Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রথম তিন প্রান্তিকে আইফোন বিক্রি ১৫ কোটির বেশি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৪ জানুয়ারি ২০২৫
প্রথম তিন প্রান্তিকে আইফোন বিক্রি ১৫ কোটির বেশি
Share on FacebookShare on Twitter

২০২৪ সালের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) বিশ্বব্যাপী ১৫ কোটির বেশি আইফোন বিক্রি করেছে অ্যাপল। চতুর্থ প্রান্তিক নিয়ে বছরের মোট বিক্রির পরিমাণ পূর্ববর্তী সব রেকর্ডকে ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে ডাটা বিশ্লেষণ প্লাটফর্ম ডিমান্ডসেইজ।

সংস্থাটির তথ্যানুযায়ী, গত বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আইফোন বিক্রি হয়েছে সাড়ে পাঁচ কোটির বেশি। দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) সাড়ে চার কোটি আর প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) পাঁচ কোটির বেশি স্মার্টফোন বিক্রি করেছে টেক জায়ান্টটি। অন্যদিকে ২০২৩ সালে আইফোন বিক্রির সংখ্যা ২৩ কোটির বেশি।

প্রযুক্তিবিদরা বলছেন, আইফোন শুধু যোগাযোগমাধ্যম থেকে পরিবর্তন হয়ে এখন উৎপাদনশীলতা ও বিনোদনের শক্তিশালী একটি টুল হয়ে উঠেছে। বিশেষ করে ডিভাইসগুলো উন্নত ক্যামেরা কোয়ালিটর জন্য বেশ সুপরিচিত। এসব মিলিয়ে আইফোন কেনার প্রতি মানুষের আগ্রহও বাড়ছে। মোবাইল অপারেটিং সিস্টেম বাজারে আইওএসের ব্যবহার গত কয়েক বছরে দ্রুত বেড়েছে। ২০২৩ সালের হালনাগাদ তথ্যানুযায়ী, বিশ্বে ১৩৭ কোটি আইফোন ব্যবহারকারী রয়েছে। এ সংখ্যা ১০ বছর আগে ছিল ১০ লাখের বেশি।

গবেষণা বলছে, সবচেয়ে বেশি আইফোন ব্যবহারকারী রয়েছে জাপানে, যা দেশটির মোট স্মার্টফোন ব্যবহারকারীর প্রায় ৭০ শতাংশ। এরপর দ্বিতীয় আইফোনের উৎপত্তিস্থল যুক্তরাষ্ট্রে। এ দেশে কুপারটিনোভিত্তিক টেক জায়ান্টটির স্মার্টফোন ব্যবহার করছে সাড়ে ১৫ কোটি মানুষ।

গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট টেকনোলজি মার্কেট রিসার্চের গ্লোবাল হ্যান্ডসেট মডেল সেলস ট্র্যাকার বলেছে, গত বছরের সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিক্রীত স্মার্টফোনের তালিকার শীর্ষস্থান দখল করেছে আইফোন ১৫। তালিকার পরবর্তী দুটি স্থানও অ্যাপলের, যথাক্রমে আইফোন ১৫ প্রো ম্যাক্স ও আইফোন ১৫ প্রো। কোম্পানিটি ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে আইফোন বিক্রি থেকে আয় ছাড়িয়েছে ৪ হাজার কোটি ডলার, সব মিলিয়ে কোম্পানিটির জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের আয় পৌঁছেছে ৯ হাজার ৪৯০ কোটি ডলারে। অ্যাপলের আয়ের এ প্রতিবেদন ওয়াল স্ট্রিটের ৯ হাজার ৪৪০ কোটি ডলার পূর্বাভাসের চেয়ে সামান্য বেশি।

অ্যাপলের প্রতিবেদন বলছে, তৃতীয় প্রান্তিকে আইফোন ১৬-এর চাহিদা ছিল জোরালো, তবে চীনে ডিভাসটির বিক্রি গত বছরের তুলনায় কিছুটা কমেছে। চীনের স্মার্টফোন বাজারে সবচেয়ে বড় বিদেশী ফোন নির্মাতা হিসেবে অ্যাপল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোম্পানি। চীনের বাজারে বিদেশী ব্র্যান্ডের ফোন বিক্রির সামগ্রিক পরিসংখ্যানকে সরাসরি প্রভাবিত করে অ্যাপলের পারফরম্যান্স।

এদিকে একাধিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, ফোল্ডেবল ডিজাইন নিয়ে ভাঁজযোগ্য ফোনের বাজারেও আসছে অ্যাপল। প্রযুক্তি দুনিয়ায় দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলে আসছিল যে টেক জায়ান্টটি ফোল্ডেবল আইফোন নিয়ে কাজ করছে। তা হতে পারে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপের মতো ক্ল্যামশেল ডিজাইনে। এটি বাজারে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে আসতে পারে বলেও আলোচনা রয়েছে। তবে ডিসপ্লে ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞ রস ইয়ং বলছেন, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড সিরিজের ফোনে যেভাবে বইয়ের মতো করে ভাঁজ করা যায়, অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোনে সে রকম বড় আকারের ডিসপ্লে থাকবে। গ্যালাক্সি জেড ফোল্ড সিরিজের বড় ডিসপ্লের কারণে বেশ জনপ্রিয়তা পেয়েছে। অ্যাপলও গ্রাহকের আগ্রহের কথা বিবেচনা করে বড় ডিসপ্লের দিকেই ঝুঁকবে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। ফোল্ডেবল ফোনের বাজারে অ্যাপল প্রবেশের কারণে ৩০ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে বলেও প্রত্যাশা তাদের।

এই বিভাগ থেকে আরও পড়ুন

সবচেয়ে দ্রুততম সময়ে চার্জিং ফোন আনছে শাওমি!
নির্বাচিত

আসল শাওমি ফোন চেনার ৭টি উপায়

দেশের বাজারে এল শক্তিশালী ব্যাটারি ও চমৎকার ফিচারের গ্যালাক্সি এফ২২
নির্বাচিত

দেশের বাজারে এল শক্তিশালী ব্যাটারি ও চমৎকার ফিচারের গ্যালাক্সি এফ২২

‘করোনার চেয়ে গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়ার শঙ্কা বেশি’
অটোমোবাইল

‘করোনার চেয়ে গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়ার শঙ্কা বেশি’

স্ন্যাপড্রাগন ৬৯০ প্রসেসরের সাথে কমদামে ৫জি ফোন আনছে নকিয়া
নির্বাচিত

স্ন্যাপড্রাগন ৬৯০ প্রসেসরের সাথে কমদামে ৫জি ফোন আনছে নকিয়া

ডুয়েল ফ্রন্ট ক্যামেরাতে আসছে ভিভো এস৭ টি 
নির্বাচিত

বিদেশ থেকে নিয়ে আসা মোবাইল যেভাবে নিবন্ধন করবেন

ট্রাম্প যুগের নিষেধাজ্ঞা প্রত্যাহার বাইডেনের
প্রযুক্তি সংবাদ

ট্রাম্প যুগের নিষেধাজ্ঞা প্রত্যাহার বাইডেনের

Load More

ট্রেন্ডিং টপিক

উত্তরা ব্যাংক
অর্থ ও বাণিজ্য

সাবসিডিয়ারিতে বড় বিনিয়োগে যাচ্ছে উত্তরা ব্যাংক—রাইট শেয়ারে ঢালবে ১৯২ কোটি টাকা

ফেসবুক-ইউটিউব ছাড়াও যেসব অ্যাপে আয় করতে পারবেন
প্রযুক্তি পরামর্শ

ফেসবুক-ইউটিউব ছাড়াও যেসব অ্যাপে আয় করতে পারবেন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন
নির্বাচিত

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মেটার বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

মেটার বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মেটার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আইনি...

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

পেমেন্ট সিস্টেম অপারেটরদের জন্য নতুন প্রবিধানের খসড়া প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক

ব্যাংকারদের উৎসাহ বোনাস নিয়ে ‍সুখবর

যুদ্ধের প্রভাবে সার্কিট বোর্ডের সরবরাহ ব্যাহত, বাড়তে পারে প্রযুক্তিপণ্যের দাম

যুদ্ধের প্রভাবে সার্কিট বোর্ডের সরবরাহ ব্যাহত, বাড়তে পারে প্রযুক্তিপণ্যের দাম

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix