Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনারের আল্ট্রা স্লিম প্যাড এক্স৮এ বাজারে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
অনারের আল্ট্রা স্লিম প্যাড এক্স৮এ বাজারে
Share on FacebookShare on Twitter

বিশ্বের শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশের বাজারে নতুন ডিভাইস অনার প্যাড এক্স৮এ নিয়ে এসেছে। যা অনার প্যাড এক্স৮ সিরিজের দ্বিতীয় প্রজন্মের স্মার্ট ট্যাবলেট। নতুন এবং আধুনিক ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী ট্যাবলেটটি ডিজাইন করা হয়েছে, যাতে রয়েছে ইমারসিভ ডিসপ্লে, শক্তিশালী হার্ডওয়্যার, উন্নত ও অসাধারণ সাউন্ড সিস্টেম এবং নিখুঁত সাবলীল ইউজার এক্সপেরিয়েন্স। অনার প্যাড এক্স৮এ তাদের জন্য যারা সহজে বহনযোগ্য, স্লিম এবং স্টাইলিশ ডিজাইনে ডিভাইসের সন্ধানে করেন।

স্পেস গ্রে রঙে অনার প্যাড এক্স৮এ এর দাম ১৭ হাজার ৯৯৯ টাকা। ডিভাইসটি দারাজ অনলাইন শপিংয়ে পাওয়া যাচ্ছে তবে দারাজ ফ্ল্যাশ সেল অফারে ক্রেতাদের জন্য ডিভাইসটির অফার মূল্য রাখা হয়েছে ১৬ হাজার ৬৫৯ টাকা। ক্রেতারা দারাজ ভাউচার ব্যবহার করে এই অফার নিতে পারবেন। দারাজ এক্সক্লুসিভ ফ্ল্যাশ সেলে কিনতে ভিজিট করতে হবে https://s.daraz.com.bd/s.4Bml। এছাড়া ডিভাইসটিতে থাকছে এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি।

অনার প্যাড এক্স৮এ তে রয়েছে চমকপ্রদ ওয়াইড-অ্যাঙ্গেল এবং চারগুণ চোখ-সুরক্ষা সুবিধা। এর মেটাল বডি ডিজাইন অত্যন্ত স্টাইলিশ এবং হালকা। ওজন মাত্র ৪৯৫ গ্রাম এবং পুরুত্ব মাত্র ৭.২৫ মিমি, আল্টা-স্লিম ডিভাইসটি সহজে বহনযোগ্য। অনার প্যাড এক্স৮এ (৪জিবি+৬৪জিবি) ডিভাইস ১১ ইঞ্চির অনার আই প্রটেকশন ডিসপ্লে সমৃদ্ধ ডিভাইসটির স্ক্রিন-টু-বডি রেশিও ৮৪% এবং ডিসপ্লে রেজুলেশন ১৯২০বাই১২০০, যা স্পষ্ট ও প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। ৯০ হার্জ রিফ্রেশ রেটের ফলে ব্যবহারকারীরা সহজেই মসৃণ ও দ্রুত প্রতিক্রিয়া পাবেন, যা মুভি দেখা বা গেমিং অভিজ্ঞতাকে আরও উন্নত করে। এটি চারটি চোখ-সুরক্ষা প্রযুক্তি সংযোজিত, যেমন অ্যাবিয়েন্ট লাইট আই কেয়ার, যা প্রাকৃতিক আলো অনুসারে ডিসপ্লের আউটপুট সামঞ্জস্য করে এবং ই-ইঙ্ক মোড যা ডিভাইসটিকে পেপার পড়ার কাজের ব্যবহার করা যাবে। অনার প্যাড এক্স৮এ টিইউভি রেইল্যান্ডের লো ব্লু লাইট এবং ফ্লিকার ফ্রি সার্টিফিকেশন পেয়েছে যা দীর্ঘমেয়াদী ব্যবহারে চোখকে সুরক্ষিত রাখবে।

ডিভাইসটিতে আছে শক্তিশালী হার্ডওয়্যার ও ব্যাটারি ব্যাকআপ। অনার প্যাড এক্স৮এ তে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট, যা শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করে। শক্তিশালী ব্যাটারি ৮৩০০এমএএইচ একক চার্জে ৫৬ দিন স্ট্যান্ডবাই টাইম, ৫৭ ঘন্টা মিউজিক প্লেব্যাক এবং ১৪ ঘন্টা এএফডি ভিডিও প্লেব্যাক নিশ্চিত করে। মানে এক চার্জে আপনি পুরোদিনের কাজ সম্পাদন করতে পারবেন। এছাড়া অনার হিসটেন সাউন্ড টিউনিং প্রযুক্তিসহ চারটি বড় স্পিকার সমৃদ্ধ অনার প্যাড এক্স৮এ যা প্রিমিয়াম অডিও অভিজ্ঞতা প্রদান করে। এতে হাই-রেস অডিও সার্টিফিকেশনও রয়েছে। যাতে আপনি ক্লিনার এবং উন্নত সাউন্ড কোয়ালিটি পাবেন। এছাড়া ডিভাইসটি স্মার্ট ভয়েস এনহান্সমেন্ট এবং নয়েজ ক্যানসেলেশন সক্ষমতাও আছে।

অনার প্যাড এক্স৮এ নতুন একটি প্রযুক্তি উপস্থাপন করেছে যা ব্যবহারকারীদের জন্য স্মার্ট অ্যাপ এক্সটেন্ডার এবং মাল্টি-উইন্ডো সুবিধা নিয়ে এসেছে। অ্যাপ এক্সটেন্ডার ফাংশনের মাধ্যমে ব্যবহারকারীরা একই অ্যাপের জন্য একসঙ্গে দুটি উইন্ডো খুলতে পারবেন এবং মাল্টি-উইন্ডোর মাধ্যমে চারটি অ্যাপ একসঙ্গে প্রদর্শন করতে পারবেন, যা নিখুঁতভাবে কাজ করে। ম্যাজিক ওএস ৮.০ এর সাহায্যে অনার স্মার্টফোনের ব্যবহারকারীরা মসৃণ আন্তঃডিভাইস ইন্টারঅ্যাকশনের সুবিধা নিতে পারবেন, যেমন ফাইল সিঙ্ক এবং অ্যাপ কন্টিনিউটি, যা তাদের যেকোনও ডিভাইসে কাজ চালিয়ে যেতে সহায়তা করবে। এটি ব্যবহারকারীদের জন্য একটি উন্নত এবং সহজ অভিজ্ঞতা নিশ্চিত করছে।

অনার প্যাড এক্স৮এ ডিভাইসটিতে শিশুদের জন্য থাকছে বিশেষ কিডস এডিশন। শিশুপ্রুফ ট্যাবলেটটি খাদ্য-গ্রেড সিলিকোন দিয়ে তৈরি, যা ছোট শিশুদের ক্ষতিকর কণার সংস্পর্শ থেকে রক্ষা করে এবং একটি নিরাপদ ব্যবহারকারীর অভিজ্ঞতা নিশ্চিত করে। শিশুদের খেলাধুলার স্বভাবকে মাথায় রেখে, অনার প্যাড এক্স৮এ কিডস এডিশন শকপ্রুফ ডিজাইন করা হয়েছে, যা পড়ে যাওয়া এবং আঘাত সহ্য করতে সক্ষম, ফলে এর স্থায়িত্ব বৃদ্ধি পায়। এই কিডস এডিশন ডিভাইসে শিশুদের জন্য বিনোদনমূলক উইজেট যেমন ডুডল মোড এবং গুগল কিডস স্পেস রয়েছে, যা ডিভাইসে শেখা ও সৃজনশীলতাকে উৎসাহিত করে। একটি ড্রইং স্টিকসহ আসে যা ক্রেয়ন বা পেনসিল দিয়ে স্কেচ করার অভিজ্ঞতা মিমিক করে, উদীয়মান শিল্পীরা যে কোনো ড্রইং অ্যাপে তাদের কল্পনা প্রকাশ করতে পারে এবং অনার নোটসে তাদের রঙিন আইডিয়াগুলো জীবন্ত করতে পারে। মা-বাবাদের পূর্ণ নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়ে অনার প্যাড এক্স৮এ কিডস এডিশন ডিভাইসে ফ্যামিলি লিঙ্ক ফিচার রয়েছে, যা মা-বাবাকে স্ক্রিন টাইমের সীমা নির্ধারণ, ডিভাইস লক, অ্যাপ ডাউনলোড পরিচালনা এবং তাদের সন্তানের অবস্থান ট্র্যাক করার ক্ষমতা প্রদান করে। ডিভাইসটি সম্পর্কে বিস্তারিত আরো জানতে এবং সর্বশেষ তথ্য পেতে অনারের অফিসিয়াল ফেসবুক পেজে ভিজিট করুন: www.facebook.com/honormobilebd

Tags: অনারঅনার প্যাড এক্স৮এ

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাং ওয়ানইউআই: সৃষ্টিশীল ধারণার ফিচারে সমৃদ্ধ একটি ইউজার ইন্টারফেস
নির্বাচিত

স্যামসাং ওয়ানইউআই: সৃষ্টিশীল ধারণার ফিচারে সমৃদ্ধ একটি ইউজার ইন্টারফেস

বিশ্বের সবচেয়ে আধুনিক ফ্রিজ উৎপাদকের দেশে রূপান্তরিত হলো বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

বিশ্বের সবচেয়ে আধুনিক ফ্রিজ উৎপাদকের দেশে রূপান্তরিত হলো বাংলাদেশ

ডিজিটাল প্রযুক্তিতে বাংলা হবে পৃথিবীর তৃতীয় বৃহত্তম ভাষা: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল প্রযুক্তিতে বাংলা হবে পৃথিবীর তৃতীয় বৃহত্তম ভাষা: মোস্তাফা জব্বার

নিজস্ব গেমিং সেবা নিয়ে আসছে অ্যামাজন
গেম

নিজস্ব গেমিং সেবা নিয়ে আসছে অ্যামাজন

ইনফিনিক্স জিরো আল্ট্রাঃ ক্যামেরা আর চার্জারেই বাজিমাত!
প্রযুক্তি সংবাদ

ইনফিনিক্স জিরো আল্ট্রাঃ ক্যামেরা আর চার্জারেই বাজিমাত!

ফেসবুক প্রফেশনাল মুড আসলে কী?
ই-কমার্স

বাংলাদেশে ফেসবুকের বিজ্ঞাপন সেবা বন্ধ বা সীমিত থাকবে

Load More

ট্রেন্ডিং টপিক

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e
প্রযুক্তি বাজার

অ্যান্ড্রয়েড ১৬ ও বড় ব্যাটারির চমক: গিগবেঞ্চে দেখা মিলল Honor 600e-এর

এআই চিপের চাহিদায় পাঁচ বছরের সর্বোচ্চ প্রবৃদ্ধি দক্ষিণ কোরিয়ার
প্রযুক্তি বাজার

এআই চিপের চাহিদায় পাঁচ বছরের সর্বোচ্চ প্রবৃদ্ধি দক্ষিণ কোরিয়ার

এনসিপি
সোশ্যাল মিডিয়া

এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা

বাংলাদেশ সাবমেরিন কেবলসের আয় ও মুনাফায় বড় প্রবৃদ্ধি
টেলিকম

বাংলাদেশ সাবমেরিন কেবলসের আয় ও মুনাফায় বড় প্রবৃদ্ধি

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার
প্রযুক্তি বাজার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

মোবাইল গেমিংয়ের সংজ্ঞাকে বদলে দিতে ইনফিনিক্স বাজারে নিয়ে...

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix