Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শিল্পপণ্য উৎপাদনে সক্ষমতা তুলে ধরতে ওয়ালটনের ‘এটিএস এক্সপো’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
শিল্পপণ্য উৎপাদনে সক্ষমতা তুলে ধরতে ওয়ালটনের ‘এটিএস এক্সপো’
Share on FacebookShare on Twitter

শিল্পপণ্য উৎপাদনে সক্ষমতা তুলে ধরতে দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের একক বৃহৎ শিল্পমেলা এটিএস এক্সপো-২০২৪। এই বৃহৎ শিল্পমেলা আয়োজন করছে বাংলাদেশের শীর্ষ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন।

মেলায় একই ছাদের নিচে প্রদর্শন করা হবে সকল প্রকার শিল্প প্রতিষ্ঠানে ব্যবহার উপযোগী পিসিবি, মাদারবোর্ড, মোল্ড অ্যান্ড ডাইসহ ৫০ হাজারেরও বেশি ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস, সার্ভিসেস ও টেস্টিং সল্যুশনস। পাশাপাশি এনার্জি সেভিং ও পরিবেশবান্ধব ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন, লিফটসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্স পণ্য সামগ্রী প্রদর্শিত হবে।

রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি হল-৩ এ আগামী ৫ ডিসেম্বর শুরু হবে ৩-দিনব্যাপী এটিএস এক্সপো বা অ্যাডভান্সড টেকনোলজি সল্যুশনস শীর্ষক শিল্পমেলা। চলবে ৭ ডিসেম্বর (শনিবার) পর্যন্ত। ওয়ালটন এটিএস এক্সপো-২০২৪ এ অংশগ্রহণ করতে আগ্রহী শিল্পোদ্যোক্তা, ক্রেতা ও দর্শনার্থীদের জন্য চলছে রেজিস্ট্রেশন কার্যক্রম। আগ্রহী ব্যক্তিরা https://ats.waltonbd.com ওয়েব পেজে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।

ইতোমধ্যে প্রচুর সংখ্যক সরকারি এবং দেশি-বিদেশি বিভিন্ন বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মেলায় অংশ গ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করেছেন।

ওয়ালটনের করপোরেট সেলস বিভাগের প্রধান এবং এটিএস এক্সপো আয়োজক কমিটির সেক্রেটারি আহমেদ তানভীর জানান, ওয়ালটন হাই-টেক পার্কে গড়ে তোলা হয়েছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার এবং নাসদাত-ইউটিএস এর মত বেশকিছু আন্তর্জাতিক মানের টেস্টিং ল্যাব। সেখানে নিয়োজিত অত্যন্ত দক্ষ ৬ শতাধিক দেশি-বিদেশি প্রকৌশলী প্রতিনিয়ত বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব উদ্ভাবনী প্রযুক্তি এবং ফিচারের পণ্য উৎপাদন করছে।

তারা ফিনিশড গুডস এর পাশাপাশি ৫০ হাজারেরও বেশি আন্তর্জাতিক মানসম্পন্ন ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, সার্ভিসেস ও কম্পোনেন্টস উৎপাদন করছে। এগুলোর অধিকাংশই দেশের প্রায় সকল প্রকার শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন ধাপে প্রধান কাঁচামাল ও কম্পোনেন্টস হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাই ওয়ালটনের উৎপাদিত যাবতীয় পণ্য সামগ্রী দেশি-বিদেশি শিল্পোদ্যোক্তা ও ক্রেতাদের নিকট তুলে ধরার মাধ্যমে আমদানি নির্ভরতা হ্রাস করে বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে গত বছর প্রথমবারের মতো এটিএস এক্সপো আয়োজন করেছিল ওয়ালটন। দেশীয় শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী ও আমদানিকারকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল ওয়ালটনের এ শিল্পমেলা।

এরই ধারাবাহিকতায় ওয়ালটন এ বছর আবারো এটিএস এক্সপো আয়োজন করছে। গতবারের মত এবারের এটিএস এক্সপোও শতভাগ সফল হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আহমেদ তানভীর বলেন, নিজস্ব চাহিদা মিটানোর পাশাপাশি দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানেও ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস ও কম্পোনেন্টস সরবরাহের মাধ্যমে দেশের আমদানি নির্ভরতা হ্রাস ও শিল্পোন্নয়নে অবদান রাখছে ওয়ালটন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির মাধ্যমে আয় করছে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা।

এছাড়া প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে।

এটিএস এক্সপো আয়োজন কমিটির সূত্রমতে, মেলায় সম্পূর্ণ পরিবেশবান্ধব ও উদ্ভাবনী প্রযুক্তির বিদ্যুৎ সাশ্রয়ী নতুন মডেলের পণ্য উদ্বোধন করা হবে। পাশাপাশি মেলা চলাকালীন দেশীয় ইলেকট্রনিক্স শিল্পের অগ্রগতি; উদ্ভাবনী, এনার্জি সেভিং এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব ইত্যাদি বিষয়ে বেশ কয়েকটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সভাগুলোতে বিভিন্ন শিল্পখাতের প্রতিনিধি, স্বনামধন্য গবেষক, চিন্তাবিদ, শিক্ষক এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশ নিবেন।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

আজকের পর থেকে উইন্ডোজ ফোনে চলবে না ফেসবুক অ্যাপ
প্রযুক্তি সংবাদ

আজকের পর থেকে উইন্ডোজ ফোনে চলবে না ফেসবুক অ্যাপ

অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে লক করবেন যেভাবে
টিপস

অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে লক করবেন যেভাবে

নেটফ্লিক্সে টিকটক!
নির্বাচিত

নেটফ্লিক্সে টিকটক!

মোবাইল ব্যাংকিং করুন ইন্টারনেট চার্জ ছাড়াই
নির্বাচিত

মোবাইল ব্যাংকিংয়ে আনা যাবে ফ্রিল্যান্সিংয়ের আয়

বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্থ বাংলাদেশের অর্থনীতিতে গতি সঞ্চার করেছিলেন: পলক
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্থ বাংলাদেশের অর্থনীতিতে গতি সঞ্চার করেছিলেন: পলক

লক্ষাধিক কারিগরি শিক্ষার্থীর উপবৃত্তি যাবে বিকাশে
প্রযুক্তি সংবাদ

লক্ষাধিক কারিগরি শিক্ষার্থীর উপবৃত্তি যাবে বিকাশে

Load More

ট্রেন্ডিং টপিক

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!
প্রযুক্তি সংবাদ

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!

সব শেয়ার বিক্রির ঘোষণা রানার অটোমোবাইলস উদ্যোক্তার
অটোমোবাইল

সব শেয়ার বিক্রির ঘোষণা রানার অটোমোবাইলস উদ্যোক্তার

কবে আসতে পারে iPhone 18
প্রযুক্তি সংবাদ

কবে আসতে পারে iPhone 18

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল
অটোমোবাইল

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix