Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

একাকিত্বে সঙ্গ দেবে ‘রোমি’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 26 March 2025
একাকিত্বে সঙ্গ দেবে ‘রোমি’
Share on FacebookShare on Twitter

মানুষকে নানা কাজে সহায়তা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ রোবট রোমি। এরই ধারাবাহিকতায় একাকিত্ব, উদ্বেগ ও বিষণ্নতা থেকে মুক্তি পেতে এবার কাজ করছে রোবট রোমি। দিনের নানা সময় কুশল বিনিময় ছাড়াও রোমি দেয় যে কোনো প্রশ্নের উত্তর। এবারের কনজিউমার ইলেকট্রনিক্স শোর রোবোটিক্স ক্যাটাগরিতে সেরা উদ্ভাবনী পুরস্কার জিতেছে বিস্ময়কর এই রোবট।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, আমেরিকার লাস ভেগাসে হয়ে গেল দ্য ইন্টারন্যাশনাল কনজিউমার ইলেকট্রনিক্স শো সিইএস-২০২৫। ইলেকট্রনিক পণ্যের সবচেয়ে বড় এই আসরে এবার অন্যতম চমক ছিল সহানুভূতিশীল রোবট রোমি।

মানুষকে একাকিত্ব, উদ্বেগ ও বিষণ্নতার বিরুদ্ধে লড়াইয়ে সহায়তায় রোবটটি তৈরি করেছে মিক্সি ইনকরপোরেটেড নামে এক জাপানি প্রতিষ্ঠান। কর্তৃপক্ষের দাবি, প্রচলিত কথোপকথনমূলক এআইয়ের তুলনায় প্রকৃত সহানুভূতি ও স্বাভাবিক কথোপকথন প্রদানে সক্ষম উন্নত প্রযুক্তিসম্পন্ন রোমি।

মিক্সি ইনকরপোরেটেডের প্রতিনিধি স্কট পাইক রয়টার্সকে বলেন, ‘অনেকে সামাজিকভাবে একটু বেশি বিচ্ছিন্ন। তাদের কথা বলার মতো কেউ থাকে না। কিন্তু রোমি আপনার সাথে কথা বলবে। ঘুম থেকে উঠলে শুভ সকাল বলবে। বাসায় ফিরলে স্বাগত জানাবে। তা ছাড়া এআই প্রযুক্তিসম্পন্ন হওয়ায় আপনার যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে।’

এবারের কনজিউমার ইলেকট্রনিক্স শোর রোবোটিক্স ক্যাটাগরিতে সেরা উদ্ভাবনী পুরস্কার জিতেছে রোমি। শোতে আসা একজন বলেন, ‘যদি সমাজ আপনাকে যথেষ্ট গুরুত্ব না দেয়, তাহলে অবশ্যই একটি বিকল্পের প্রয়োজন হয়। আর সেই কাজটি যদি কোনো রোবট করতে পারে, তাহলে সেটা হবে দারুণ ব্যাপার।’

বিস্ময়কর রোবটটি বর্তমানে শুধু জাপানের বাজারে পাওয়া যাচ্ছে। রোমির খুচরা মূল্য ৫৭০ মার্কিন ডলার। আপাতত জাপানের বাইরে রোবটটি ছাড়ার পরিকল্পনা না থাকলেও বিভিন্ন ভাষা ও সংস্কৃতির জন্য রোমিকে তৈরিতে বাজার গবেষণা পরিচালনা করছে মিক্সি ইনকরপোরেটেড।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রোমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

উইন্ডোজ ১১ তে কম্পিউটারেই চলবে অ্যান্ড্রয়েড অ্যাপ
কিভাবে করবেন

উইন্ডোজ ১১ এ চলবে না ব্লুস্ট্যাক্স, কী করবেন ইমুলেটর গেমাররা?

এলজি ৩২ ইঞ্চি গেমিং মনিটর আনল
নির্বাচিত

এলজি ৩২ ইঞ্চি গেমিং মনিটর আনল

পাঠাও-এর কক্সবাজার ট্রিপে ৩৬ জন হিরো কাটালেন উচ্ছ্বাসপূর্ণ দু’টি দিন
অটোমোবাইল

পাঠাও-এর কক্সবাজার ট্রিপে ৩৬ জন হিরো কাটালেন উচ্ছ্বাসপূর্ণ দু’টি দিন

ফেব্রুয়ারি মাস ৩০ দিনের হয়েছিল একবারই
প্রযুক্তি সংবাদ

ফেব্রুয়ারি মাস ৩০ দিনের হয়েছিল একবারই

আইসিটি বিভাগের ২০২২-২৩ অর্থবছরের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

আইসিটি বিভাগের ২০২২-২৩ অর্থবছরের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

স্মার্টফোন দিয়ে করোনা পরীক্ষা করা যাবে
নির্বাচিত

স্মার্টফোন দিয়ে করোনা পরীক্ষা করা যাবে

Load More

ট্রেন্ডিং টপিক

ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন প্যাকেজ ৮০০ টাকায় ৫০ এমবিপিএস নির্ধারণের দাবি
প্রযুক্তি পরামর্শ

ইন্টারনেটের এমবিপিএস ও এমবি/এস গতির পার্থক্য কীভাবে বুঝবেন?

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?
প্রযুক্তি সংবাদ

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ
প্রযুক্তি সংবাদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার,...

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 March 2025

একাকিত্বে সঙ্গ দেবে ‘রোমি’

Techzoom.TV |
TechzoomTV