশি।

গত বছর মে মাসে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে উৎক্ষেপণ হলেও বিসিএসসিএল এটি বুঝে পায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ল্যাপটপকে টেক্কা দেবে ওয়ানপ্লাসের নতুন ফোন!
নির্বাচিত

ল্যাপটপকে টেক্কা দেবে ওয়ানপ্লাসের নতুন ফোন!

বিশ্বের সবচেয়ে দামি গাড়ি আনলো রোলস রয়েস
অটোমোবাইল

বিশ্বের সবচেয়ে দামি গাড়ি আনলো রোলস রয়েস

কেন কিনবেন এয়ারপডস ম্যাক্স ?
প্রযুক্তি সংবাদ

কেন কিনবেন এয়ারপডস ম্যাক্স ?

অ্যাপলের বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড় পাবে না অ্যাপল

২০১৯সালে ইউটিউব আয়ের হিসেবে শীর্ষে যারা
নির্বাচিত

২০১৯সালে ইউটিউব আয়ের হিসেবে শীর্ষে যারা

দ্বিতীয় অবস্থান নিয়ে দ্বিতীয় বছরে ই-ফুড
ই-কমার্স

দ্বিতীয় অবস্থান নিয়ে দ্বিতীয় বছরে ই-ফুড

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি
শিক্ষা ও ক্যাম্পাস

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই
কিভাবে করবেন

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 November 2019

বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবা নেবে নেপাল-ফিলিপাইন

Techzoom.TV |
TechzoomTV