Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআই ইমেজিং প্রযুক্তির উন্নয়নে অপো ও এইচকে পলিইউ’র যৌথ উদ্ভাবনী গবেষণা কেন্দ্র চালু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
এআই ইমেজিং প্রযুক্তির উন্নয়নে অপো ও এইচকে পলিইউ’র যৌথ উদ্ভাবনী গবেষণা কেন্দ্র চালু
Share on FacebookShare on Twitter

গুয়াংডং অপো মোবাইল টেলিকমিউনিকেশনস কর্পোরেশন লিমিটেড (অপো) ও দ্যা হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি (পলিইউ) ২০২২ সালে প্রতিষ্ঠান দুইটির চুক্তি অনুযায়ী পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য একটি চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করেছে। এই উদ্যোগ গুয়াংডং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়ার (জিবিএ) সমন্বয়ে ভূমিকা রাখবে। চুক্তি নবায়ন অনুযায়ী, ‘‘পলিইউ-অপো জয়েন্ট ইনোভেশন রিসার্চ সেন্টার” আরও উন্নত করার মাধ্যমে অপো আর্থিক ও প্রযুক্তিগত বিনিয়োগ বাড়াতে পলিইউ-এর সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করবে, যা এআই ইমেজিং প্রযুক্তিতে তাদের অংশীদারিত্বের এক নতুন অধ্যায়ের সূচনা করবে।

হংকং পলিটেকনিক ইউনিভার্সিটির (পলিইউ) ক্যাম্পাসে গত ০১ নভেম্বর একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন পলিইউ-এর প্রেসিডেন্ট প্রফেসর জিন-গুয়াং টেং এবং অপো রিসার্চ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট জেসন লিয়াও। চুক্তিতে স্বাক্ষর করেন পলিইউ-এর ভাইস প্রেসিডেন্ট (গবেষণা ও উদ্ভাবন) প্রফেসর ক্রিস্টোফার চাও এবং অপো’র ইন্ডাস্ট্রি-একাডেমিয়া অ্যাফেয়ার্স হেড ঝেং কিন। এই চুক্তির আওতায় ‘‘পলিইউ-অপো জয়েন্ট ইনোভেশন রিসার্চ সেন্টার”-কে উন্নত করার মাধ্যমে “জয়েন্ট ইনোভেশন রিসার্চ সেন্টার”-এ পরিণত করা হবে। এছাড়াও, অপো আগামী পাঁচ বছরে ন্যূনতম ৩০ মিলিয়ন ইউয়ান বিনিয়োগ করবে, যা পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষকদের প্রশিক্ষণ বাড়ানো এবং ইমেজিং অ্যালগরিদমের প্রযুক্তিগত উন্নয়ন ও গবেষণায় ভূমিকা রাখবে। এই উদ্যোগ এআই ইমেজিং প্রযুক্তিতে অপো ও পলিইউ-এর মধ্যকার অংশীদারিত্বকে আরও মজবুত করবে।

অপো রিসার্চ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট জেসন লিয়াও বলেন, “পলিইউ-এর সঙ্গে গত তিন বছরের সহযোগিতায় আমরা প্রযুক্তিগত অগ্রগতি এবং প্রতিভা বিকাশে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছি। ‘টেকনোলজি ফর ম্যানকাইন্ড, কাইন্ডনেস ফর দ্য ওয়ার্ল্ড’ লক্ষ্যকে সামনে রেখে, বিশ্বব্যাপী ব্যবহারকারীদের আরও উদ্ভাবনী ও বুদ্ধিমান ইমেজিং অভিজ্ঞতা দিতে এআই এর মাধ্যমে অপো একাডেমিয়া-ইন্ডাস্ট্রির এই সহযোগিতাকে আরও এগিয়ে নিতে কাজ করছে।”

পলিইউ-এর প্রেসিডেন্ট প্রফেসর জিন-গুয়াং টেং বলেন, “এআই যুগের সুযোগ ও চ্যালেঞ্জ মোকাবিলায় পলিইউ ২০২৫ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে কম্পিউটার অ্যান্ড ম্যাথমেটিকাল সায়েন্সেস ফ্যাকাল্টি প্রতিষ্ঠা করবে। ক্রমবর্ধমান প্রযুক্তিগত চাহিদা পূরণ এবং প্রতিভা বিকাশে সহায়তা করার জন্য এটি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন কৌশলের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যৌথ উদ্ভাবনী গবেষণা কেন্দ্র পরিচালনা করা কম্পিউটিং বিভাগ নতুন ফ্যাকাল্টির অন্তর্ভুক্ত হবে। এই নতুন কাঠামো গবেষণা দলগুলোর মধ্যে বিশদ তথ্য আদান-প্রদান এবং সহযোগিতা বাড়িয়ে আরও কার্যকর ফলাফল তৈরি করবে। আমরা বিশ্বাস করি, অপো-এর সঙ্গে এই সহযোগিতা প্রযুক্তিগত উদ্ভাবন এবং জ্ঞান বিনিময়কে আরও এগিয়ে নিয়ে যাবে।”

গুয়াংডং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়ায় (জিবিএ) সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে অপো ও পলিইউ ২০২২ সালে “পলিইউ-অপো যৌথ উদ্ভাবনী ল্যাব” প্রতিষ্ঠার চুক্তি স্বাক্ষর করে। মাত্র তিন বছরের মধ্যেই বিভিন্ন উন্নত ইমেজিং অ্যালগরিদম সফলভাবে তৈরি ও প্রয়োগ করে এই যৌথ ল্যাব একাধিক উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এর মধ্যে এআই সুপার-রেজোল্যুশন প্রযুক্তি অপোর বিভিন্ন পণ্যে টেলিফটো ফটোগ্রাফির মান উল্লেখযোগ্যভাবে উন্নত করতে ব্যবহৃত হয়েছে। পাশাপাশি, ফটোগ্রাফির অভিজ্ঞতাকে বাড়িয়ে তুলতে আলোর বিভিন্ন পরিস্থিতিতে উচ্চমানের ছবি তুলতে সহায়ক ভূমিকা রেখেছে এইচডিআর ইমেজিং অ্যালগরিদম।

একইসঙ্গে, এই যৌথ ল্যাব জেনারেটিভ মডেলের ভিত্তিতে ইমেজ রিস্টোরেশন এবং ডিটেইল এনহ্যান্সমেন্ট প্রযুক্তির পাশাপাশি ইন্টারেকটিভ ইমেজ ও ভিডিও এডিটিং প্রযুক্তি নিয়ে কাজ করছে। এই গবেষণাগুলো ছবি তৈরির গুণমান এবং স্থিতিশীলতা বাড়িয়েছে এবং ছবি ও ভিডিও পোস্ট-প্রসেসিংয়ের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। এছাড়াও, অপোর এআই ইমেজিং প্রযুক্তিতে কাজ করে প্রযুক্তিগত উদ্ভাবন চালিয়ে যাওয়া পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষকদের প্রশিক্ষণ দিয়ে যৌথ ল্যাব প্রতিভা বিকাশে বড় ভূমিকা রেখেছে।

জিবিএ-তে প্রযুক্তিগত উদ্ভাবন এবং প্রতিভা বিকাশে নতুন গতি আনতে অপো ও পলিইউ-এর ক্রমবর্ধমান এই সহযোগিতামূলক উদ্যোগ এআই ইমেজিং প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে, উভয় পক্ষ একাডেমিয়া-ইন্ডাস্ট্রির সম্পর্ক আরও শক্তিশালী করবে এবং এআই ইমেজিং প্রযুক্তির উদ্ভাবনী ব্যবহারগুলোকে ত্বরান্বিত করবে।

Tags: অপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

রাজস্ব আয় দাঁড়াতে পারে ৩১ হাজার কোটি রুপিতে
টেলিকম

রাজস্ব আয় দাঁড়াতে পারে ৩১ হাজার কোটি রুপিতে

নতুন ফোন আনছে নকিয়া
প্রযুক্তি সংবাদ

নতুন ফোন আনছে নকিয়া

তারুণ্যের প্রয়োজনে ভিভো’র নতুন স্মার্টফোন ভিভো ওয়াই১৫এস
নির্বাচিত

তারুণ্যের প্রয়োজনে ভিভো’র নতুন স্মার্টফোন ভিভো ওয়াই১৫এস

৩১ মার্চ লঞ্চ হবে ভিভো-র ৫জি ফোন ভিভো এস৬
নির্বাচিত

৩১ মার্চ লঞ্চ হবে ভিভো-র ৫জি ফোন ভিভো এস৬

র‍্যানসমওয়্যার হামলা কমলেও তথ্য পুনরুদ্ধারের ব্যয় হয়েছে মিলিয়ন ডলার: সফোস প্রতিবেদন
নির্বাচিত

র‍্যানসমওয়্যার হামলা কমলেও তথ্য পুনরুদ্ধারের ব্যয় হয়েছে মিলিয়ন ডলার: সফোস প্রতিবেদন

সিন্ডিকেটের হুমকি উপেক্ষা করে খুলছে দেশের সব মোবাইল মার্কেট
নির্বাচিত

এনইআইআর আন্দোলনকারীদের বাধার মুখে শোরুম খুলতে না পারার অভিযোগ মোবাইল ফোন উৎপাদনকারীদের

Load More

ট্রেন্ডিং টপিক

দেশে প্রথমবারের মতো এফআরপি টাওয়ার স্থাপন করলো ইডটকো
টেলিকম

জ্বালানি সংকটে মোবাইল অপারেটরদের ২৭টি ডাটা সেন্টার বন্ধের ঝুঁকিতে

পুরনো ফোনের ব্যাটারি যেন জীবন্ত টাইম বোমা!
প্রযুক্তি পরামর্শ

পুরনো ফোনের ব্যাটারি যেন জীবন্ত টাইম বোমা!

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত
প্রযুক্তি বাজার

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল
অটোমোবাইল

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দিনে ১০ ঘণ্টা এসি চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে
কিভাবে করবেন

এসির রিমোট কাজ করছে না? জেনে নিন রিমোট ছাড়াই এসি চালানোর গোপন কৌশল

বাইরে কাঠফাটা রোদ আর তীব্র দাবদাহে জনজীবন যখন...

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix