Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বছর শেষে বৈশ্বিক মোবাইল গেমিংয়ের বাজার ছাড়াবে ১০ হাজার কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
বছর শেষে বৈশ্বিক মোবাইল গেমিংয়ের বাজার ছাড়াবে ১০ হাজার কোটি ডলার
Share on FacebookShare on Twitter

চলতি বছর শেষে বিশ্বব্যাপী মোবাইল গেমিং বাজারের আকার দাঁড়াবে ১০ হাজার ৫৪ কোটি ডলার। বাজারটি ২০২৯ সালের মধ্যে ১৬ হাজার ৪৮১ কোটি ডলারে পৌঁছবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। এ সময় বার্ষিক প্রবৃদ্ধির হার হবে ১০ দশমিক ৩৯ শতাংশ। গ্লোবনিউজওয়্যারের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

সংবাদমাধ্যমটি বলছে, সাশ্রয়ী ও সহজলভ্য হয়ে ওঠার কারণে বিশ্বব্যাপী স্মার্টফোনের ব্যবহার এখন উর্ধ্বমুখী। ফলে মোবাইল গেমের জন্য ব্যবহারকারীর সংখ্যা ও এ খাতের জনপ্রিয়তা বাড়ছে। উন্নত হার্ডওয়্যারের কারণে মোবাইল ডিভাইসগুলোয় এখন উচ্চ মানের ও আকর্ষণীয় গেম খেলা সম্ভব। পাশাপাশি ফোরজি ও ফাইভজি নেটওয়ার্কের মতো মোবাইল ইন্টারনেটের অগ্রগতির ফলে অনলাইন মাল্টিপ্লেয়ার গেমিং আরো সহজ হয়েছে। গেম ডাউনলোডও দ্রুততর হয়েছে, যা বাজারের প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছে।

বাজার বিশ্লেষকদের মতে, ২০২৯ সালের মধ্যে বৈশ্বিক ফাইভজি সাবস্ক্রিপশন ৫৩০ কোটি অতিক্রম করবে, যা হবে মোট মোবাইল সাবস্ক্রিপশনের ৫৮ শতাংশ। ২০২৮ সালের মধ্যে মোবাইলের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি হবে ফাইভজি। ক্রমবর্ধমান ফোরজি ও ফাইভজি নেটওয়ার্কের কারণে ত্রিপলএ মানের (বড় গেমিং স্টুডিওগুলোর তৈরি উচ্চ বাজেট ও উচ্চ মানের গেম) মোবাইল গেম এ বাজারে প্রাধান্য বিস্তার করবে বলে ধারণা করা হচ্ছে।

গুগল প্লে ও অ্যাপল অ্যাপ স্টোর ডেভেলপারদের মোবাইল গেম বিকাশ ও মনিটাইজেশন সহজ করেছে। এসব প্লাটফর্মগুলো লাখো স্মার্টফোনের সঙ্গে যুক্ত, যা ডেভেলপারদের একটি বৃহৎ ব্যবহারকারীর কাছে পৌঁছতে সাহায্য করে। সেই সঙ্গে ইন-অ্যাপ কেনাকাটা ও বিজ্ঞাপন থেকে আয় করার সুবিধা দেয়। ফ্রি-টু-প্লে গেম, যেগুলো বিনামূল্যে ডাউনলোড ও খেলার সুযোগ দেয়, কিন্তু ইন-অ্যাপ কেনাকাটার মাধ্যমে আয় করে মোবাইল গেমিং বাজারের প্রবৃদ্ধিতে বড় ভূমিকা পালন করছে। সামাজিক যোগাযোগমাধ্যমের সংযোগ ও মোবাইল ইম্পোর্টসের জনপ্রিয়তা গেমগুলোকে আরো আকর্ষণীয় করেছে। ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো প্লাটফর্মগুলোও বিশেষ ধরনের মোবাইল গেম তৈরি করছে। তবে ব্যবহারকারীর গোপনীয়তা ও নিরাপত্তাসংক্রান্ত সমস্যা, পাশাপাশি মোবাইল গেমের দুর্বলতা নিয়ে সরকারের নিয়মকানুন একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের কারণ হতে পারে। এসব কারণে মোবাইল গেমিং বাজারের প্রবৃদ্ধি ভবিষ্যতে সীমিত হতে পারে বলে আশঙ্কা করছেন বাজার বিশেষজ্ঞরা।

ফাইভজি প্রযুক্তি ও ক্লাউড গেমিং প্রসারের ফলে বৈশ্বিক গেমিং সফটওয়্যারেরও বাজার দ্রুত বাড়ছে। এর মধ্যে আছে ভিডিও গেম তৈরি, খেলা ও পরিচালনায় ব্যবহৃত কম্পিউটার প্রোগ্রাম। বাজার গবেষণা সংস্থা অ্যালাইড মার্কেট রিসার্চ বলছে, বৈশ্বিক গেমিং সফটওয়্যার শিল্প বেশ কয়েকটি উল্লেখযোগ্য কারণে বাড়ছে। এর মধ্যে অন্যতম কারণ হলো ফাইভজি প্রযুক্তির প্রবর্তন, যা বিশেষভাবে মোবাইল গেমিংকে প্রভাবিত করছে। এছাড়া মোবাইল ডিভাইসে প্রতিযোগিতামূলক ও ইমার্সিভ গেমিংয়ের (গেমের দুনিয়ায় পুরোপুরি নিমজ্জিত করা) জনপ্রিয়তা এ বাজারের সম্প্রসারণে অবদান রাখছে।

এদিকে ২০২৮ সালের মধ্যে বিশ্বব্যাপী ভিডিও গেমিং খাতের আয় ২৫ হাজার ৭০০ কোটি ডলারে পৌঁছার পূর্বাভাস দিয়েছেন গবেষকরা, যা ২০২৩ সালের তুলনায় ৩১ শতাংশ বেশি। বেইন অ্যান্ড কোম্পানির গবেষণায় দেখা গেছে, গত বছর সারা বিশ্বে ভিডিও গেমের বাজার আয় স্ট্রিমিংসেবা ও বক্স অফিসের সম্মিলিত আয়কেও ছাড়িয়ে গেছে।

Tags: ভিডিও গেমিং

এই বিভাগ থেকে আরও পড়ুন

এসারের নতুন ল্যাপটপ
নির্বাচিত

এসারের নতুন ল্যাপটপ

৫৫ কোটি টাকা বিদেশি বিনিয়োগ পেল প্রিয়শপ
ই-কমার্স

৫৫ কোটি টাকা বিদেশি বিনিয়োগ পেল প্রিয়শপ

বাজারে আসছে রেজার ব্লেড ১৪ ল্যাপটপ
নির্বাচিত

বাজারে আসছে রেজার ব্লেড ১৪ ল্যাপটপ

গুগলের ডেটা সেন্টারে বিস্ফোরণ, একাধিক কর্মী দগ্ধ
নির্বাচিত

গুগলের ডেটা সেন্টারে বিস্ফোরণ, একাধিক কর্মী দগ্ধ

অপো স্মার্টফোন কিনে জিতলেন বাইক
নির্বাচিত

অপো স্মার্টফোন কিনে জিতলেন বাইক

৬৪ মেগাপিক্সেল ক্যামেরার আসছে রেডমি কে৩০ আল্টা
নির্বাচিত

৬৪ মেগাপিক্সেল ক্যামেরার আসছে রেডমি কে৩০ আল্টা

Load More

ট্রেন্ডিং টপিক

বাজারের ৪ প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি
প্রযুক্তি বাজার

বাজারের ৪ প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি

শিশুদের জন্য সামাজিক মাধ্যম বন্ধের জোয়ারে এবার শামিল তুরস্ক
প্রযুক্তি সংবাদ

শিশুদের জন্য সামাজিক মাধ্যম বন্ধের জোয়ারে এবার শামিল তুরস্ক

কবে আসতে পারে iPhone 18
প্রযুক্তি সংবাদ

কবে আসতে পারে iPhone 18

সামাজিক সুরক্ষায় বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
অর্থ ও বাণিজ্য

সামাজিক সুরক্ষায় বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা

২০২৬ সালে মোবাইল গেমিং আর কেবল বিনোদনের মাধ্যম...

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

মেটার বিরুদ্ধে মামলা

মেটার বিরুদ্ধে মামলা

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix