Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশকে আর ২৯০ গ্যাস সমৃদ্ধ এসি উৎপাদনকারী দেশে পরিণত করলো ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশকে আর ২৯০ গ্যাস সমৃদ্ধ এসি উৎপাদনকারী দেশে পরিণত করলো ওয়ালটন
Share on FacebookShare on Twitter

বিশ্বের সর্বোচ্চ পরিবেশবান্ধব আর-২৯০ গ্যাসসমৃদ্ধ ইকোজোন সিরিজের নতুন মডেলের এসি বাজারে ছেড়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় এসি ব্র্যান্ড ওয়ালটন। ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির ওয়ালটনের নতুন মডেলের এই এসির রেফ্রিজারেন্ট ওজোন স্তরের কোনো ক্ষতি করবে না। বাংলাদেশে ওয়ালটনই প্রথম সম্পূর্ণ পরিবেশবান্ধব আর-২৯০ গ্যাসসমৃদ্ধ এসি উৎপাদন ও বাজারজাত করছে। ওয়ালটনের ইকোজোন সিরিজের নতুন মডেলের এসিটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্তৃক সনদপ্রাপ্ত।

বিশ্ব ওজোন দিবস উপলক্ষে রবিবার (১৫ সেপ্টেম্বর, ২০২৪) রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে বপঙুড়হব সিরিজের নতুন মডেলের এসি উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এস এম মাহবুবুল আলম। এর মধ্য দিয়ে সর্বোচ্চ পরিবেশবান্ধব আর২৯০ গ্যাস সমৃদ্ধ এসি উৎপাদনকারী দেশে পরিণত হলো বাংলাদেশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই’র মহা-পরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জিয়াউল হক, ইউএনডিপি বাংলাদেশের প্রোগ্রাম স্পেশালিস্ট আরিফ মোহাম্মদ ফয়সাল, বিএসটিআইয়ের ডিরেক্টর মো. নুরুল আমিন, ডেপুটি ডিরেক্টর মোবিন উল ইসলাম, বুয়েটের অধ্যাপক ড. মো. আলী আহমাদ শওকত চৌধুরী, জিআইজেড-এর ইমপ্লিমেন্টশন ম্যানেজার শানীন মুনতাহা, ইউএনডিপির বাংলাদেশের প্রোজেক্ট ম্যানেজার মোবারক হোসেন সাজিদ, ফিনান্স অ্যাসোসিয়েট বাহাদুর হোসেন, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিসস্ট্যান্ট জিয়াউল হাসানসহ বিএসটিআই, পরিবেশ অধিদপ্তর, ইউএনডিপি বাংলাদেশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা নিলু, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলী, ওয়ালটন এসির ডেপুটি চিফ বিজনেস অফিসার (সিবিও) সন্দীপ বিশ্বাস, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার গালীব বিন মোহাম্মদ প্রমুখ।
অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের এমডি এস এম মাহবুবুল আলম বলেন, আমরা পরিবেশবান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ী সবুজ প্রযুক্তিপণ্য উৎপাদনে বিশেষ গুরুত্ব দিয়েছি। তাই ওয়ালটন হাই-টেক পার্কে পরিবেশবান্ধব পণ্য উৎপাদন প্রক্রিয়া গড়ে তুলেছি। পরিবেশ সুরক্ষায় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর ও ইউএনডিপির সম্বন্বয়ে ওয়ালটনের বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন এবং চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে ওয়ালটনই প্রথম সর্বোচ্চ পরিবেশবান্ধব আর-২৯০ গ্যাস সমৃদ্ধ এসি উৎপাদন ও বাজারজাত করছে। যা পরিবেশ সুরক্ষায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রাখবে।

তিনি জানান, এসিতে ইতোমধ্যে পরিবেশের জন্য ক্ষতিকারক সিএফসি এবং এইচসিএফসি গ্যাসের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ওয়ালটন। ফলে পরিবেশবান্ধব শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র উৎপাদনে বিশ্বের অনেক উন্নত দেশের চেয়েও এগিয়ে গেছে বাংলাদেশ। কার্বন নিঃসরণ কমিয়ে ওয়ালটন যেমন পরিবেশ সুরক্ষায় অবদান রাখছে, তেমনি দেশের উৎপাদিত বিদ্যুতের সুষম ব্যবহারও নিশ্চিত করছে।

অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জিয়াউল হক বলেন, আর-২৯০ হচ্ছে এসিতে ব্যবহৃত সর্বশেষ পরিবেশবান্ধব রেফ্রিজারেন্ট প্রযুক্তি। ইউরোপের মত উন্নত বিশ্বের খুব কম দেশেই এসিতে সর্বোচ্চ পরিবেশবান্ধব এই রেফ্রিজারেন্ট ব্যবহৃত হচ্ছে। ওয়ালটন ইকোজোন সিরিজের এসি উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশকে আর-২৯০ গ্যাস সমৃদ্ধ এসি উৎপাদনকারী দেশে পরিণত করলো। যা আমাদের জন্য অত্যন্ত গর্বের।

ওয়ালটন এসির ডেপুটি সিবিও সন্দীপ বিশ্বাস জানান, গ্রাহকদের হাতে বিশ্বের সর্বাধুনিক ফিচারের সম্পূর্ণ পরিবেশবান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ী এসি তুলে দিতে কাজ করছে ওয়ালটনের রিসার্চ অ্যান্ড ইনোভেশন বিভাগের প্রকৌশলীরা। এরই ধারাবাহিকতায় তারা উদ্ভাবন করেছে ইকোজোন সিরিজের নতুন মডেলের এসি। এতে ব্যবহৃত আর-২৯০ রেফ্রিজারেন্ট ওজোন স্তরের ক্ষয় করবে না। এই এসিতে যুক্ত করা হয়েছে গ্যাস লিক নিরাপত্তা সুরক্ষা সেন্সর। যা গ্রাহককে দিবে পরিবেশবান্ধব সর্বোচ্চ কুলিং পারফরমেন্স ও নিরাপত্তা।

ওয়ালটন রেসিডেন্সিয়াল এসি রিসার্চ অ্যান্ড ইনোভেশন বিভাগের প্রধান প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, আর ২৯০ গ্যাসের গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল (জিডব্লিউপি) মান হচ্ছে ৩, যা আর২২ গ্যাসের ক্ষেত্রে ১৮১০। জিডব্লিউপি এর মান যত কম হয় তা তত বেশি পরিবেশবান্ধব। নতুন মডেলের এই এসিতে ব্যবহৃত হয়েছে ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইন্টেলিজেন্ট ইনভার্টারসহ নানান অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচার। এই এসির ‘ফোর-ডি এয়ার ফ্লো’ টেকনোলজি রুমের প্রতিটি কোনায় কোনায় বাতাসের প্রবাহ নিশ্চিত করে এবং এর টার্বো কুল টেকনোলজি নিমেষেই রুমকে ৪০ শতাংশ দ্রুত ঠান্ডা করে।

বর্তমানে বাজারে ইকোজোন সিরিজের ১ টন ও ১.৫ টনের এসি ছেড়েছে ওয়ালটন। ১টন এসির দাম ৫৯ হাজার ২৯০ টাকা এবং ১.৫ টন এসির দাম ৭৮ হাজার ৭৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। ওয়ালটন এসিতে গ্রাহকরা ১ বছরের রিপ্লেসমেন্টসহ কম্প্রেসারে ১০ বছর পর্যন্ত গ্যারান্টি সুবিধা পাচ্ছেন। #

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

মালিক ছাড়া আর কারও কথা শুনবে না এই স্মার্ট বন্দুক
প্রযুক্তি সংবাদ

মালিক ছাড়া আর কারও কথা শুনবে না এই স্মার্ট বন্দুক

নির্বাচিত

আইনগত অবস্থানের বিষয়ে হুয়াওয়ের যুক্তি

মার্কিন বিক্রেতারাও এবার জায়গা পাচ্ছেন চীনের আলীবাবায়
ই-কমার্স

মার্কিন বিক্রেতারাও এবার জায়গা পাচ্ছেন চীনের আলীবাবায়

দুর্দান্ত গেমিং প্রসেসরে আসছে রেডমি নোট১১টি প্রো প্লাস
নির্বাচিত

দুর্দান্ত গেমিং প্রসেসরে আসছে রেডমি নোট১১টি প্রো প্লাস

চলতি বছরেই ইন্টেল নির্ভরশীলতা বাদ দিচ্ছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

চলতি বছরেই ইন্টেল নির্ভরশীলতা বাদ দিচ্ছে অ্যাপল

যুক্তরাষ্ট্রে এখন টিকটকেই চলবে কেনাকাটা
ই-কমার্স

যুক্তরাষ্ট্রে এখন টিকটকেই চলবে কেনাকাটা

Load More

ট্রেন্ডিং টপিক

কেন রণতরী ছেড়ে উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে হামলা চালাল ইরান? নেপথ্যে ৫টি সামরিক কৌশল
বিবিধ

ইরানের পালটা হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের ১৪ ঘাঁটি

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন
নির্বাচিত

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ
বিবিধ

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ

কোন দেশে কত দামে বিক্রি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ ফোন?
নির্বাচিত

কোন দেশে কত দামে বিক্রি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ ফোন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix