Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল অবকাঠামোতে প্রয়োজনীয় সুরক্ষা সেবা দিবে ভিএমওয়্যার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 19 October 2020
ডিজিটাল অবকাঠামোতে প্রয়োজনীয় সুরক্ষা সেবা দিবে ভিএমওয়্যার
Share on FacebookShare on Twitter

এন্টারপ্রাইজভিত্তিক সফটওয়্যার তৈরি খাতের শীর্ষস্থানীয় উদ্ভাবক প্রতিষ্ঠান ভিএমওয়্যার ইনকরপোরেট আজ তাদের সিকিউরিটি বা নিরাপত্তা বিষয়ক নতুন অগ্রগতি নিয়ে আসার ঘোষণা দিয়েছে। এর ফলে, নতুন ডিজিটাল প্রেক্ষাপট ও বাস্তবতায় বাংলাদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সুরক্ষিতভাবে তাদের ব্যবসা পরিচালনা করতে পারবে এবং সব জায়গা সহ প্রাইভেট ও পাবলিক ক্লাউডেও কর্মীদের কাজ সহজ করবে। প্রতিষ্ঠানটির সিকিউরিটি বা নিরাপত্তা বিষয়ক প্ল্যাটফর্মের নতুন এ অগ্রগতি পাবলিক ও প্রাইভেট ক্লাউড ও নিরাপত্তা কার্যক্রমকে অধিকতর সুরক্ষিত করবে। পাশাপাশি, প্রধান তথ্য-নিরাপত্তা কর্মকর্তাদের অ্যাপ, যেকোন ক্লাউড কিংবা ডিভাইসে ইন্টেলিজেন্সের মাধ্যমে সুরক্ষিত অ্যাকসেসের সুযোগ করে ভবিষ্যতের ব্যবসার জন্য প্রস্তুত হতে সহায়তা করবে।

ভিএমওয়্যার কার্বন ব্ল্যাকস গ্লোবাল থ্রেট প্রতিবেদন অনুযায়ী, কোভিড-১৯ বৈশ্বিক মহামারিতে বিশ্বজুড়ে সাইবার ঝুঁকি বহুলাংশে বেড়েছে। প্রতিবেদনে বিশ্বের ৯১ শতাংশ সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ প্রতিকূল সময়ে কর্মীরা ঘরে বসে কাজ করার কারণে সামগ্রিকভাবে সাইবার হামলা অনেক বেড়েছে। বিশ্বজুড়ে জরিপে অংশ নেয়া ৩২ শতাংশ মানুষই সাইবার নিরাপত্তার হুমকি ব্যাপারে উদাসীন।’

‘এ অনিশ্চিত সময়ে বাংলাদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে ডিজিটাল উদ্ভাবনের ওপর অনেক বেশি নির্ভর করছে। দীর্ঘমেয়াদে সফল হতে তাদের প্রতিষ্ঠানের নিরাপত্তার বিষয়টি অবশ্যই নিশ্চিত করতে হবে,’ বলেন ভিএমওয়্যার বাংলাদেশের কান্ট্রি সেলস ম্যানেজার ইউসুপ ফারুক।

তিনি বলেন, ‘ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতকরণ, তাদের ব্যবসায়িক রূপান্তরকে সহজীকরণ ও পরিবর্তিত ব্যবসায়িক পরিবেশে টেকসই প্রবৃদ্ধি অর্জনের জন্য বিভিন্ন উদ্ভাবন নিয়ে আসার মাধ্যমে বাংলাদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সক্ষম করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ ভিএমওয়্যার।’

ভিএমওয়্যারের ক্লাউড, অ্যাপ আধুনিকীকরণ, নেটওয়ার্কিং, নিরাপত্তা এবং ডিজিটাল কর্মক্ষেত্রের প্ল্যাটফর্মগুলোকে ব্যবহারযোগ্য, ও সংগতিপূর্ণ ডিজিটাল ভিত্তি হিসেবে তৈরি করবে, যেটি যেকোন জায়গা থেকে পরিচালনা ও পাশাপাশি অ্যাপ্লিকেশনকে সুরক্ষিত রাখবে।

সম্প্রতি উন্মোচিত হওয়া, ভিএমওয়্যার কার্বন ব্ল্যাক ওয়ার্কলোড প্রতিষ্ঠানগুলোকে অত্যাধুনিক সাইবার সুরক্ষা নিশ্চিৎ করে এর ঝুঁকি হ্রাস করবে। নতুন এ সমাধানটি এন্ড-টু-এন্ড সমাধান দিবে এবং ব্যবস্থাপনার কাজকে সহজ করবে। সিকিউর অ্যাকসেস সার্ভিস এজ এবং ডিজিটাল কর্মক্ষেত্র এবং এন্ডপয়েন্ট সিকিউরিটি প্রযুক্তি ক্লাউড, অ্যাপ্লিকেশন কিংবা যেকোনো ডিভাইসে সমন্বিতভাবে কাজ করবে।

প্রধান সুবিধাসমূহ:
আরো বৃহত্তরভাবে ঝুঁকি চিহ্নিতকরণ এবং কাজের ক্ষেত্র জোরদার করা
অধিক সুরক্ষা, শনাক্তকরণ এবং নতুন ঝুঁকি প্রতিরোধ
তথ্যপ্রযুক্তি ও নিরাপত্তা দলের কার্যক্রমকে সহজ করা

ডিস্ট্রিবিউটেড ওয়ার্কফোর্স কর্মী নিযুক্তি, কাজের দৃশ্যমানতা, কমপ্ল্যায়েন্স, সুরক্ষা এবং কর্মীদের নিরাপত্তাসহ অনেক কিছুর সাথে পরিচয় করিয়ে দেয়। এসব প্রতিকূলতা শনাক্তে এবং ভবিষ্যতের কাজের পন্থা সফলভাবে অনসরণ করতে প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা ও তথ্যপ্রযুক্তিগত পরিবেশের জটিল অবস্থা নিয়ে নতুন করে ভাবতে হবে।

 

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সেরা ৩টি ফ্ল্যাগশিপ ফোনের লিস্ট দেখে নিন
প্রযুক্তি সংবাদ

দ্বিতীয় প্রান্তিকে বাজারে শীর্ষ ৫ স্মার্টফোন ব্র্যান্ড

করোনা ভাইরাস: টিকা নিবন্ধনের কথা বলে ‘মোবাইল থেকে স্পর্শকাতর তথ্য চুরির ফাঁদ’
প্রযুক্তি পরামর্শ

করোনা ভাইরাস: টিকা নিবন্ধনের কথা বলে ‘মোবাইল থেকে স্পর্শকাতর তথ্য চুরির ফাঁদ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ দেশের তরুণ উদ্যোক্তারা: পলক
প্রযুক্তি সংবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ দেশের তরুণ উদ্যোক্তারা: পলক

রবি ছাড়ছেন মাহতাব উদ্দিন আহমেদ
প্রযুক্তি সংবাদ

রবি ছাড়ছেন মাহতাব উদ্দিন আহমেদ

কম্পিউটারের চেয়েও বেশি র‍্যাম হবে অ্যান্ড্রয়েড ফোনে!
প্রযুক্তি সংবাদ

কম্পিউটারের চেয়েও বেশি র‍্যাম হবে অ্যান্ড্রয়েড ফোনে!

অপো এফ১১ এর বিক্রয় কার্যক্রম শুরু হলো বাংলাদেশে
প্রযুক্তি বাজার

অপো এফ১১ এর বিক্রয় কার্যক্রম শুরু হলো বাংলাদেশে

Load More

ট্রেন্ডিং টপিক

নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক
বিবিধ

নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং
প্রযুক্তি বাজার

কম দামে স্মার্টফোন, পাঁচ মডেলে কোনটিতে কী সুবিধা?

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির
অটোমোবাইল

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!
নির্বাচিত

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির
অটোমোবাইল

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) বাজারে নিজেদের অবস্থান শক্ত করছে...

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 October 2020

ডিজিটাল অবকাঠামোতে প্রয়োজনীয় সুরক্ষা সেবা দিবে ভিএমওয়্যার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix