Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টেলিকম খাত নিয়ে মার্চের মধ্যে সংস্কার প্রস্তাব দেবে বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
টেলিকম খাত নিয়ে মার্চের মধ্যে সংস্কার প্রস্তাব দেবে বিটিআরসি
Share on FacebookShare on Twitter

টেলিকম খাতে নেটওয়ার্ক এবং ব্যবসা পরিচালনায় লাইসেন্স পুনর্বিন্যাস করতে আগামী মার্চের মধ্যে এ বিষয়ে সরকারের কাছে সংস্কার প্রস্তাব পেশ করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

তবে এক্ষেত্রে বিদ্যমান লাইসেন্সিংয়ে রূপান্তর, টেকসই বিনিয়োগ নীতিমালা তৈরি এবং রেগুলেশনকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কমিশন চেয়ারম্যান এমদাদ উল বারী।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিটিআরসি চেয়ারম্যান। এসময় বিটিআরসির কমিশনার, মহাপরিচালক ও পরিচালকেরা উপস্থিত ছিলেন।

সময়ের চাহিদা অনুযায়ী টেলিকম খাতের লাইসেন্স সংস্কারে কাজ শুরু করেছে বিটিআরসি। এ লক্ষ্যে গঠিত হয়েছে নেটওয়ার্ক ও লাইসেন্সিং রোডম্যাপ পুনর্বিন্যাস কমিটি। এরই মধ্যে বিটিআরসি কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইকবাল আহমেদের নেতৃত্বে তিনটি বৈঠক করেছে সংস্কার কমিটি।

দেশের টেলিকম খাতকে সুস্থ প্রতিযোগিতা ও সহযোগিতা-বান্ধব করতে গ্রাহক-ব্যবসা-সরকার এই ত্রিভূজ অংশীজনদের নিয়ে এই সংস্কারের কাজ করা হচ্ছে। ব্যবসা বাঁচাতে নয়, গ্রাহকদের স্বার্থরক্ষায় কমিশন কাজ করবে বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান।

সংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এমদাদ উল বারী বলেন, ২০২৭ সাল নাগাদ লাইসেন্স নবায়ন সীমা অতিক্রমের পর এই সংস্কারটি কাজ করবে। আর নীতিমালাটি টেকসই করতে গ্রাহকের লেন্স দিয়ে তৈরি করা হবে। একই সঙ্গে রেগুলেশনের নামে কোম্পানিগুলোকে রেগুলেট নয়; ফ্যাসিলেট ও স্পন্সর করা হবে।

বিটিআরসি চেয়ারম্যান আরও জানান, ডিজিটাল উন্নয়ন সহযোগী খাত হিসেবে গড়ে তুলতে সরকারকে পরামর্শ দেওয়া হবে। এর ওপর ভিত্তি করে নীতিমালা তৈরি হবে। এক্ষেত্রে পরিষ্কার ও টেকসই নীতিমালার ঘাটতি দেখা যাচ্ছে। বিনিয়োগকারীরা আগ্রহী হচ্ছেন না। জটিল ও টুকরো টুকরো নেটওয়ার্ককে এক সুতোয় গাঁথতে রিভিউ করে সহজ, সক্ষম ও সাশ্রয়ী নেটওয়ার্ক গড়ে তোলা হবে। তরঙ্গের ওপর চাপ কমিয়ে ফিক্সড ব্রডব্যান্ডে স্থানান্তর করা হবে।

তিনি আরও জানান, বড় পরিসরের ডিজিটল সেবা মেটাতে ফ্রিক্সড ব্রডব্যান্ডের পথে থাকা বাধা কাটিয়ে তুলতে যেন নতুন প্রযুক্তি সহজেই অভিযোজিত হয় সে দিকটায় গুরুত্বারোপ করতে অ্যাকটিভ শেয়ারিং উন্মুক্ত করা এবং সবুজ প্রযুক্তির দিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। অপ্রয়োজনীয় লাইসেন্স বাদ দেওয়া এবং সুস্থ প্রতিযোগিতায় বাধা সৃষ্টিকারী ভার্টিক্যাল লাইসেন্স বাতিল করা হতে পারে।

ফাইভ-জি প্রসঙ্গে তিনি বলেন, কবে কখন চালু হবে তা এখনই বলতে পারবো না। তবে চালু করার জন্য বিভিন্ন কনসালটেশন বৈঠক করছি। কাজ করছি। পাশাপাশি জুনের মধ্যে ৭০০ মেগাহার্জ তরঙ্গ নিলামের প্রস্তুতি নিচ্ছি।

অন্য এক প্রশ্নে তিনি বলেন, ভ্যাট-ট্যাক্স সরকারের ব্যাপার, বিটিআরসির নয়। তবে ভ্যাট-ট্যাক্স যতোটা কমানো যায়, ততোটা কমানো দরকার। ইন্টারনেট সহজলভ্য হওয়া দরকার। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার দায় পোস্টদাতার, সোশ্যাল মিডিয়ার নয়।

Tags: টেলিকমফাইভ-জিবিটিআরসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিভাইসের মূল্য না কমিয়ে ইন্টারনেট বিনা মূল্যে দিলেও লাভ নেই
টেলিকম

ডিভাইসের মূল্য না কমিয়ে ইন্টারনেট বিনা মূল্যে দিলেও লাভ নেই: মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন

টেকসই টেলিকম অবকাঠামো উন্নয়নে একসাথে কাজ করবে ইডটকো ও টেশিস
টেলিকম

টেকসই টেলিকম অবকাঠামো উন্নয়নে একসাথে কাজ করবে ইডটকো ও টেশিস

ক্রেডিট কার্ড নম্বর ও পাসওয়ার্ড চুরি করে টিকটক
প্রযুক্তি সংবাদ

নিষিদ্ধ হচ্ছে টিকটক

পাইলটসহ আকাশে উড়াল মানিকগঞ্জের জুলহাসের তৈরি বিমান
প্রযুক্তি সংবাদ

পাইলটসহ আকাশে উড়াল মানিকগঞ্জের জুলহাসের তৈরি বিমান

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক
প্রযুক্তি সংবাদ

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

কোয়ালকমের স্ন্যাপড্রাগন এক্স এলিট ‘সবচেয়ে শক্তিশালী’ প্রসেসর
প্রযুক্তি সংবাদ

কোয়ালকমের স্ন্যাপড্রাগন এক্স এলিট ‘সবচেয়ে শক্তিশালী’ প্রসেসর

Load More

ট্রেন্ডিং টপিক

কোন দেশে কত দামে বিক্রি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ ফোন?
নির্বাচিত

কোন দেশে কত দামে বিক্রি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ ফোন?

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?
নির্বাচিত

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?

ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
বিবিধ

ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix