Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোনের শীর্ষ ব্র্যান্ড হওয়ার পরিকল্পনা শাওমির

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 1 June 2025
স্মার্টফোনের শীর্ষ ব্র্যান্ড হওয়ার পরিকল্পনা শাওমির
Share on FacebookShare on Twitter

স্মার্টফোন নির্মাতা হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে চীনা জায়ান্ট শাওমি। কোম্পানিটি এখন নিজেদের ব্যবসার পরিধি আরো বিস্তৃত করছে। মোবাইল ফোনের গণ্ডি ছাড়িয়ে দুটি বৃহৎ বাজার হোম অ্যাপ্লায়েন্স ও বিদ্যুচ্চালিত যানবাহন (ইভি) খাতও নিজেদের নিয়ন্ত্রণে আনার লক্ষ্য নিয়েছে। একই সঙ্গে বৈশ্বিক স্মার্টফোন বাজারে স্যামসাং ও অ্যাপলকে টপকে শীর্ষস্থানে যেতে চায় কোম্পানিটি। সম্প্রতি মিডিয়া গ্রুপের চেয়ারম্যান ফ্যান হংবো শাওমির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ এসব তথ্য প্রকাশ করেছেন।

ফ্যান হংবো জানান, গত বছর শাওমির প্রেসিডেন্ট লু ওয়েইবিং মিডিয়ার কার্যালয়ে সফর করেন। ওই সময় একটি উপস্থাপনার মাধ্যমে শাওমির কৌশলগত লক্ষ্যগুলো তুলে ধরেন তিনি।

তিনি জানিয়েছেন, দুই-তিন বছরের মধ্যে শাওমি বিশ্বের শীর্ষ স্মার্টফোন বিক্রেতা হিসেবে আত্মপ্রকাশ করতে চায়। শুধু তাই নয়, কোম্পানির লক্ষ্য এক দশকের মধ্যে বিশ্বের শীর্ষ পাঁচটি ইভি নির্মাতার তালিকায় স্থান করে নেয়া। পাশাপাশি শিগগিরই চীনের সেরা তিনটি হোম অ্যাপ্লায়েন্স নির্মাতার মধ্যে জায়গা করে নেয়ার পরিকল্পনাও রয়েছে চীনা জায়ান্টটির।

মিডিয়া গ্রুপের চেয়ারম্যান ফ্যান হংবো বলেন, ‘লুর উপস্থাপনাটি আমাকে বিস্মিত করেছে। শাওমির উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যগুলো কতটা সুপরিকল্পিত, তা বোঝা যায় ওই উপস্থাপনার মাধ্যমেই।’

তার মতে, শাওমি এর মধ্যেই নতুন লক্ষ্যগুলোর দিকে অগ্রসর হচ্ছে। কোম্পানিটি সম্প্রতি পা রেখেছে স্মার্ট হোম পণ্যের বাজারে। শুধু তাই নয়, শাওমি এখন নিজেদের চিপ ডিজাইনের চেষ্টা করছে। চীনা কোম্পানিটি সম্প্রতি নিজস্ব ডিজাইনের ৩-ন্যানোমিটার মোবাইল চিপ উন্মোচন করেছে। এক্সরিং০১ (Xring01) নামে শাওমির প্রথম নিজস্ব চিপটি শিগগিরই বাজারে আসছে বলেও জানা গেছে।

উচ্চমানের ডিভাইসগুলোয় চীনা প্রতিষ্ঠানটি আরো বেশি নিজস্ব প্রযুক্তি ব্যবহার করতে চাইছে। এছাড়া শাওমি চলতি মাসে তাদের প্রথম ইলেকট্রিক এসইউভি ‘‌ওয়াইইউ সেভেন’ উন্মোচন করেছে।

গিজচায়নার প্রতিবেদন অনুযায়ী, স্মার্টফোন, হোম অ্যাপ্লায়েন্স ও ইভির মতো তিনটি বড় খাতে শীর্ষস্থান অর্জনের লক্ষ্যে গবেষণা ও উন্নয়নে (আরঅ্যান্ডডি) বড় ধরনের বিনিয়োগ করতে যাচ্ছে কোম্পানিটি।

শাওমির সিইও এবং প্রতিষ্ঠাতা লেই জুন সম্প্রতি ঘোষণা করেছেন, ২০২৬-৩০ সালের মধ্যে কোম্পানিটি গবেষণায় প্রায় ৩ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে। এ অর্থ নতুন প্রযুক্তি যেমন চিপ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং স্মার্ট ডিভাইস তৈরিতে ব্যবহার হবে বলে জানান তিনি। বিশ্লেষকদের মতে, শাওমির এ সিদ্ধান্ত প্রযুক্তি খাতে আরো নতুন কিছু তৈরি ও উদ্ভাবনের লক্ষ্যকে তুলে ধরে।

শাওমির মতে, রেডমির মতো বাজেট ফ্রেন্ডলি সাব-ব্র্যান্ড দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে কোম্পানিটি। হার্ডওয়্যার ও সফটওয়্যার তৈরির যে অভিজ্ঞতা স্মার্টফোনের মাধ্যমে অর্জন হয়েছে, সেটাই তাদের নতুন বাজারে সফল হতে সাহায্য করবে। শাওমি এখন এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরো নতুন খাতে ব্যবসা বাড়াতে চায়।

এদিকে শুধু স্মার্টফোন, চিপ কিংবা ইভি নয়, ওয়্যারেবল ডিভাইসের বাজারেও নিজেদের ফিরিয়ে এনেছে শাওমি। দীর্ঘ প্রায় চার বছর পর বৈশ্বিক ওয়্যারেবল ব্যান্ড বাজারে শীর্ষস্থানে ফিরেছে কোম্পানিটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ২০২৫ ব্যাটারি স্মার্টফোন২০২৫ সালের সাশ্রয়ী স্মার্টফোন২৫ হাজার টাকায় স্মার্টফোন5G স্মার্টফোন বাংলাদেশAI স্মার্টফোন ২০২৫শাওমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

গেমারদের জন্য আসছে ১৮ জিবি র‌্যামের ফোন
মোবাইল এরিনা

গেমারদের জন্য আসছে ১৮ জিবি র‌্যামের ফোন

চাঁদকে মঙ্গলগ্রহের অংশ বললেন ডোনাল্ড ট্রাম্প!
নির্বাচিত

চাঁদকে মঙ্গলগ্রহের অংশ বললেন ডোনাল্ড ট্রাম্প!

শস্য সুরক্ষায় কীটনাশকের বিকল্প আল্ট্রাসনিক প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

শস্য সুরক্ষায় কীটনাশকের বিকল্প আল্ট্রাসনিক প্রযুক্তি

সফটওয়্যার আপডেট পেল রিয়েল মি এক্স টু প্রো
প্রযুক্তি সংবাদ

সফটওয়্যার আপডেট পেল রিয়েল মি এক্স টু প্রো

ইন্টারনেট ডেটা প্যাকেজ নিয়ে বড় ঘোষণা
টেলিকম

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের খরচ অন্যান্য দেশের তুলনায় ৭ গুণ বেশি

মুজিব বর্ষ উপলক্ষে ২ হাজার নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে দেবে সরকার: পলক
ই-কমার্স

মুজিব বর্ষ উপলক্ষে ২ হাজার নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে দেবে সরকার: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

মাইজিপি অ্যাপে ‘ওয়ানএআই’ আনল গ্রামীণফোন
টেলিকম

মাইজিপি অ্যাপে ‘ওয়ানএআই’ আনল গ্রামীণফোন

বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্লট বরাদ্দ চেয়ে আবেদনের আহ্বান
প্রযুক্তি সংবাদ

হাইটেক পার্কে হাজার কোটি বিনিয়োগ, মিলছে না প্রত্যাশিত ফল

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন
টেলিকম

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮
প্রযুক্তি সংবাদ

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

এন্ট্রি-লেভেল স্মার্টফোনের বাজারে নতুন ডিভাইস এনেছে দক্ষিণ কোরিয়ার...

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 June 2025

স্মার্টফোনের শীর্ষ ব্র্যান্ড হওয়ার পরিকল্পনা শাওমির

Techzoom.TV |
TechzoomTV