Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বহিষ্কারাদেশের পরও যুক্তরাষ্ট্র না ছাড়লে অভিবাসীদের দৈনিক ৯৯৮ ডলার জরিমানার পরিকল্পনা ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৯ এপ্রিল ২০২৫
বহিষ্কারাদেশের পরও যুক্তরাষ্ট্র না ছাড়লে অভিবাসীদের দৈনিক ৯৯৮ ডলার জরিমানার পরিকল্পনা ট্রাম্পের
Share on FacebookShare on Twitter

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আবারও কড়াকড়ি অভিবাসন নীতির দিকে ফিরছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, যেসব অভিবাসীদের বিরুদ্ধে চূড়ান্ত বহিষ্কারের আদেশ রয়েছে, কিন্তু তারা যুক্তরাষ্ট্র ছাড়ছেন না—তাদের প্রতিদিন ৯৯৮ ডলার করে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জরিমানা কার্যকর না হলে অভিবাসীদের সম্পদ বাজেয়াপ্ত করার পরিকল্পনাও রয়েছে প্রশাসনের, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

১৯৯৬ সালের একটি আইন অনুযায়ী এ জরিমানার বিধান থাকলেও তা প্রথম কার্যকর হয় ২০১৮ সালে, ট্রাম্পের প্রথম মেয়াদে। এবার ওই আইনকে ৫ বছর পর্যন্ত পেছনে গিয়ে প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে কারও ওপর জরিমানার পরিমাণ ১০ লাখ ডলারেরও বেশি হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা।

রয়টার্সের হাতে আসা সরকারি ই-মেইল অনুসারে, যারা জরিমানা পরিশোধ করতে ব্যর্থ হবেন, তাদের সম্পদ বাজেয়াপ্ত করে তা বিক্রি করার প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউজ। এমনকি, বিচার বিভাগের ‘সিভিল অ্যাসেট ফরফেইচার’ বিভাগকেও এ কাজে যুক্ত করার চিন্তাভাবনা চলছে।

এ বিষয়ে মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্র ত্রিশা ম্যাকলাফলিন বলেন, ‘যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তারা যেন এখনই “সিবিপি হোম” নামক অ্যাপে নিজেদের স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করার প্রক্রিয়া শুরু করেন।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি কেউ না যান, তাহলে প্রতিদিন ৯৯৮ ডলার করে জরিমানা গুণতে হবে।’

মার্চের শেষ দিনে মার্কিন স্বরাষ্ট্র দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে সতর্কবার্তা দেয়। হোয়াইট হাউজ থেকে মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন কর্তৃপক্ষকে জরিমানা কার্যকর ও সম্পদ বাজেয়াপ্তের দায়িত্ব নিতে চাপ দেওয়া হচ্ছে। তবে সংস্থাটি এক প্রতিবেদনে জানায়, তাদের বর্তমান সিস্টেম এ ধরনের জরিমানা পরিচালনায় উপযুক্ত নয়, এবং পুরো প্রক্রিয়া বাস্তবায়নে অতিরিক্ত ১ হাজার প্যারালিগ্যাল নিয়োগ প্রয়োজন হতে পারে।

এদিকে ট্রাম্প ২০১৭ সালে প্রথম ক্ষমতায় এসেই অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেন। তখন তিনি ৯ জন আশ্রয়প্রার্থী অভিবাসীর বিরুদ্ধে কয়েক লাখ ডলার জরিমানা আরোপ করেন, যদিও পরে তা প্রত্যাহার করা হয়। এরপর ছোট পরিসরে কয়েকজনের ওপর প্রায় ৬০ হাজার ডলার করে জরিমানা আরোপ করা হয়।

তবে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় এসে এসব জরিমানা নীতিমালা বাতিল করেন। বাইডেন প্রশাসনের অধীনে অভিবাসন ও শরণার্থী নীতিতে কিছুটা মানবিকতা দেখা গেলেও ট্রাম্পের নীতিতে রয়েছে কঠোরতা ও ভয়ভীতি ছড়ানোর প্রবণতা—মন্তব্য করেছেন বাইডেন প্রশাসনের প্রাক্তন অভিবাসন নীতিনির্ধারক স্কট শুচার্ট।

বিশেষজ্ঞদের মতে, চূড়ান্ত বহিষ্কারের আদেশপ্রাপ্ত অভিবাসীদের মধ্যে অনেকে মার্কিন নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের সঙ্গে বসবাস করছেন। অভিবাসন সংস্থা ফরওয়ার্ড ইউএস-এর তথ্য অনুযায়ী, প্রায় এক কোটি অভিবাসী মিশ্র-স্ট্যাটাস পরিবারে থাকেন, অর্থাৎ তারা অবৈধভাবে থাকলেও তাদের পরিবারের সদস্যদের মধ্যে কেউ কেউ মার্কিন নাগরিক বা গ্রিনকার্ডধারী।

২০১৯ সালের এক পরিসংখ্যানে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের এক-চতুর্থাংশের পরিবার দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছে। ফলে দৈনিক ৯৯৮ ডলারের মতো বিপুল অঙ্কের জরিমানা এসব অভিবাসীদের জন্য চরম অর্থনৈতিক চাপে ফেলবে বলেই আশঙ্কা বিশ্লেষকদের।

এখন পর্যন্ত জরিমানার কার্যকর তারিখ নির্ধারিত হয়নি। মার্কিন স্বরাষ্ট্র দপ্তর এই নীতির প্রযুক্তিগত দিক ও স্টিফেন মিলারের ভূমিকা সম্পর্কেও কোনো মন্তব্য করেনি।

এই বিভাগ থেকে আরও পড়ুন

অড্রা এখন ইভ্যালিতে
অটোমোবাইল

অড্রা এখন ইভ্যালিতে

স্মার্ট বাংলাদেশে ই-কমার্স উদ্যোক্তাদের গুরুত্ব
উই

স্মার্ট বাংলাদেশে ই-কমার্স উদ্যোক্তাদের গুরুত্ব

২০২৮ সালের মধ্যে অর্ধেকের বেশি স্মার্টফোনে থাকবে এআই
প্রযুক্তি বাজার

২০২৮ সালের মধ্যে অর্ধেকের বেশি স্মার্টফোনে থাকবে এআই

ইভ্যালিকে সহযোগিতা করতে ভবন মালিককে নির্দেশ
ই-কমার্স

ইভ্যালিকে সহযোগিতা করতে ভবন মালিককে নির্দেশ

ইভ্যালি গত ১৫ দিনে পুরানো অর্ডার ডেলিভারি করেছে ২৪ হাজার
ই-কমার্স

ইভ্যালির ব্যয় মেটাতে গাড়ি-কম্পিউটার বেচে দেয়ার সিদ্ধান্ত

এটিএম বুথে কার্ড আটকে গেছে? জানুন কারণ ও করণীয়
অর্থ ও বাণিজ্য

এটিএম বুথে কার্ড আটকে গেছে? জানুন কারণ ও করণীয়

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যানথ্রোপিকে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যালফাবেটের
প্রযুক্তি সংবাদ

অ্যানথ্রোপিকে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যালফাবেটের

ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী
বিবিধ

ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

কল্পনা থেকে বাস্তবতা: ২০২৭ সালেই উড়ন্ত গাড়ি আনছে চীনা এক্সপেং
অটোমোবাইল

কল্পনা থেকে বাস্তবতা: ২০২৭ সালেই উড়ন্ত গাড়ি আনছে চীনা এক্সপেং

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার
নির্বাচিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার
প্রযুক্তি বাজার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

মোবাইল গেমিংয়ের সংজ্ঞাকে বদলে দিতে ইনফিনিক্স বাজারে নিয়ে...

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix