Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শুল্ক ইস্যুতে ভারতকে চ্যালেঞ্জ জানাল স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৫ মে ২০২৫
শুল্ক ইস্যুতে ভারতকে চ্যালেঞ্জ জানাল স্যামসাং
Share on FacebookShare on Twitter

ভারতের শুল্ক কর্তৃপক্ষ দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাংয়ের বিরুদ্ধে ‘প্রতারণামূলকভাবে শুল্ক ফাঁকি’র অভিযোগ এনেছে। প্রতিষ্ঠানটির কাছে দাবি করা হয়েছে ৫২০ মিলিয়ন মার্কিন ডলার শুল্ক এবং আলাদাভাবে ৭ কর্মকর্তার নামে ৮১ মিলিয়ন ডলারের জরিমানা। অর্থাৎ মোট ৬০১ মিলিয়ন ডলারের দাবি করা হয়েছে, যা টাকার অঙ্কে প্রায় ৬ হাজার ৭০০ কোটি টাকার সমান।

কোরিয়া থেকে আমদানি, বিক্রি মুকেশ আম্বানির রিলায়েন্সকে

২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে স্যামসাং ‘রিমোট রেডিও হেড’ নামের ৪জি নেটওয়ার্কিং যন্ত্রাংশ আমদানি করে দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম থেকে। পরে এসব যন্ত্র মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স জিওকে বিক্রি করে। সেই সময় এই আমদানির মূল্য ছিল ৭৮৪ মিলিয়ন ডলার।

“ভুল শ্রেণীকরণে” শুল্ক ফাঁকি

ভারতের শুল্ক বিভাগের অভিযোগ, এই পণ্য আমদানির সময় স্যামসাং ইচ্ছাকৃতভাবে ভুল শ্রেণীতে পণ্যটি তালিকাভুক্ত করেছে, যাতে করে ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত শুল্ক ফাঁকি দেওয়া যায়।

চলতি বছরের জানুয়ারিতে ভারত সরকার প্রতিষ্ঠানটিকে ৫২০ মিলিয়ন ডলার শুল্ক পরিশোধের নির্দেশ দেয়। স্যামসাং অবশ্য এই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে।

স্যামসাংয়ের পাল্টা অভিযোগ: “আমাদের জানানো হয়নি”

মুম্বাইয়ের কাস্টমস এক্সাইজ ও সার্ভিস ট্যাক্স অ্যাপিলেট ট্রাইব্যুনালে দায়ের করা ২৮১ পাতার আপিল নথিতে স্যামসাং দাবি করেছে—শুল্ক কর্তৃপক্ষ এবং রিলায়েন্স জিও আগে থেকেই জানতো তারা কীভাবে আমদানি করছে।

তাঁরা বলেন, ‘২০১৭ সাল পর্যন্ত রিলায়েন্সও একই পণ্য একইভাবে আমদানি করেছে—কোনো শুল্ক ছাড়াই।’ তাই শুধু স্যামসাংকে টার্গেট করাটা উদ্দেশ্যপ্রণোদিত বলেও ইঙ্গিত দেয় তারা।

তদন্তে বেরিয়ে এলো পুরনো সতর্কতা

তবে ভারতের শুল্ক তদন্তে বলা হয়, রিলায়েন্সকে ২০১৭ সালেই পণ্য শ্রেণীকরণে ভুলের জন্য সতর্ক করা হয়েছিল। যদিও স্যামসাং দাবি করেছে, এ সংক্রান্ত কোনো তথ্য তারা কখনো পায়নি।

স্যামসাং আরও বলেছে, ‘শুল্ক কর্তৃপক্ষ আমাদের শ্রেণীকরণ সম্পর্কে জানতো। কিন্তু কোনো সময় প্রশ্ন তোলে নি।’ প্রতিষ্ঠানটি দাবি করছে, ‘তাড়াহুড়ো করে’ জানুয়ারিতে শুল্ক আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তাঁদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি।’

ভক্সওয়াগনের পর দ্বিতীয় বড় মামলা

স্যামসাং এই মুহূর্তে দ্বিতীয় বহুজাতিক প্রতিষ্ঠান যারা ভারত সরকারের শুল্ক আদায়ের বিরুদ্ধে আইনি লড়াইয়ে গিয়েছে। এর আগে জার্মান গাড়ি নির্মাতা ভক্সওয়াগন ১.৪ বিলিয়ন ডলারের শুল্ক দাবিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছে।

কেন গুরুত্বপূর্ণ এই মামলা?

২০২৪ সালে ভারতে স্যামসাংয়ের আয় ছিল ৯৯৫ মিলিয়ন ডলার। কনজ্যুমার ইলেকট্রনিক্স থেকে শুরু করে মোবাইল, টেলিকম সরঞ্জাম—প্রায় সবখাতেই প্রতিষ্ঠানটি শীর্ষে। এই প্রেক্ষাপটে ৬০১ মিলিয়ন ডলারের শুল্ক মামলা শুধু আর্থিক নয়, কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কেও বড় প্রভাব ফেলতে পারে।

Tags: India import duty disputeSamsung customs duty IndiaSamsung tax fraud caseSouth Korea India tech relationsটেলিকম শুল্ক প্রতারণারিলায়েন্স জিও আমদানিস্যামসাং শুল্ক কেলেঙ্কারি

এই বিভাগ থেকে আরও পড়ুন

পাঁচটি নতুন প্রিমিয়াম মোটরবাইক আনছে হোন্ডা
অটোমোবাইল

পাঁচটি নতুন প্রিমিয়াম মোটরবাইক আনছে হোন্ডা

নির্বাচিত

আসছে দেশে তৈরি ল্যাপটপ ‘তালপাতা’

আউটলুক লাইট ভার্সন আনবে মাইক্রোসফট
নির্বাচিত

আউটলুক লাইট ভার্সন আনবে মাইক্রোসফট

প্রিয়জনকে সব সময় কাছে রাখবে প্রিয়’র নতুন ফিচার ‘লুপ’
প্রযুক্তি সংবাদ

প্রিয়জনকে সব সময় কাছে রাখবে প্রিয়’র নতুন ফিচার ‘লুপ’

ওটিপি ছাড়াই খালি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, এখনই সতর্ক না হলে বিপদ!
অর্থ ও বাণিজ্য

ওটিপি ছাড়াই খালি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, এখনই সতর্ক না হলে বিপদ!

ভিভো ভি ২০ স্পেসিফিকেশন ও রিভিউ
নির্বাচিত

ভিভো ভি ২০ স্পেসিফিকেশন ও রিভিউ

Load More

ট্রেন্ডিং টপিক

ডমিনেজ স্টিলের মালিকানা কিনবে আকিজ রিসোর্স
অর্থ ও বাণিজ্য

ডমিনেজ স্টিলের মালিকানা কিনবে আকিজ রিসোর্স

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ব্যাংকিং খাতের ‘রোল মডেল’ সিটি ব্যাংক: ৬ বছরে মুনাফা বাড়ল ৫ গুণ!

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল
অটোমোবাইল

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল

চীনের নতুন উদ্ভাবনে ড্রোনের ভাসমান থাকার দিন হবে ‘অনির্দিষ্টকাল’
প্রযুক্তি সংবাদ

চীনের নতুন উদ্ভাবনে ড্রোনের ভাসমান থাকার দিন হবে ‘অনির্দিষ্টকাল’

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা

২০২৬ সালে মোবাইল গেমিং আর কেবল বিনোদনের মাধ্যম...

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

মেটার বিরুদ্ধে মামলা

মেটার বিরুদ্ধে মামলা

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix