Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নগদের প্রশাসক দিদারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
নগদের প্রশাসক দিদারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
Share on FacebookShare on Twitter

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারের ওপর দুর্বৃত্তদের হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। তিনি মূলত কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক। আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা প্রতিবাদ সভা ও বিক্ষোভের আয়োজন করেন। এতে বদিউজ্জামান দিদারের ওপর হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ও তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রোকনুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন নিয়ন্ত্রক সংস্থাটির পরিচালক আনিসুর রহমান, কর্মকর্তাদের সংগঠন সবুজ দলের সভাপতি মিজানুর রহমান আকন, হামলায় আহত পরিচালক বদিউজ্জামান দিদার, অতিরিক্ত পরিচালক অমিতাভ চক্রবর্তী, জিয়া পরিষদের সভাপতি আব্দুল কুদ্দুস ও যুগ্ম পরিচালক সাহেদুল ইসলাম।

সমাবেশে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের পরিচালক আনিসুর রহমান বলেন, ‘১৫ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের ছত্রচ্ছায়ায় নগদে দুর্নীতি ও লুটপাট হয়েছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত প্রশাসক কঠোর পরিশ্রম করে সেই দুর্নীতির মূল হোতাদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছেন। আর এ কারণেই তাঁর ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। যাঁরা এই অপকর্মের সঙ্গে জড়িত, তাঁরা ব্যাংকের ভেতরের বা বাইরের যে–ই হোন, তাঁদের বিচার চাই।’

কর্মকর্তাদের সংগঠন সবুজ দলের সভাপতি মিজানুর রহমান আকন বলেন, নগদের দুর্নীতি তদন্তে নিয়োজিত কর্মকর্তাদের কাজে বাধা দিতেই এই হামলা চালানো হয়েছে। এ ঘটনা কোনো ব্যক্তিবিশেষের ওপর হামলা নয়; বরং এটি বাংলাদেশ ব্যাংকের ওপর পরিকল্পিত আক্রমণ।

জিয়া পরিষদের সভাপতি আব্দুল কুদ্দুস বলেন, যেসব কর্মকর্তা ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করছেন, তাঁদের জন্য ঝুঁকির ভাতা চালু করতে হবে এবং দোষী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

বাংলাদেশ ব্যাংকের ভুক্তভোগী পরিচালক বদিউজ্জামান দিদার বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা ধরনের হুমকির সম্মুখীন হচ্ছিলাম। বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হলেও শুধু সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে সিকিউরিটি ম্যানেজমেন্ট বিভাগকে জানালে তারা যথাযথ ব্যবস্থা নেয়নি। যার ফলে আমি হামলার শিকার হয়েছি। এটি অত্যন্ত দুঃখজনক এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’

এদিকে আজ দুপুরে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল মতিঝিল শাপলা চত্বরে মানববন্ধন করে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। সরকারের পক্ষ থেকে অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি ও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায় সংগঠনটি। পাশাপাশি দেশের ব্যাংক ও আর্থিক খাত সংস্কার–সংশ্লিষ্ট ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের বিশেষ নিরাপত্তা প্রদানের দাবি জানানো হয়।

নগদে কেন্দ্রীয় ব্যাংকের নিযুক্ত প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারের ওপর গতকাল বুধবার হামলার ঘটনা ঘটেছে। গতকাল বিকেলে রাজধানীর বনানী–১২ নম্বর সড়কে তাঁর ওপর হামলা হয়। এতে তিনি আহত হন। হামলাকারীরা হাতুড়ি দিয়ে তাঁর গাড়িও ভাঙচুর করে। হামলায় তাঁর গাড়িচালক গুরুতর আহত হন।

এর আগে গতকাল সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক রুহুল হক ও তানজির আহমেদের নেতৃত্বে একটি দল নগদে অভিযান পরিচালনা করে। তখন নগদের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে নগদের ১ হাজার ৭০০ কোটি টাকা পাচার ও ৬৪৫ কোটি টাকার ই-মানি তৈরিসংক্রান্ত অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। দুদক টিম এ-সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করেছে। তারা বিষয়টি যাচাই-বাছাই করে দেখবে।

৩ ফেব্রুয়ারি অতিরিক্ত ৬৪৫ কোটি টাকার ইলেকট্রনিক মানি (ই-মানি) তৈরির অভিযোগে নগদের সঙ্গে যুক্ত ২৪ জনের বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ ব্যাংক। এ মামলায় সরকারের ডাক বিভাগের আট সাবেক ও বর্তমান মহাপরিচালক (ডিজি), নগদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ কামাল ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানভীর আহমেদ মিশুককে আসামি করা হয়েছে। এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম পরিচালক সরকার আমির খসরু বাদী হয়ে মতিঝিল থানায় মামলাটি করেন (নম্বর ২)। মামলায় অতিরিক্ত ইলেকট্রনিক মানি বা ই-মানি তৈরি ও নথিপত্র জালিয়াতির মাধ্যমে ৬৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

করপোরেট গ্রাহকদের জন্য ফুডপ্যান্ডায় ছাড়!
ই-কমার্স

করপোরেট গ্রাহকদের জন্য ফুডপ্যান্ডায় ছাড়!

শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্পাই ডিভাইসসহ আটক ২
নির্বাচিত

শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্পাই ডিভাইসসহ আটক ২

মানি লন্ডারিং প্রতিরোধে বিকাশের নতুন উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

মানি লন্ডারিং প্রতিরোধে বিকাশের নতুন উদ্যোগ

নতুন আসুস ল্যাপটপ বাজারে
নির্বাচিত

২২-২৭ হাজার টাকার মধ্যে ৫ ল্যাপটপ

ফেসবুকে বন্ধুত্বের অনুরোধ আটকাবেন যেভাবে
টিপস

ফেসবুকে বন্ধুত্বের অনুরোধ আটকাবেন যেভাবে

বাজারে আসছে এইচটিসি ডিজায়ার ২১ প্রো ৫জি 
নির্বাচিত

বাজারে আসছে এইচটিসি ডিজায়ার ২১ প্রো ৫জি 

Load More

ট্রেন্ডিং টপিক

বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ১৮ হাজার ১১৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
প্রযুক্তি সংবাদ

বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ১৮ হাজার ১১৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

হুয়াওয়ের স্মার্টফোনে গুগলের সব সেবা: যেভাবে ফিরল প্লে-স্টোর ও জিমেইল
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের স্মার্টফোনে গুগলের সব সেবা: যেভাবে ফিরল প্লে-স্টোর ও জিমেইল

স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন আইন আনছে যুক্তরাজ্য
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন আইন আনছে যুক্তরাজ্য

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন আজ
অর্থ ও বাণিজ্য

দাম বাড়বে ও কমবে যেসব পণ্যের

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৮,০০০ এমএএইচ দানবীয় ব্যাটারি ও এলইডি ম্যাট্রিক্স ডিসপ্লেসহ বিশ্ববাজারে ‘টেকনো পোভা ৮ ৫জি’
প্রযুক্তি সংবাদ

৮,০০০ এমএএইচ দানবীয় ব্যাটারি ও এলইডি ম্যাট্রিক্স ডিসপ্লেসহ বিশ্ববাজারে ‘টেকনো পোভা ৮ ৫জি’

মিড-রেঞ্জ এবং গেমিং স্মার্টফোনের বাজারে নিজেদের অবস্থান আরও...

এক চার্জে টানা ৩ দিন চলবে এই ফোন, বাজারে এল রিয়েলমি পি৪আর ৫জি

এক চার্জে টানা ৩ দিন চলবে এই ফোন, বাজারে এল রিয়েলমি পি৪আর ৫জি

সেমিকন্ডাক্টর খাতে বাংলাদেশের মেগা রোডম্যাপ উন্মোচন

সেমিকন্ডাক্টর খাতে বাংলাদেশের মেগা রোডম্যাপ উন্মোচন

ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স২২ ৫জি’ বাজারে

ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স২২ ৫জি’ বাজারে

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৪ ফেব্রুয়ারি ২০২৫

নগদের প্রশাসক দিদারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

Techzoom.TV |
TechzoomTV