Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্লিম ডিজাইন আর টেকসই পারফরম্যান্সে শীর্ষে ইনফিনিক্স হট ৬০ প্রো+

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 8 September 2025
স্লিম ডিজাইন আর টেকসই পারফরম্যান্সে শীর্ষে ইনফিনিক্স হট ৬০ প্রো+
Share on FacebookShare on Twitter

বর্তমান সময়ে মাঝারি দামের স্মার্টফোন বাজারে চলছে তীব্র প্রতিযোগিতা। ব্যবহারকারীরা চায় কম দামে ভালো পারফরম্যান্স এবং আধুনিক ফিচারসহ ফ্ল্যাগশিপ ফোনের সব সুবিধা। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে এসেছে ইনফিনিক্স হট ৬০ প্রো+। স্লিম ডিজাইন, হাই-রিফ্রেশ অ্যামোলেড ডিসপ্লে এবং কিছু অভিনব ফিচার ব্যবহারকারীদের দিচ্ছে এক ভিন্ন অভিজ্ঞতা।

ডিজাইন ও বিল্ড: স্লিম ও আরামদায়ক
মাত্র ৫.৯৫ মিমি পুরুত্ব এবং ১৫৫ গ্রাম ওজনের ফোনটি হাতে নিলেই আলাদা মনে হয়। দীর্ঘ সময় ভিডিও দেখা বা গেম খেললেও হাত ভারী লাগে না। অ্যালুমিনিয়াম ফ্রেম আর কার্ভড অ্যামোলেড স্ক্রিন প্রিমিয়াম লুক দেয়। বিশেষ করে মোকো সাইবার গ্রিন লেদার ব্যাক স্টাইল যোগ করেছে। পেছনের হালো লাইট কল বা চার্জিং সময় জ্বলে উঠে ফোনটিকে আলাদা করে। এসব বৈশিষ্ট্যের কারণে ফোনটি বিশ্বের সবচেয়ে স্লিম ৩ডি কার্ভড স্ক্রিন স্মার্টফোন হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে।

ডিসপ্লে: তীক্ষ্ণ, স্মুথ ও উজ্জ্বল
৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ফোনটির প্রধান আকর্ষণ। ১২২৪পি রেজ্যুলেশন, ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৪৫০০ নিটস ব্রাইটনেসে স্মার্টফোনে টেক্সট স্পষ্ট, ছবি মসৃণ এবং সূর্যালোকে স্পষ্ট দেখা যায়। চোখের সুরক্ষার জন্য আছে ডিসি ডিমিং, এআই আই কমফোর্ট এবং স্লিপ এইড মোড। দীর্ঘ সময় পড়া বা রাত জেগে স্ক্রল করলেও চোখে সমস্যাও কম হয়।

পারফরম্যান্স: শক্তিশালী ও স্মুথ
মিডিয়াটেক হেলিও জি২০০ চিপসেট, ৮ জিবি র‍্যাম (ভার্চুয়াল এক্সপানশন সহ) এবং সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজের ফোনটি অ্যাপ চালানো, একসঙ্গে একাধিক কাজ এবং হালকা ভিডিও এডিটিং নির্বিঘ্নে করতে পারে। পাবজি মিডিয়াম সেটিংসে স্মুথ চলে।

ফোনটির গেমিং পারফরম্যান্সও বেশ ভালো। পাবজি-এর মতো গেম মিডিয়াম সেটিংসে স্মুথ চলে, যা গেমারদের চাহিদা মেটাতে সক্ষম। ফোনটি ঠান্ডা রাখতে আছে ১১-লেয়ার কুলিং সিস্টেম এবং ভেপার চেম্বার। এছাড়া হার্ডওয়্যার জাইরোস্কোপ এবং ই-স্পোর্টস প্রো কন্ট্রোল ইঞ্জিন গেমিং অভিজ্ঞতাকে আরও দ্রুত এবং রেসপন্সিভ করেছে।

ব্যাটারি ও চার্জিং: টেকসই ও দ্রুত
স্লিম ডিজাইন সত্ত্বেও ফোনটিতে আছে ৫১৬০ এমএএইচ ব্যাটারি, যা একদিনের বেশি চলে। ৪৫ওয়াট ফাস্ট চার্জার দিয়ে মাত্র ২৫ মিনিটে ৫০% চার্জ হয়, আর শতভাগ চার্জ দিতে সময় লাগে এক ঘণ্টারও কম। ইনফিনিক্সের দাবি, বিশেষ নন-সিলিকন ডোপিং প্রযুক্তির কারণে ব্যাটারি পাঁচ বছর পর্যন্ত টেকসই থাকবে।

ক্যামেরা
সনি আইএমএক্স৮৮২ ৫০ মেগাপিক্সেল সেন্সর দিয়ে তোলা ছবি দিনে বেশ স্পষ্ট আর ন্যাচারাল দেখায়। এমনকি কম আলোতেও বেশ ভালো ছবি তোলা যায়। ভিডিও নির্মাতাদের জন্য রয়েছে ভ্লগ ওয়ান-ক্লিক ভিডিও মোড, যা ছোট ছোট ক্লিপকে সহজেই একটি ভিডিওতে পরিণত করে।
তবে ক্যামেরা সেটআপ সীমিত—আল্ট্রা-ওয়াইড বা টেলিফটো নেই। রাতের ছবি কিছুটা নয়েজি হতে পারে। সোশ্যাল মিডিয়া বা দৈনন্দিন ছবির জন্য যথেষ্ট, কিন্তু ফটোগ্রাফি প্রেমীদের চাহিদা পুরোপুরি মেটাবে না।

সফটওয়্যার ও অন্যান্য ফিচার
ফোনটিতে আছে অ্যান্ড্রয়েড ১৫-এর উপর এক্সওএস ১৫। ইন্টারফেস মসৃণ এবং ফিচার সমৃদ্ধ—সার্কেল টু সার্চ, কুইকশেয়ার এবং বিভিন্ন এআই টুলস রয়েছে। কিছু ব্লটওয়্যার থাকলেও তা সহজে সরানো বা বন্ধ করা যায়। সবচেয়ে বড় সুবিধা হলো—ইনফিনিক্স দিচ্ছে ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৫ বছরের সিকিউরিটি প্যাচ।

অতিরিক্ত ফিচারের মধ্যে রয়েছে ডুয়াল জেবিএল স্পিকার, এনএফসি টাচ ট্রান্সফার, আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং আইআর ব্লাস্টার। তবে ৫জি নেই, যা ভবিষ্যতের জন্য কিছুটা সীমাবদ্ধতা তৈরি করতে পারে।

অলরাউন্ডার
কিছু সীমাবদ্ধতা থাকা স্বত্বেও ইনফিনিক্স হট ৬০ প্রো+ তে রয়েছে স্লিম প্রিমিয়াম ডিজাইন, অসাধারণ ডিসপ্লে, নির্ভরযোগ্য পারফরম্যান্স, দ্রুত চার্জিং এবং দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট।শিক্ষার্থী, পেশাজীবী বা যেকোনো ব্যবহারকারী যারা নির্ভরযোগ্য ও আকর্ষণীয় স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য হট ৬০ প্রো+ এখন অন্যতম সেরা বিকল্প হতে পারে।

 

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইনফিনিক্সইনফিনিক্স হট ৬০ প্রো+

এই বিভাগ থেকে আরও পড়ুন

নকিয়া বিশ্বের প্রথম ‘ইমারসিভ ভয়েস কল’ প্রযুক্তি আনল
প্রযুক্তি বাজার

নকিয়া বিশ্বের প্রথম ‘ইমারসিভ ভয়েস কল’ প্রযুক্তি আনল

অপো কে৯: সাধ্যের মধ্যে সেরা ফোন
নির্বাচিত

অপো কে৯: সাধ্যের মধ্যে সেরা ফোন

৭০০ কর্মচারীর চাকরি খেয়ে নিল এআই
নির্বাচিত

৭০০ কর্মচারীর চাকরি খেয়ে নিল এআই

প্রযুক্তিপ্রেমীদের দোরগোড়ায় স্টার টেক: সাভারে নতুন শাখার উদ্বোধন
নির্বাচিত

স্টার টেকের ‘ওয়ারেন্টি’ নাটক: মাসজুড়ে হয়রানির পর পুড়ল গ্রাহকের কপাল!

নগদ এর মাধ্যমে প্রতারকের হাতে বয়স্ক ও বিধবা ভাতার টাকা
নির্বাচিত

নগদ এর মাধ্যমে প্রতারকের হাতে বয়স্ক ও বিধবা ভাতার টাকা

আসছে স্ন্যাপড্রাগন ৭৮০জি ফাইভজি চিপের স্মার্টফোন
নির্বাচিত

আসছে স্ন্যাপড্রাগন ৭৮০জি ফাইভজি চিপের স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

২০০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরায় বাজিমাত! এলো অপো ফাইন্ড এক্স১০ সিরিজ
প্রযুক্তি সংবাদ

২০০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরায় বাজিমাত! এলো অপো ফাইন্ড এক্স১০ সিরিজ

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়
বিবিধ

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়

আগামী বছরের ১ জানুয়ারি থেকে যে নিয়ম না মানলে হোয়াটসঅ্যাপ চলবে না
প্রযুক্তি সংবাদ

আগামী বছরের ১ জানুয়ারি থেকে যে নিয়ম না মানলে হোয়াটসঅ্যাপ চলবে না

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ
প্রযুক্তি সংবাদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ
প্রযুক্তি সংবাদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

দেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) ও কন্ট্যাক্ট সেন্টার...

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 September 2025

স্লিম ডিজাইন আর টেকসই পারফরম্যান্সে শীর্ষে ইনফিনিক্স হট ৬০ প্রো+

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix