Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফোন কলের মাধ্যমে জালিয়াতি, বন্ধ হচ্ছে লাখ লাখ ফোন নম্বর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
ফোন কলের মাধ্যমে জালিয়াতি, বন্ধ হচ্ছে লাখ লাখ ফোন নম্বর
Share on FacebookShare on Twitter

ভারতীয় ফোন নম্বরের আড়ালে আন্তর্জাতিক কল শনাক্ত এবং ব্লক করতে নতুন স্প্যাম ট্র্যাকিং সিস্টেম আনল কেন্দ্র দেশটির সরকার। মঙ্গলবার এই ঘোষণার পর ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১.৩৫ কোটি স্প্যাম কল চিহ্নিত করে ব্লক করা হয়েছে। গ্রাহকের কাছে পৌঁছানোর আগেই টেলিকম পরিষেবা প্রদানকারীরা কলগুলোকে ব্লক করেছে।

‘ইন্টারন্যাশনাল ইনকামিং স্পুফড কল প্রিভেনশন সিস্টেম’ লঞ্চের অনুষ্ঠানে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, ‘ভারতবাসীকে সাইবার জালিয়াতির হাত থেকে বাঁচাতে এবং দেশকে নিরাপদ ডিজিটাল ক্ষেত্র হিসাবে গড়ে তুলতে এটি সরকারের আর একটি বড় পদক্ষেপ।’

দীর্ঘদিন ধরেই ভারতীয় মোবাইল নম্বরকে (+৯১) হাতিয়ার করে স্পুফড কলের মাধ্যমে সাইবার জালিয়াতি চালিয়ে আসছে আন্তর্জাতিক স্ক্যামাররা। এই নিয়ে জেরবার গ্রাহকরা। এই সমস্যার সমাধানেই ‘ইন্টারন্যাশনাল ইনকামিং স্পুফড কল প্রিভেনশন সিস্টেম’ নিয়ে এসেছে কেন্দ্র সরকার। আগামীদিনে +৯১ নম্বর থেকে এই ধরণের স্পুফড কল উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।

এই নম্বরগুলো দেখলে মনে হবে ভারতীয় ফোন নম্বর। হুবহু এক। কিন্তু আদতে ফোনগুলো বিদেশ থেকে আসছে। কলিং লাইন আইডেন্টিটি হেরফের করে এই ধরণের কল করে স্ক্যামাররা। অধিকাংশ কলই করা হয় আর্থিক জালিয়াতির উদ্দেশ্যে। এছাড়া সরকারি কর্তার ছদ্মবেশে ভয় দেখানো কিংবা আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেও করা হচ্ছে।

এমনকি ডট বা ট্রাই কর্মকর্তা সেজে ফোন করে মোবাইল সংযোগ কেটে দেওয়ার হুমকি, ডিজিটাল গ্রেফতারি, ক্যুরিয়ারে মাদক দ্রব্য পাঠানো, সেক্স র‍্যাকেট চালানোর মতো ঘটনাও সামনে এসেছে। এরপরই আসরে নামে ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস এবং টিএসপিএস। দুই সংস্থা যৌথভাবে এই সিস্টেম তৈরি করেছে যাতে গ্রাহকের কাছে পৌঁছানোর আগেই আন্তর্জাতিক স্পুফড কল শনাক্ত করে ব্লক করা যায়।

ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষে জানানো হয়েছে, সরকারের সবরকমভাবে চেষ্টা করলেও হয়ত দেখা গেল প্রতারকরা অন্য কোনও ভাবে সফল হয়ে গেল। সে ক্ষেত্রে এমন ফোনের জন্য গ্রাহক সঞ্চার সাথীর চক্ষু ফেসিলিটিতে এই ধরনের জালিয়াতির রিপোর্ট করতে পারেন।

চক্ষুতে সাইবার জালিয়াতি নিয়ে রিপোর্ট করা যায়। তৎক্ষণাত ব্যবস্থাও নেয় কর্তৃপক্ষ। এটি সাইবার জালিয়াতি থেকে নাগরিকদের রক্ষা করার জন্য ডিপার্টমেন্ট অফ কমিউনিকেশনসের আরও একটি পদক্ষেপ। এই সিস্টেমও আন্তর্জাতিক ইনকামিং স্পুফ কল ব্লক করে এবং শনাক্ত করে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

চীনে উৎপাদিত ম্যাক প্রোর যন্ত্রাংশে শুল্কছাড় নয়: ডোনাল্ড ট্রাম্প
নির্বাচিত

চীনে উৎপাদিত ম্যাক প্রোর যন্ত্রাংশে শুল্কছাড় নয়: ডোনাল্ড ট্রাম্প

গাজায় গণহত্যায় মাইক্রোসফটসহ ৬০ কোম্পানি
প্রযুক্তি সংবাদ

গাজায় গণহত্যায় মাইক্রোসফটসহ ৬০ কোম্পানি

বিটিআরসির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ টেলিযোগাযোগ সরঞ্জাম জব্দ
টেলিকম

বিটিআরসির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ টেলিযোগাযোগ সরঞ্জাম জব্দ

বিআইজেএফ এর মতবিনিময় সভা ই-বর্জ্যকে সম্পদে পরিণত করার দাবি
প্রযুক্তি সংবাদ

বিআইজেএফ এর মতবিনিময় সভা ই-বর্জ্যকে সম্পদে পরিণত করার দাবি

নিষিদ্ধ নয়, সচেতনতাই নিরাপদ ইন্টারনেটের সমাধান
প্রযুক্তি সংবাদ

নিষিদ্ধ নয়, সচেতনতাই নিরাপদ ইন্টারনেটের সমাধান

নকিয়া আনল ১৬ জিবি র‌্যামের ফোন
নির্বাচিত

নকিয়া আনল ১৬ জিবি র‌্যামের ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন প্রসেসর: ভারতে লঞ্চ হলো ইনফিনিক্স নোট ৬০ প্রো
প্রযুক্তি সংবাদ

অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন প্রসেসর: ভারতে লঞ্চ হলো ইনফিনিক্স নোট ৬০ প্রো

মডেল ৩ গাড়িতে ১ বছরের ফ্রি চার্জিং সুবিধার অফার টেসলার
অটোমোবাইল

মডেল ৩ গাড়িতে ১ বছরের ফ্রি চার্জিং সুবিধার অফার টেসলার

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো
প্রযুক্তি সংবাদ

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

ফোল্ডেবল ফোনের বাজারে মোটোরোলার নতুন চমক: আসছে ‘Razr 2026’
নির্বাচিত

ফোল্ডেবল ফোনের বাজারে মোটোরোলার নতুন চমক: আসছে ‘Razr 2026’

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix