Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৮ ফুট উচ্চতার আইফোন বানিয়ে বিশ্ব রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 30 July 2023
৮ ফুট উচ্চতার আইফোন বানিয়ে বিশ্ব রেকর্ড
Share on FacebookShare on Twitter

সবচেয়ে বড় আইফোন তৈরি করা হলো। যার ডিসপ্লের আকার ৫৫ ইঞ্চি টিভির চেয়েও বড়। এই আইফোনের উচ্চতা ৮ ফুট। কাস্টমাইজড এই আইফোন তৈরি করেছেন জনপ্রিয় ইউটিউবার ম্যাথিউ বিম এবং তার দল।

এই ফোনটিকে এখন বিশ্বের সবথেকে বড় আইফোনের তকমা দেওয়া হয়েছে। ফোনটিকে আপনি ‘চলমান সিনেমা’ হলও বলা যায়।

ফোনটির বিশেষত্ব হল, এতে রয়েছে একটি বড় স্ক্রিন। এখন আপনার মনে হতে পারে, এটি হয়তো একটি ডেমো। তা কিন্তু নয়। এক্কেবারে ভুল ভাবছেন আপনি। কারণ, এই বড় ফোনটি হুবহু আইফোনের মতোই কাজ করবে।

আইফোনের যে লেটেস্ট সিরিজ বাজারে রয়েছে, তা হল আইফোন ১৪ সিরিজ। এই সিরিজে অ্যাপল কোনও ‘মিনি’ মডেল আনেনি। এই সিরিজেই রয়েছে আইফোনের সবথেকে বড় মডেলটি ১৪ প্রো ম্যাক্স।

এই হ্যান্ডসেটের স্ক্রিন সাইজ ৬.৭ ইঞ্চি। পাশাপাশি এই সিরিজেই অ্যাপল ওই আইফোন ১৪ প্রো ম্যাক্সের অনুরূপ আকারেরই একটি আইফোন ১৪ প্রো প্লাস মডেল দিয়েছে, তার সাইজও নেহাত কম নয়। তবে এই প্রথম যে এত্তবড় আইফোন তৈরি হল এমন নয়। এর আগেও ২০২০ সালে আর একটি আইফোন তৈরি করেছিল জেজেএইচসি নামের আর এক ইউটিউবার, যা প্রায় ৬ ফুটের। সেই রেকর্ডই এখন ভেঙে দিলেন ম্যাথিউ বিম নামের আর এক ইউটিউবার।

কীভাবে তৈরি হলো এই বড় আইফোন?

ম্যাথিউ বিম যে বড় আইফোনটি তৈরি করেছেন, তাতে আইফোনের সব প্রযুক্তিই রয়েছে। ফোনটির মাধ্যমে আপনি যেমন ছবি তুলতে পারবেন, তেমনই আবার পেমেন্টস, অ্যাপল পেসহ অন্যান্য আরও অ্যাপ সাপোর্ট করে। ম্যাথিউ বিম সম্প্রতি তার ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানেই দেখা মিলেছে বিশ্বের সবথেকে বড় আইফোনের। ফোনটি তৈরি করার পর নিউইয়র্কের রাস্তাতেও সেটি নামিয়েছিলেন ম্যাথিউ বিম।

ইউটিউব ভিডিয়োতে বিম দেখিয়েছেন, কীভাবে তিনি তার ৮ ফুটের আইফোনটি স্ক্র্যাচ থেকে তৈরি করেছেন। প্রথমে তিনি ফোনটির একটি মেটাল ফ্রেম তৈরি করেছিলেন। তারপরে আইফোনের ডিজাইনটি কপি করেন এবং নিশ্চিত করেন, ফোনের সারফেসটি যেন ম্যাট লুকের, রিফ্লেক্টিভ হয় এবং তাতে যেন বাটন থাকে। লক বাটন, ভলিউম বাটন এবং মিউট বাটন রয়েছে। সেলফির জন্য রয়েছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এমনকি, ফেসটাইমও রয়েছে সুবিশাল ফোনটিতে।

ফোনটির ডিসপ্লের জন্য বিম এবং তার টিম একটি বিশালাকার স্ক্রিন ইনস্টল করেন। সেই স্ক্রিনে রয়েছে টাচ প্যানেল, যা সাধারণত টিভিতে দেখা যায়। ডিসপ্লের অন্যান্য যে সব ফাংশন রয়েছে, সেগুলোর সবই হুবহু আইফোনের মতো। পরবর্তীতে স্ক্রিনে একটি লেজার বসিয়ে দেওয়া হয়, যাতে ফোন ব্যবহারের অভিজ্ঞতা সিমলেস হয়। তারপর সেই বড় টেলিভিশন ডিসপ্লেটি কানেক্ট করা হয় ম্যাক মিনির সঙ্গে। এর দ্বারা আইফোনে যে সব অ্যাপ চলে, এই বড় ফোনটিতেও সেই সব অ্যাপই চলবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শারীরিক সম্পর্কের ভিডিও প্রকাশের হুমকি হ্যাকারদের!
নির্বাচিত

শারীরিক সম্পর্কের ভিডিও প্রকাশের হুমকি হ্যাকারদের!

চট্টগ্রামে অনারের ব্র্যান্ডশপ, উদ্বোধনে দর্শনার্থীদের মুগ্ধ করল হিউম্যানয়েড রোবট
প্রযুক্তি সংবাদ

চট্টগ্রামে অনারের ব্র্যান্ডশপ, উদ্বোধনে দর্শনার্থীদের মুগ্ধ করল হিউম্যানয়েড রোবট

বছরের প্রথম প্রান্তিকে রাজস্ব বেড়েছে ২৭ শতাংশ
প্রযুক্তি সংবাদ

বছরের প্রথম প্রান্তিকে রাজস্ব বেড়েছে ২৭ শতাংশ

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য সুখবর
নির্বাচিত

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য সুখবর

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
প্রযুক্তি সংবাদ

বিকাশ বিরুদ্ধে ১০০ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ

সাইবার নিরাপত্তা সূচকে ২৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ
নির্বাচিত

সাইবার নিরাপত্তা সূচকে ২৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

আজকের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে শুধু প্রযুক্তি ব্যবহার করাই যথেষ্ট...

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 July 2023

৮ ফুট উচ্চতার আইফোন বানিয়ে বিশ্ব রেকর্ড

Techzoom.TV |
TechzoomTV